নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সীমাহীন

হুমায়রা হারুন

মানুষের শ্রেষ্ঠত্ব শুধু প্রযুক্তিতে নয়, বরং মননের বিনিময়ে। ব্লগে যোগাযোগের মধ্যে সেই শ্রেষ্ঠত্বেরই প্রকাশ ঘটে। আপনি যখন লেখেন, মন্তব্য করেন, কিংবা অন্যের ভাবনা পড়েন — আপনি তখন মানব প্রজাতির মননে অংশ গ্রহন করেন।

হুমায়রা হারুন › বিস্তারিত পোস্টঃ

মন্তব্য প্রদানের ধরণ ধারণ

৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:০৪

ব্লগের মাঠ হলো ব্লগর ব্লগর করা। এটা তো কোন পরীক্ষার খাতা না, যে একটু অন্যরকম হলে বিরাট ভুল কিছু হয়ে গেল। তারপরও কারো কোন নির্দিষ্ট পছন্দ থাকলে তা আগে থেকে উল্লেখ করে দিলে ভাল হয়। তখন পেইজে পড়তে আসা পাঠক, খেয়াল রেখে, লেখকের পছন্দ মেনে, মন্তব্য করে যেতে পারেন। যেমনঃ
১. কারো ভাল লাগে বড় মন্তব্য
২.কারো ছোট মন্তব্য।
৩.কম সময়ে দ্রুত অনেক অনেক কাজ সারতে চাইলে AI দিয়ে বানানো মন্তুব্যসমূহ্‌ও কারোর কাছে বিরক্তিকর লাগতে পারে।
৪. AI এর সাহায্য নিলে অনেক তথ্য সন্নিবেশিত থাকে বলে অনেকের আবার সেসব মন্তব্য ভালও লাগতে পারে।
সুতরাং চার রকমের ক্রাইটেরিয়া পাওয়া গেল।
এখন, ধরেন মন্তব্য দানের পর যদি লেখক বলেন, যে আমার পছন্দের ক্রাইটেরিয়ার মাঝে আপনার মন্তব্য পড়ছে না, কেন লিখেছেন, খুবই বিরক্ত লাগছে- তাহলে মন্তব্যকারী বিব্রত অবস্থায় পড়তে পারেন। তিনি ভাবতে পারেন কোন দুঃখে গিয়েছিলাম ওখানে মন্তব্য লিখতে!
তাই ভাল হলো মন্তব্যের ধরণ ধারণ কেমন হবে তার একটা আউট-লাইন লেখককে, সবার উদ্দেশে বলে দেয়া। পেইজের পাতার আগায় সেটা টাঙ্গান থাকবে। পাঠক লেখা পড়ে ভাববে এই লেখায় আমার মন্তব্যটি তাহলে কি এভাবে লিখব, নাকি ওভাবে লিখব, নাকি কিছু লিখবই না।
এতে মন্তব্যকারী পাঠককে বিরক্তির হাত থেকে বাঁচাতে পারেন আবার নিজেও বিব্রত হবার হাত থেকে রক্ষা পেতে পারেন। লেখকের বিরক্তিকর ভাবের বহিঃপ্রকাশ দেখে মন্তব্যকারীর কখনোই মনে হবে না সামগ্রিক ব্যাপারটা utterly disgusting.

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০২৬ সন্ধ্যা ৬:০৭

রিয়াজ হান্নান বলেছেন: আমি ব্যক্তিগত ভাবে মন্তব্যর আশা করে লিখিনা,আমি দুনিয়ার সব হাবিজাবি লিখি। তবে আমি অপ্রাসঙ্গিক মন্তব্য পছন্দ করিনা,আবার অপছন্দ ও না। আমি সব সময় আশা করি মন্তব্যকারী যেন লেখার ভেতরে ঢুকে যেতে পারে,সে প্রশ্ন করুক,তবুও অপ্রাসঙ্গিক মন্তব্য নয়। আর আমি মন্তব্য পড়তে পছন্দ ও করি,হাহাহা।

০২ রা জুন, ২০২৬ সকাল ৯:৪৫

হুমায়রা হারুন বলেছেন: লেখার ভেতরে প্রবেশ করে মন্তব্য করার ব্যাপারটি অবশ্যই অনুপ্রেরণাদায়ক। একজন পাঠক হিসেবে লেখার সাথে যুক্ত হতে পারা এবং গঠনমূলক প্রশ্ন করতে পারা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সবাই কি তা পারে? অতিবাস্তব বা পরাবাস্তব ভিত্তিক লেখা হলে তো আরো সম্ভব না। তখন লেখকের কাছ থেকে ভাব সম্প্রসারণ/ ব্যাখ্যারও দরকার হয়।

২| ০২ রা জুন, ২০২৬ দুপুর ১:০১

খায়রুল আহসান বলেছেন: চমৎকার লিখেছেন। + +
তবে, "মন্তব্যের ধরন ধারণ কেমন হবে", তার একটা 'আউট-লাইন' কি আপনি আপনার 'পেইজের পাতার আগায়' টাঙ্গিয়েছেন?

পাঠকের মন্তব্য লেখকের লেখাকে সমৃদ্ধ করে। ইতিবাচক হলেও করে, কখনো কখনো নেতিবাচক হলেও করে। তবে পাঠকের মন্তব্যের ব্যাপারে আমার ব্যক্তিগত অভিমত হলোঃ
পাঠকের মন্তব্য অবশ্যই পোস্টের সাথে প্রাসঙ্গিক হতে হবে। মন্তব্যের ভাষা ভদ্রজনোচিত হতে হবে, অবশ্যই পাড়ার মাস্তানদের মত নয়। মন্তব্যে উল্লেখিত বক্তব্যকে অবশ্যই সত্য হতে হবে। লেখককে ঘায়েল বা অসম্মান করার জন্য কোন অসত্য, মনগড়া অভিযোগ আনা যাবে না। একটি পোস্ট লিখার ব্যাপারে প্রয়োজনীয় তথ্যের জন্য অবশ্যই এআই এর সাহায্য নেয়া যাবে, কিন্তু ভাষাটা নিজের হলেই ভালো হয়। তবে, মন্তব্যের ব্যাপারে শুধু তথ্যানুসন্ধান ব্যতীত এআই এর সাহায্য নেয়া অনভিপ্রেত। কেননা, মন্তব্যটা পাঠক-লেখকের মাঝে একটি সরাসরি কমিউনিকেশন, যা অন্য পাঠককেও সেই কমিউনিকেশনে অংশ নিতে উৎসাহিত করতে পার। -

০২ রা জুন, ২০২৬ দুপুর ২:৩৮

হুমায়রা হারুন বলেছেন: আমার কোন ক্রাইটেরিয়া নাই। তাই কোন আউট-লাইন আমার পেইজের পাতার আগায় টাঙ্গাইনি।

৩| ০২ রা জুন, ২০২৬ বিকাল ৩:৪৫

ইফতেখার ভূইয়া বলেছেন: সত্যি বলতে কি, কারো মন্তব্য পাবো এই প্রত্যাশা থেকে পোস্ট করা হয় না। আমার লিখার সব বিষয় যে সবার ভালো লাগবে সেটাও মনে করি না। তবে ভদ্রোচিত ও প্রাসঙ্গিক মন্তব্য অবশ্যই প্রত্যাশা করি। ধন্যবাদ।

০২ রা জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪২

হুমায়রা হারুন বলেছেন: সবাই তাই চায়।
অন্য একটা ফোরামে, আমার পেইজে একবার দুইজন মন্তব্যকারী coded শব্দ ব্যবহার করে পরস্পর কথা বলছিল। খুবই মজা লেগেছিল। বাংলায় কথা বলছিল। কিন্তু তারাই জানে তারা কি বলছে আর কেউ বুঝবে না- এরকমটা আর কি!

৪| ০২ রা জুন, ২০২৬ বিকাল ৪:১৩

খায়রুল আহসান বলেছেন: আমার মন্তব্যের প্রথম অংশটির উত্তর পেলাম, ধন্যবাদ।
পরের কথাগুলো সম্পর্কেও কিছু বললে আপনার অভিমত জানতে পারতাম।

০২ রা জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৩৭

হুমায়রা হারুন বলেছেন: পরের কথাগুলো তো স্বভাবিক প্রত্যাশা তাই কিছু বলিনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.