| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুমায়রা হারুন
মানুষের শ্রেষ্ঠত্ব শুধু প্রযুক্তিতে নয়, বরং মননের বিনিময়ে। ব্লগে যোগাযোগের মধ্যে সেই শ্রেষ্ঠত্বেরই প্রকাশ ঘটে। আপনি যখন লেখেন, মন্তব্য করেন, কিংবা অন্যের ভাবনা পড়েন — আপনি তখন মানব প্রজাতির মননে অংশ গ্রহন করেন।
লেখকের লেখার যেমন স্টাইল আছে, কমেন্ট দাতার কমেন্ট করার-ও স্টাইল আছে। এমনকি ছদ্মনাম হলেও বুঝা যায় কমেন্ট দাতা মহিলা নাকি পুরুষ। ছদ্মনামগুলো যদিও নিজেকে আড়াল করে রাখার চেষ্টা।
গালি দেবার অভ্যাস যাদের আছে তারা যখন নিজেকে খুব কষ্টে গালি দেয়া থেকে নিবারণ করে, মোটামুটি গোছের তীর্যক মন্তব্য করে কাজ সারেন, সেটাই তাদের মননের একধাপ উন্নতি বলে মনে করি।
ইদানিং পোস্টে কেউ কেউ বেশ বিশ্রী ধরণের ছবি সংযুক্ত করেন। বিকৃত নয়, বিশ্রী বলাই শ্রেয়, মানে যা দেখলে মনের মাঝে ভাল অনুভূতির সঞ্চার হয় না। এমন ছবি পোস্ট করে তারা মনে হয় একটা কিছু দেখিয়ে দিতে চান। এ ধরণের ছবিগুলো দেখে সকালে দিন শুরু করলে সারাদিনের জন্য মনটা, একটা নোংরা ছবির স্পর্শে আর ফুরফুরে হবার সুযোগ পায় না।
এদের বিশ্রী রুচিবোধ প্রমাণ করে দেয় যে ছদ্মনাম নিয়ে নিজেকে আড়াল করে ব্লগে আসে, কারণ এদের মন যেমন কু -চিন্তায় ভরা তেমনি রুচিও কু- রুচিতে ভরপুর।
©somewhere in net ltd.