| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুমায়রা হারুন
মানুষের শ্রেষ্ঠত্ব শুধু প্রযুক্তিতে নয়, বরং মননের বিনিময়ে। ব্লগে যোগাযোগের মধ্যে সেই শ্রেষ্ঠত্বেরই প্রকাশ ঘটে। আপনি যখন লেখেন, মন্তব্য করেন, কিংবা অন্যের ভাবনা পড়েন — আপনি তখন মানব প্রজাতির মননে অংশ গ্রহন করেন।
শূন্য জন ব্লগার
বাংলাদেশ তারিখ ১১ই এপ্রিল, ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ৪৯ মিনিট
নিউ ইয়র্ক সময় হিসাবে
তারিখ ১০ই এপ্রিল, সন্ধ্যা ৭ঃ৪৯ মিনিট
১৩ ই এপ্রিল, ২০২৬ রাত ১:৩৯
হুমায়রা হারুন বলেছেন: আমার মনে হয় সবাই বৈশ্বিক পরিস্থিতির সাপেক্ষে মানসিক চাপে আছে।
যার ফলে ব্লগ লেখা আর মন থেকে আসে না।
২|
১২ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:০৯
শায়মা বলেছেন: শূন্য এখন ফুলের বাগান
দোয়েক কোকিল গাহে না গান.....
কাঁসগ ঝরে যায় ঝরে যায় ঝরে যায় নদীর তীরে....
গানের এই কথাগুলি মনে পড়লো আপুনি! ![]()
১৩ ই এপ্রিল, ২০২৬ রাত ১:০২
হুমায়রা হারুন বলেছেন: ঘরে ঘরে ডাক পাঠালো-- "দীপালিকায় জ্বালাও আলো,
জ্বালাও আলো, আপন আলো, সাজাও আলোয় ধরিত্রীরে।'
৩|
১২ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:১১
শায়মা বলেছেন: কাঁশ ঝরে যায় ***
১৩ ই এপ্রিল, ২০২৬ রাত ১:১৩
হুমায়রা হারুন বলেছেন: গানটি সম্বন্ধে তথ্য পেলাম ।
আজ থেকে ঠিক ১০০ বছর আগে গানটি রচিত হয়েছে।
আর ঠিক ১০০ বছর পর তুমি আর আমি গানটি গাইছি।
'রাগ: বেহাগ
তাল: দাদরা
রচনাকাল (বংগাব্দ): ফাল্গুন, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ): মার্চ, ১৯২৭
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর'
৪|
১৩ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৪২
ডঃ এম এ আলী বলেছেন:
যাক অবসাদ বিষাদ কালো
দীপালিকায় জ্বালাও আলো
জ্বালাও আলো, আপন আলো
শুনাও আলোর জয়বাণীরে।
কবিগুরুর গানটির কিছু কথার
রেশ ধরে বলতে ইচ্ছে করে-
জ্বালো আলো শুন্য সামুর বুকে
অন্ধকারের সেই গহন সুখে
যেখানে নীরব কান্না লুকায়
সেখানে দাও দীপ্তি উজ্জ্বলে।
হতাশার সে নির্জন প্রান্তে
আলো দিক পথ দিনান্তে
ভাঙুক যত শৃঙ্খল আঁধার
জাগুক প্রাণের অমৃত সুর।
জ্বালাও আলো প্রতিটি প্রাণে
হারানো সেই স্বপ্নের টানে
নব উদয়ের সোনার রথে
ফিরুক আশা সামুর ঘরে।
যেখানে ক্লান্তি যায় থেমে
যেখানে ব্যথা ক’য় না কথা
সেই নিভৃতির শুন্য বুকে
আলো দাও মুক্তির বাণীতে।
১৩ ই এপ্রিল, ২০২৬ সকাল ৮:৫৮
হুমায়রা হারুন বলেছেন: আলী ভাই, আপনার লেখা কবিতাটি যার পর নাই ভাল লেগেছে। চোখে পানি এসে গেল, সেই হারিয়ে যাওয়া- সামুর জমজমাট দিন গুলোর কথা মনে করে। আপনার কবিতাটি স্টিকি করবার জন্য মডারেশান বোর্ড- এর প্রতি অনুরোধ রইলো।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০২৬ রাত ২:২৬
ডঃ এম এ আলী বলেছেন:
এটা ব্লগারদের কৃপনতা ও হীনমন্যতার( সকলের নয় ) ফসল ।