নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হরতাল ১০

মানবতাই মহান ধর্ম।

হরতাল ১০

মানবতার উপরে কোন ধর্ম নেই।

হরতাল ১০ › বিস্তারিত পোস্টঃ

সীমান্ত হত্যাকান্ড নয়, মৃত্যু[ -- বি এস এফ মহাপরিচালক

৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৩৫













সীমান্তে হত্যাকাণ্ড শূন্যে নামিয়ে আনার আশ্বাস দিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক রমন শ্রীবাস্তব। তিনি বলেন, বাংলাদেশ ও ভারত যৌথভাবে সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে চায়।

আজ শুক্রবার রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে বিজিবি-বিএসএফ মহাপরিচালক যৌথ আলোচনার দলিল স্বাক্ষর করেন। পরে সংবাদ ব্রিফিংয়ে বিএসএফ মহাপরিচালক এ আশ্বাস দেন।

বিএসএফের মহাপরিচালক রমন শ্রীবাস্তব দাবি করেন, ‘সীমান্ত হত্যাকাণ্ড ক্রমেই কমছে। সীমান্তে ২০০৯ সালে ৫৫ জন বাংলাদেশি, ২০১০ সালে ৩২ জন এবং চলতি বছরে এ পর্যন্ত সাতজন মারা গেছেন। আমরা নিশ্চয়তা দিচ্ছি যে, আমরা এ হত্যাকাণ্ড শূন্যে নামিয়ে আনব। আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই।’

বৈঠক শেষে সাংবাদিকদের আলোচনা সম্পর্কে অবহিত করেন বিজিবির মহাপরিচালক আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘আমরা দুই দেশ সীমান্ত সমস্যাসহ সব বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা চাই সীমান্তের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে।’ তিনি বলেন, ‘বাংলাদেশের পক্ষ থেকে সীমান্তে হত্যাকাণ্ড পুরোপুরি বন্ধ করার দাবি জানানো হয়েছে। চোরাচালান ও মাদক পাচার বন্ধে আমরা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা ভারতকে আশ্বস্ত করেছি যে, বাংলাদেশের মাটি সন্ত্রাসীদের ব্যবহার করতে দেওয়া হবে না।’

বিএসএফের মহাপরিচালক বলেন, ‘আমরা যৌথ কৌশল ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই। আপনারা যেটাকে সীমান্ত হত্যাকাণ্ড বলেন, সেটা হত্যাকাণ্ড নয়; মৃত্যু। হত্যার উদ্দেশে কাউকে গুলি করি না। আমরা বিএসএফকে হালকা অস্ত্র দিচ্ছি। আমরা চাচ্ছি না, তাঁরা কাউকে গুলি করুক।’ তিনি দাবি করেন, ‘এর ফলে সন্ত্রাসীরা দিন দিন সাহসী হয়ে উঠছে। তবে সীমান্তে বারবার বেড়া কাটা হচ্ছে। বিএসএফের হতাহতের ঘটনা বেড়ে যাচ্ছে। ২০০৯ সালে ১১ জন, ২০১০ সালে ৫৭ জন এবং চলতি বছর ৭১ জন আহত ও একজন মারা গেছে। আমরা জনগণকে কী জবাব দেব?’

বিজিবির মহাপরিচালক বলেন, ‘বিজিবি সীমান্তে কাউকে গুলি করে না। বরং গ্রেপ্তার করে ভারতীয় বাহিনীর কাছে তুলে দেয়। বিজিবি সীমান্তে আন্তর্জাতিক সব নিয়ম মেনে চলে। আমরা চাই ভারতও সেটা মেনে চলুক।’

দুই মহাপরিচালকই জানান, শিগগির সীমান্তে যৌথ টহল শুরু হবে। তখন পরিস্থিতির উন্নতি হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:৪৩

অণুজীব বলেছেন: :| :| :|

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:২৫

অনিক আহসান বলেছেন: বিএসএফ এর গুলি মারলে সেটা মৃত্যু আর অন্যেরা মারলে হত্যাকান্ড?
তাইলে আইজ থিকা মুম্বাইয়ে সন্ত্রাসী হামলাকারীরা শহীদ...

রমন শালারে থাব্রায় চাপার দাত লরায় ফেলার কাম..
সবার আগে সিরিয়াল ধইরা থাবরানির কাম সাহারা খাতুন,দিপুমনিরে এরপড় বিজিবি মহা পরিচালকরে..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.