নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমসাময়িক

I don't have time for people who hate me because I'm too busy loving people who love me.....

ডনস ইব্রাহিম

আমি খুবই ভালো ছেলে

ডনস ইব্রাহিম › বিস্তারিত পোস্টঃ

রুপান্তর

০১ লা আগস্ট, ২০১৩ সকাল ১১:১৮

বেশ কিছুদিন আগে একটা পেজের কমেন্টে দেখলাম এক

ছেলে লিখেছে ,"আমি মধ্যবিত্তদের ঘৃণা করি ।"

সে কোন বিত্তের , এইটা আমি বুঝতে পারছি ।

ছোটবেলার একটা ঘটনাও মনে পড়ে গেল :

ক্লাস থ্রী ফোরে পড়ি তখন । আম্মা আমার

চুলে নারিকেল তেল দিয়ে চুল আঁচড়ে দিতেন ।

স্কুলে একদিন আমি প্রথম

বেঞ্চে জায়গা না পেয়ে পরের বেঞ্চে দুইটা বড়লোক

ঘরের ছেলের সাথে বসছিলাম ।

ছেলে দুইটা আমাকে বলছিল ,"কি মাইখা আসছো ?

নারিকেল তেল ? এতো দূর্গন্ধ ? ওয়াক !"আমি সেদিন

খুব কষ্টে কান্না চেপে রেখেছিলাম ।

থ্রী ফোরে পড়া বাচ্চার পক্ষে এরকম অপমান সহ্য

করবার নয়।



তারপর থেকে আমি আর চুলে তেল দেইনি কোনদিন ।

আমি বুঝেছিলাম , মধ্যবিত্তের চুলে নারিকেল তেলের

গন্ধ উচ্চবিত্তের বমির উদ্রেক করে ।

স্কুল জীবনে আমি সেই ছেলে দুটার সাথে সৌজন্যবোধ

ছাড়া আর বাড়তি একটা কথাও বলিনি ।

আজ কত ব্র্যান্ড , ননব্যান্ডের জেল আর

বডি স্প্রে ব্যবহার করি । কিন্তু এত সুগন্ধের মাঝেও

সেই ছেলেদুটার কথার দুর্গন্ধ আমি শরীর

থেকে আজো তাড়াতে পারিনি ।



দুয়েক বছর আগে সেই ছেলেগুলার একজনের সাথে আমার

দেখা হয়েছিল । উস্কোখুস্কো চুল , চোখ কেমন ঘোলাটে ।

কতদিন গোছল করেনা , কে জানে !

পড়ে জানতে পারলাম , ছেলেটা ড্রাগ এডিক্টেট

হয়ে গেছে । উচ্চবিত্তের উচ্চ নাক বিশিষ্ট সন্তান

আজ পশুর স্তরে নেমে গেছে !



আমাদের মত মধ্যবিত্ত ছেলেমেয়েদের আদর্শ থাকে ,

বড় হওয়ার স্পৃহা থাকে । অপমান কিন্তু

আমরা মনে রাখি । সেটাই আমাদের ঢাল হয়ে দাঁড়ায় ,

শক্তি জোগায় । উচ্চবিত্তের এরকম নাক

উঁচা ছেলে মেয়ে যারা আছ , তোমাদের সাথে আমাদের

মানসিকতার তফাত , ইচ্ছাশক্তির তফাত । আমরা আলু

ভর্তা বানানো থেকে শুরু করে গাড়ী ড্রাইভ করা , নিজ

হাতে কাজ করা থেকে শুরু করে পুল খেলা , সবই পারি ।

তোমাদের মত লুলাদের জীবন আমাদের না ।

লুলা তো সেইই , যে অন্যের সাহায্য ছাড়া নিজের কোন

কাজ করতে পারেনা । মধ্যবিত্তের দিকে একটা আঙুল

তুলবা , সে তোমার দিকে পাঁচটা আঙুল

মুঠি করে ঝাঁপায়া পড়বে । বাপ চাচার জোর আমাদের

লাগেনা । আমরা নিজেরাই একেকজন বাপ চাচার সাহস

রাখি ।



"জীবন শুরু কিছু অভাবে ,

আনন্দে মাতি লড়াইয়ে,

মধ্যবিত্তের প্রতীক আমরা

বেঁচে থাকা বহু বিজয়ে ।"



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.