নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এইচ. আর. হাবিব

জীবনের পথে আমি, বকুলের মতো যদি ঝরে যায়। রঙিন আলোর মাঝে, নিজেকে হঠাৎ যদি কখনো হারায়। সেদিনও খোদা তুমি, তোমার দিনের পথে ফিরায়ো আমার।

এইচ. আর. হাবিব › বিস্তারিত পোস্টঃ

এখনকার ঈদ আগের মতো নেই

০৬ ই জুলাই, ২০১৫ সকাল ১০:১৮

এখনকার ঈদ আগের মতো নেই। এখন আর শীতের মাঝে ঈদ হয়না, আমি আর আমার ভাই পড়া ফাঁকি দিয়ে ঈদ কবে আসবে গুনতে বসি না, প্ল্যান করিনা কোথায় যাবো,কল্পনার জগতে হারিয়ে গিয়ে ভাবি না কত টাকা সালামি পাবো! নতুন জামা নিয়ে আর আহ্লাদ নেই, লুকিয়ে রাখার চিন্তা নেই। আম্মু কাউকে জামা দেখিয়ে দিলে গাল ফুলিয়ে বসে থাকা হয়না।মেহেদি দিব বলে এই ওর কাছে যাওয়া হয়না চাঁদ রাতে।বাসার সামনে ভিড় করেনা পাড়ার ছেলেগুলো। ল্যান্ডফোনে কথা বলার ধুম পরেনা। এখন আর অপেক্ষা নেই ঈদ এর দিনটার জন্য।
দিনগুলো বড্ড বেশি পাল্টে গেছে। অপেক্ষার সেই আনন্দটা আর নেই।

বুঝি "বড়" হয়ে গেছি!
বড়দের ঈদ হয়তো এমনই হয়! তবুও ঈদ আনন্দের সবার জন্য। আমার জন্যও। তবে আমার জন্য ঈদের দিন এখনো কিছুটা আনন্দের, সব বন্ধুরা এক সাথে হব। আপাতত সেই অপেক্ষায় থাকি। যায় দিন বড্ড ভাল, আসে দিন বিবর্ণ!!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৪২

যোগী বলেছেন:
আগে ব্লগিং কী বা ব্লগিং করে যে মজা পাওয়া যায় জানতেন না, কিন্তু এখন তা পান।
কী দিন ভালো আসেনি?

২| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ১১:২৮

এইচ. আর. হাবিব বলেছেন: ভার্চুয়াল জগতে একটা মজা পাই। কিন্তু মনে হয় সবাই যেন অভিনয় করছে।

৩| ১১ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৯

এইচ. আর. হাবিব বলেছেন: কমেন্ট ব্যান খেতে খেতে লাইফটা ইম্পসিবল হয়ে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.