| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুমায়রা হারুন
মানুষের শ্রেষ্ঠত্ব শুধু প্রযুক্তিতে নয়, বরং মননের বিনিময়ে। ব্লগে যোগাযোগের মধ্যে সেই শ্রেষ্ঠত্বেরই প্রকাশ ঘটে। আপনি যখন লেখেন, মন্তব্য করেন, কিংবা অন্যের ভাবনা পড়েন — আপনি তখন মানব প্রজাতির মননে অংশ গ্রহন করেন।
এমনি একদিন ২০০৭। অনলাইন আমার একটি ই- ম্যাগাজিন সম্পাদনার কাজ করি। অবনি অনার্য পাকা লেখক। তার থেকে লেখা নিয়ে আমার ই- ম্যাগাজিন সমৃদ্ধ। যার হাতে খালিল জিবরান এর কাব্যগ্রন্থ 'দি ম্যাড ম্যান'-এর অনুবাদ 'উন্মাদ' প্রথম ই-বুক হিসাবে প্রকাশ করি। তখন অনুবাদটি খুবই পাঠক সমাদর পেয়েছিল। আমার সকল লেখকদের সাথে যোগাযোগ হতো ইয়াহু চ্যাট গ্রুপের মাধ্যমে (খুব সম্ভবত) । খুব সম্ভবত বললাম কারণ আমার ফেসবুকের যাত্রা ২০০৯ এর মে মাস থেকে। তখন তো চ্যাট প্ল্যাটফর্ম বলতে ইয়াহু ছিল সবচেয়ে বিশাল।
২০০৭ -এ অবনি অবনি অনার্য সামু ব্লগের কথা বললেন। সিডর এর ঝড়ের সময়ের কথা । ২০০৭ এর নভেম্বর। বাপ্পার সাথে যিনি গান গাইতেন সঞ্জীব -দা, তিনি সেই ঝড়ের রাতে মারা গেছেন, তাই ঐ সময়ের কথা মনে আছে। আমি অবনির লেখার লিংক ধরে সামু ব্লগ দেখলাম। তিনি যদিও সামুতে আরো আগে থেকে লেখেন।
ব্লগে লেখার সমাহারে আমি অভিভূত। ৩১শে অগাস্ট ২০০৭ থেকে আরেকটা নতুন ই ম্যাগাজিনের সম্পাদনা শুরু করেছিলাম। সেই ম্যাগাজিনের জন্য লেখা সংগ্রহ শুরু হলো ডিসেম্বর মাস থেকে এ ব্লগের লেখকদের থেকে। কত না লেখা পেয়েছি সামু থেকে । লেখকরা খুব আন্তরিকতার সাথে আমাকে তাঁদের লেখা ছাপাবার অনুমতি দিতেন। সামু -র লেখা যেন এক একটা হীরার খন্ড। সামু ব্লগ যেন মণি মাণিক্যে ভরপুর।
তারও অনেক পরে একটু সাহস করে ভাবলাম আমিও ব্লগে কিছু লিখি। কিন্তু আমি তো লিখি না। লেখা সম্পাদনা করি। তাহলে কি লেখা যায়? সবচেয়ে সোজা একটা বিষয় - 'নাসা'র সাইট থেকে গ্যালাক্সির বিবরণ দিয়ে কিছু লেখা যায়।
সেই প্রথম ২০০৮ এ এসে পোস্ট লিখলাম 'অ্যান্টেনা' গ্যালাক্সির কথা।
অ্যান্টেনা গ্যালাক্সি
সামু তার সিস্টেমে দেখাচ্ছে প্রথম পোস্টের তারিখ ২১শে মে ২০০৮; এমনি একদিন শুধু ১৮ বছর আগে। তখন ফ্লরিডা থেকে মাত্র এসেছি ঢাকায়। ঢাকা থেকে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলে লগ- ইন করলাম। । আমার আমেরিকান বন্ধু সিন্ডি আমার বাংলা লেখা পড়তে না পারলেও গ্যালাক্সির ছবি দেখে খুব খুশী। বললেন এই গ্যালাক্সিটাকে 'ক্যান্ডি ফ্লসের' মতো দেখাচ্ছে, মানে আমরা যাকে বলি শন্ -পাপড়ির মত।
তারপর থেকে আরো অনেক অনেক গ্যালাক্সি নিয়ে একটু একটু করে লেখা দিয়েছি।
সামু আমাদেরকে ভাবতে শিখিয়েছে, ইন্টার-অ্যাক্ট করতে শিখিয়েছে, লিখতে শিখিয়েছে।
সামুর কাছে আমরা সব সময় কৃতজ্ঞ
চিত্রঃ ব্লগ লিখেছি ১৮ বছর ১৯ ঘন্টা
জীবনের অষ্টাদশে যখন পা দিয়েছিলাম তখন বুঝিনি ১৮ -তে পড়ার কি মজা। তারপর আরো বহু দশক অতিক্রম করে আবারো ফিরে পেলাম সেই অষ্টাদশ। এবারের উপলব্ধিই অন্যরকম।
২৮ শে মে, ২০২৬ রাত ৮:৪২
হুমায়রা হারুন বলেছেন: অসীমের মাঝে কিছু সীমিত কার্যকলাপ আর কি।
২|
২৮ শে মে, ২০২৬ সকাল ১১:৫৪
শায়মা বলেছেন: বাহ আপুনি!!
তুমি ২০০৭ আর আমি ২০০৮ এ এসেছিলাম।
তুমি সেই তুলনায় নিভৃতচারিনী ব্লগে।
আর আমি এত এত কথা বলেছি, এত এত গান গেয়েছি , পাগলামী করেছি ঝগড়া ঝাটি মারামারিও ....... হা হা হা ব্লগ যেন আরেক পৃথিবী। আমাদের অন্য ভূবন!!!!!
২৮ শে মে, ২০২৬ রাত ৮:৪০
হুমায়রা হারুন বলেছেন: ঠিকই ব্লগ তো আমাদের আরেকটা পরিবার।
৩|
২৮ শে মে, ২০২৬ রাত ৯:০১
জুল ভার্ন বলেছেন: আমার শুরুটা হয়েছিলো ২০০৬ সালে। প্রথম আইডি ছিলো- বাবুয়া। সেটা ব্যান হবার পর ছয় মাস ব্লগ মুখি হইনি। এই আইডি ২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত মাত্র ১০ টা পোস্ট লিখেছিলাম।
৩০ শে মে, ২০২৬ রাত ১:৫৯
হুমায়রা হারুন বলেছেন: সত্যিই মনে পড়ে ২০০৬ /২০০৭ এর দিকের কথা।
আপনার এই আইডি আর প্রোফাইল পিকচার সবসময় খুব পপুলার।
৪|
৩০ শে মে, ২০২৬ রাত ২:৪২
রিয়াজ হান্নান বলেছেন: আপনি কোথাউ ছিলেন? ঈদ শুভেচ্ছা জানাতে মোটামুটি বেশ কয়বার ভিজিট করলাম...
৩০ শে মে, ২০২৬ ভোর ৪:০২
হুমায়রা হারুন বলেছেন: কমেন্ট লেখাতে সময় কাটিয়েছি। নিজের ব্লগে আসা হয়নি।
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০২৬ রাত ২:২৭
রিয়াজ হান্নান বলেছেন: ব্লগ লেখা শুরু করি ২০০৯ থেকে,কিন্তু সামুতে আসা হয় সম্ভবত আরো কিছু সময় পরে। যদিও অনেক অনেক ঘটনাবহুল,তবুও এখনো মাঝেমধ্যে আসা হয়। আপনাকে নিয়ে কিউরিসিটি বাড়ছে...