| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুমায়রা পরী
নিজেকে আজও খুজছি,আর প্রতিদিন এ নিজেকে নতুনভাবে আবিষ্কার করি।মানুষের সম্পর্কে আমার আগ্রহ সীমাহীন,অন্যকে না চিনলে নিজেকে চেনা যায়না।
আমি কোন দলের নই...আজ পর্যন্ত কাকে ভোট দেব তা সিলেক্ট করতে পারলাম না!!দল বলতে ত আওয়ামীলীগ,বি এন পি+জামাত।আমার বাবার পরিবার ঘোর বি এন পি পন্থী।খালেদা যা করে তাই রাইট!আর আম্মাদের ফ্যামিলি ঘোর আওয়ামিলীগ...প্রায়ই দেখতাম ২ জন ঝগড়া বাধাইছে হাছিনা ভাল,না খালেদা ভাল নিয়ে...এমন কি দুই পরিবার ও এই নিয়া ঝগড়া করত!আমি আর আমার ভাই তাই ২ দলের ই কীর্তি শুনতে পেতাম...তখন থেকেই আমার অরুচি এই বাংলাদেশী ঘরোয়া ,পারিবারিক রাজনিতী তে...ভাল কিছু আমি খুজে পাইনি...হয়ত পরিবারে বৈপরীত্য ছিল বলেই কাল পর্দা টা সরে গিয়ে নিরপেক্ষ দৃষ্টিতে বিচার করতে শিখেছি...৫ বছরএ খায় ত,৫ বছর ও!খাইতে অসুবিধা হইলে,জামাত আর জাতীয় পার্টি নিয়ে টানাটানি!!কেউ খায়,কেউ দেখেও না দেখার ভান করে,কেউ দেখেউ কিছু বুঝতে পারে না,আর যারা বুঝে তারা কি করবে বুঝে উঠতে পারে না!!
এই প্রথম দেখলাম,রাজনৈতিক দলের বাইরে এসে মানুষ একসাথে কোন কাজ করছে,ইশ্যূটাও ভাল...রাজাকারের ফাসি চাই...কিন্তু তাতেও রাজনীতি নিয়ে টানাটানি...এই দলের রাজাকার এর বিচার হবে,ওই দলের নয় কেন?অমানুষ এর কি কোন জাত হয়?এইটা মানুষ এর কি চিন্তায় আসে না?জানিনা!
অবস্থা আরও খারাপ হচ্ছে...একজন কে মেরেও ফেলা হয়েছে ইতমধ্যে...এখানেও মুক্তি নাই!!কেউ কেউ এখন নাস্তিকতা,আস্তিকতায় বিভক্ত...এক যুদ্ধ করতে গিয়ে আর এক ধর্মযুদ্ধের সুরু করছে অনেকে...আমি আস্তিক।সর্বান্তকরনেই আস্তিক...কিন্তু তাই বলে নাস্তিকতার দোহাই দিয়ে কাউকে মেরে ফেলা কোন ধর্মের নিয়মে বলে??!!কেউ কেউ এটা নিয়ে আন্দোলনের পক্ষে মহরা হিসাবে ইউজ করছে...কেউ বিপক্ষে!
মানুষ নিজেকে যখন সবার আগে একজন মানুষ হিসাবে ভাববে,ন্যায় আর সত্যের পক্ষে নিরপেক্ষভাবে অন্যের সম্মান বজায় রেখেই লড়বে,তখন ই কোন আন্দোলনের সার্থকতা আসে!রাজাকার অর্থ সহকারী।পাক হায়নাদের কুকর্মের সহযোগীদের বিচার চাইতে গিয়ে,নিজেরাই যেন অন্যায়ের সহকারী না হয়ে যাই!যারা অন্যায় করেছে,তাদের ধর্ম,দল নির্বিশেষে শাস্তি দিতে হবে...এটাই যেন মুখ্য বিষয় হয়।
রাজাকার,নিপাত যাক...
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৭
হুমায়রা পরী বলেছেন: ধন্যবাদ
২|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২২
তাজুল_ইসলাম বলেছেন: thaba babar jonno 1st kharap legecilo. Kintu tar ekta post a jokhon muhammod (s) k 'lussa' bole. Tokon mathah blood ute jah.
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪
হুমায়রা পরী বলেছেন: সে খুব ই খারাপ হোতে পারে,কিন্তু তাকে মেরে ফেলাটা কি যুক্তিযুক্ত?সে কি কাউকে খুন করেছে?না।রেপ করেছে?না।তার চিন্তাধারা ভুল হতে পারে,কিন্তু জবাই করার মত শাস্তি কি আল্লাহ তাকে দিতে বলেছেন?নাস্তিক বলে কি আল্লাহ তাকে মেরে ফেলেছেন?তিনি কি পারতেন না,তাকে তুলে নিতে??দুর্ঘটনায় তাকে মেরে ফেলতে পারতেন না??একটা অন্যায় এর বিপক্ষে আর একটা অন্যায় কখন ই গ্রহন যোগ্য নয়।আর আমরা নাস্তিক আস্তিক এর যুদ্ধ করতে পথে নামিনি,নেমেছি রাজাকারের শাস্তি দিতে...
৩|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪
শার্লক বলেছেন: ব্লগে অনেক নাস্তিক আছে তারা ধর্ম নিয়ে ব্যঙ্গ করে না। কিছু মানুষ আছে যারা এসব লিখে জনপ্রিয় হতে চায় কিন্তু তাদের কি সেই বোধটা নেই যে, সে যা লিখছে সেটা অন্যদের মনে আঘাত করতে পারে। কি শিক্ষা পেয়েছে সে তার বাবা-মা'র কাছ থেকে। আসলেই কি এরা শিক্ষিত? কাউকে মেরে ফেলার অধিকার যেমন কারো নেই, তেমনি কারো অধিকারও নেই ধর্ম নিয়ে কটুক্তি করার। হাসি পায় এসব নির্বোধ মানুষদের কাজ কারবার দেখলে। রাজাকরদের জন্য যেমন ঘৃণা আর থু, ঠিক তেমনি ওদের জন্যও ঘৃণা আর থু।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭
হুমায়রা পরী বলেছেন: অল্প শিক্ষিত আর উচ্চ শিক্ষিত রা কখনও নাস্তিক হয়না,নাস্তিক তা আসে যখন মানুষ মধ্যম শিক্ষিত হয়!তার লিমিটেড বিদ্যা নিয়ে সে তার থেখে অনেক উপরের কাউকে বিচার করার চেষ্টা করে।যখন পারে না,তখন ই আক্রমন করা সুরু করে।
অবশ্য আমার লেখার বিষয়,আস্তিকতা,নাস্তিকতা নয়।তাদের প্রতি সহানুভুতি,বা ঘৃনাও নয়।আমার লেখার বিষয়,ধর্মের পক্ষ বা বিপক্ষেও নয়।আমি এটাই বলতে চেয়েছি,আমরা যে দাবী নিয়ে আন্দলোন করছি সেটা ভুলে না যাই,নতু্ন কোন ইস্যু তৈরি না হয়।নাহলে শেষ পর্যন্ত কিছুই প্রাপ্তির ঘরে আসবে না।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯
হাবিব০৪২০০২ বলেছেন: রাজাকারের ফাসি চাই...কিন্তু তাতেও রাজনীতি নিয়ে টানাটানি...এই দলের রাজাকার এর বিচার হবে,ওই দলের নয় কেন?অমানুষ এর কি কোন জাত হয়?এইটা মানুষ এর কি চিন্তায় আসে না?
সুন্দর বলেছেন