নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সীমাহীন

হুমায়রা হারুন

মানুষের শ্রেষ্ঠত্ব শুধু প্রযুক্তিতে নয়, বরং মননের বিনিময়ে। ব্লগে যোগাযোগের মধ্যে সেই শ্রেষ্ঠত্বেরই প্রকাশ ঘটে। আপনি যখন লেখেন, মন্তব্য করেন, কিংবা অন্যের ভাবনা পড়েন — আপনি তখন মানব প্রজাতির মননে অংশ গ্রহন করেন।

হুমায়রা হারুন › বিস্তারিত পোস্টঃ

বারো মাসে যখন একখানা পার্বণ

২৯ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭


সন্ধ্যায় বাড়ি ফেরার পথে চোখে পড়লো রাস্তার পাশে আলোক সজ্জায় সজ্জিত ঝলমলে একটি বাড়ি ।
তারা এখনই ক্রিসমাস আগমনের আনন্দকে ঘিরে বাড়িটা সাজিয়ে ফেলেছে। মনে পড়ল এই দেশের শীতের নিস্তব্ধতায়, আমার দেশের প্রাণ চাঞ্চল্যে ভরা উৎসবময় জীবন। আহ্‌ বছর জুড়ে কত না উৎসব। ঋতুপর্ব ও আনন্দে মুখরিত সেই ফেলে আসা জীবন, যেখানে আছে বসন্তের উৎসব, বছরের শুরুতে বাণিজ্য মেলা, ফেব্রুয়ারির বই মেলা, পহেলা ফাল্গুন, ৯৩/৯৪ এর দিক থেকে শুরু হওয়া ভ্যালে্নটাইন'স ডে পালন, একুশে ফেব্রুয়ারি, মার্চের স্বাধীনতা দিবস, এপ্রিলে পহেলা বৈশাখ, বর্ষায় বৃক্ষমেলা, শরতের দুর্গা পূজা, অগ্রহায়ণে নবান্নের উৎসব, পৌষ সংক্রান্তির পিঠাপুলি আর ডিসেম্বরে বিজয় দিবস, ইংরেজী বর্ষবরণ। আমাদের দেশের ঋতু ও উৎসব আমাদের দৈনন্দিন জীবনের বারতা বহন করে।
আর এখানে?
এখানে মানুষগুলো দীর্ঘ প্রানহীণ শীতের মাঝে প্রকৃতির সাথে সংগ্রামরত।
এ, এমন এক দূরভূমি, যেখানে বার মাসে একটা ,কি দুটো পার্বণ। বছরের শেষে তুষারের দাপট থাকলেও তারা সারাটি বছর অপেক্ষা করে কবে ক্রিসমাস আসবে। আর নভেম্বর থেকে শুরু হয়ে যায় শহর সাজাবার ধূম। বারো মাসে এই একটাই পার্বণ, যেখানে চারপাশ বরফের শুভ্র আবরণে মোড়া, কিন্তু এর মাঝেও তাদের ঘরে খাবারের আয়োজন চলে, আপনজনের কোলাহলে ভরে ওঠে বাড়ির চত্বর।
আপন সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে দেশের সময় কাটানোর স্মৃতিকাতরতা তখন ভীষণ ভাবে মনের অন্তরালে জেঁকে বসে।


২৮/১১/২০২৬

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.