নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজকাল রোবটও ব্লগ লেখে ... এটা তারই নমুনা

Mind is like water, when its agiated it becomes difficult to see but if you allow it to settle, the answer becomes clear

অদ্ভুত

সে(অদ্ভুত) কখনো সিরিয়াস পোস্ট দিয়া ভাত পায় নাই - ধীরে বৎস পত্র পাঠাতে পারেনঃ oodvut এট ইয়াহু ডট কম নিচে ইনবক্সের লিংক দেয়া আছে।

অদ্ভুত › বিস্তারিত পোস্টঃ

শক্তিশালী পাসওয়ার্ড কেন এবং কিভাবে?

৩০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:১৪





বর্তমানে কম্পিউটার ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড নিবার্চন।

দেখা গেল হ্যাকাররা আপনার রেজিস্ট্রেশন করা একটি সাইট থেকে পাসওয়ার্ড হ্যাস হ্যাক করে নিয়ে গেল। আপনার পাসওয়ার্ডটি যদি শক্তিশালী হয় তাহলে তাকে আসল পাসওয়ার্ড বের করতে বেশ বেগ পেতে হবে।



পাসওয়ার্ডের আবার দুর্বল/শক্তিশালী কি?!!



ধরি আপনার পাসওয়ার্ড ১ ডিজিটের এবং আপনি শুধু সংখ্যা ব্যবহার করেন। তাহলে আপনার পাসওয়ার্ড সর্বোচ্চ ১০ চেষ্টাতেই ব্রেক করা সম্ভব [০,১,২ এভাবে ৯ পর্যন্ত]। আর যদি ইংরেজি বর্ণ ব্যবহার করেন তাহলে ২৬X২=৫২। দ্বিগুন হবার কারন হচ্ছে ক্যাপিটাল ও স্মল লেটার। আর আলফানিউমেরিক [সংখ্যা + বর্ণ] ব্যবহার করলে ৫২+১০=৬২। তাহলে আপনি যত বড় পাসওয়ার্ডই দেন না কেন কয়েকবছর লাগলেও ব্রেক করা সম্ভব!



কিন্তু আমি তো জানিনা আপনার পাসওয়ার্ডের লেন্থ কত, তাহলে? লেন্থ ১ ধরে শুরু করার পর লেন্থ এক এক করে বাড়ালে একসময় না একসময় পাওয়া যাবেই! হাত দিয়ে তো আর পাসওয়ার্ড দিচ্ছেন না, কাজটা হয় সফটওয়্যার দিয়ে তাই যেমন তাড়াতাড়ি হয় তেমনি যত সময় লাগছে সেটা ফ্যাক্টর না! আর দিন দিন কম্পিউটার অনেক দ্রুতগতির হচ্ছে, তাই হ্যাস ক্রাক অনেক সহজ হয়ে যাচ্ছে। এই পদ্ধতির নাম ব্রুটফোর্স এটাক। বোঝায় যাচ্ছে এটা অনেক সময় সাপেক্ষ। যখন কোন উপায় কাজ করে না তখনই শুধুমাত্র এই পদ্ধতি ব্যবহার করা হয়। খুব সহজ কথায় বলতে গেলে এই পর্যন্তুই বলতে হয়।



আরেকটা খুব কমন এটাক হচ্ছে ডিকশানারি এটাক। ডিকশানীতে যেসব শব্দ আছে সেগুলা একে একে ধরে চেক করা হয়। যেমন আপনার পাসওয়ার্ড যদি হয় educated তাহলে আপনি ডিকশানারী এটাকে খুব সহজে ধরা খাবেন।



আরো অনেক কমপ্লেক্স এটাক আছে। কোনটা পছন্দ করা হবে তা পরিস্থিতির ওপর নির্ভর করে। যাক এ ব্যাপারে অনেক ত্যানা প্যাচায়ে ফেলেছি।



এবার দেখা যাক কিভাবে শক্তিশালী পাসওয়ার্ড নির্বাচক করা যায়। বুদ্ধিমান পাঠকরা বুঝে গেছেন কয়েকটি জিনিসঃ



১। ইংরেজি ডিকশানারীর কোন শব্দ ব্যবহার করা যাবেনা

২। পাসওয়ার্ড লেন্থ যত বড় হয় তত ভাল

৩। লেটার ডিজিটের বাইরে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে হবে, যেমন !@#$% ইত্যাদি।






এখন দেখা যাক কিভাবে শক্তিশালী কিন্তু সহজে মনে রাখা যায় এমন পাসওয়ার্ড তৈরী করা যায়। বুঝতেই পারছেন শক্তিশালী এবং সহজ দুটি জিনিস ব্যাস্তানুপাতিক!




প্রথমে আমরা একটি বাংলা শব্দ নেই এবং সেটাকে বাংরেজিতে লেখি। যেমন, vatkhabo. এবার a কে @, t কে 1 আর o কে 0 [zero] দিয়ে রিপ্লেস করি। তাহলে দাড়ালো কি? v@1kh@b0. হয়ে গেল শক্তিশালী পাসওয়ার্ড, অনেক সহজেই B-)



এবার চাইলে এখান থেকে শক্তিপরীক্ষা করে দেখতে পারেন।

vatkhabo = 9%

v@1kh@b0 = 71% B-)

মন্তব্য ২৯ টি রেটিং +১২/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৩:২০

মৃন্ময়ী বলেছেন: ভাল ।

৩০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৩৬

অদ্ভুত বলেছেন: :D

২| ৩০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০৩

স্বপ্নচর বলেছেন: দারুন।কাজে লাগারমত ১টি পোস্ট।আশা করি সবার কাজে লাগবে।ধন্যবাদ আপনাকে শেযার করার জন্য।





Trusted PTC Site

৩০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৪৬

অদ্ভুত বলেছেন: B-)

৩| ৩০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০৯

নীল ভোমরা বলেছেন: হুমম......

৪| ৩০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:০৯

কামরুল হাসান শািহ বলেছেন: হমমমম

৫| ৩০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৪:৫১

ফয়সালরকস বলেছেন:
হুমমমমমম....

৬| ৩০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:০৪

মইনুল১০২ বলেছেন: ভাল লাগল

৩০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:১৪

অদ্ভুত বলেছেন: B-)

৭| ৩০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:১৫

ক্রান্তিলগ্ন বলেছেন: ঢাকা, বাংলাদেশ
News BD

এমন কোন প্রবেশসংকেত নাই যাহা দখল করা যায় না।

"If you think technology can solve your security problems, then you don't understand the problems and you don't understand the technology." -Bruce Schneier

“The big lie of computer security is that security improves by imposing complex passwords on users. In real life, people write down anything they can't remember. Security is increased by designing for the way humans actually behave. -Jakob Nielsen”

৮| ৩০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:১৫

ক্রান্তিলগ্ন বলেছেন: ঢাকা, বাংলাদেশ
News BD

এমন কোন প্রবেশসংকেত নাই যাহা দখল করা যায় না।

"If you think technology can solve your security problems, then you don't understand the problems and you don't understand the technology." -Bruce Schneier

“The big lie of computer security is that security improves by imposing complex passwords on users. In real life, people write down anything they can't remember. Security is increased by designing for the way humans actually behave. -Jakob Nielsen”

৯| ৩০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:১৬

সিস্টেম বলেছেন: B-)

৩১ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:৩৩

অদ্ভুত বলেছেন: ;)

১০| ৩০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:১৭

প্রলাপ বলেছেন: স্মল, ক্যাপিটাল মিক্স করুন

V@1Kh@b0=91% Strong

৩০ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২৯

অদ্ভুত বলেছেন: কিন্তু মনে রাখা ঝামেলা, তাই এটা স্কিপ করেছি :#)

১১| ৩০ শে জানুয়ারি, ২০১১ বিকাল ৫:২৮

ক্রান্তিলগ্ন বলেছেন: আমি যেই উক্তিদ্বয় দিয়াছি, তাহার যেকোন একটা দিলেও চলিবে, ইহা যথেষ্ট শক্তিশালী।

৩০ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩০

অদ্ভুত বলেছেন: =p~ =p~

১২| ৩১ শে জানুয়ারি, ২০১১ রাত ১:০৮

চা সিগারেট বলেছেন: ভাত খাব- ভাতের "t" কে "1" না দিয়ে "7" দেয়া যেতে পারে। ভাত খাবটা ভাল খাব হয়ে গেল।এক্টা আশা, আরেকটা উচ্চাশা =p~ :P

৩১ শে জানুয়ারি, ২০১১ রাত ১:৩১

অদ্ভুত বলেছেন: হা হা =p~

১৩| ৩১ শে জানুয়ারি, ২০১১ ভোর ৪:০৯

রাজসোহান বলেছেন: ********

৩১ শে জানুয়ারি, ২০১১ সকাল ১০:৫৭

অদ্ভুত বলেছেন: :#)

১৪| ৩১ শে জানুয়ারি, ২০১১ ভোর ৪:১৭

এক্স বলেছেন: এইরকম পোস্ট দেয়ার আগে ও পরে পাসওয়ার্ড রিকভারি টুলস-সিস্টেম নিয়ে আলোচনা করা না হলে ডিজিটাই আইন অনুযায়ী ব্যবস্হা নেয়া হবে.

৩১ শে জানুয়ারি, ২০১১ সকাল ১১:০০

অদ্ভুত বলেছেন: কি কারনে একটু বুঝায়ে বলেন /:)

১৫| ১৮ ই মে, ২০১১ দুপুর ১২:১০

লোকালোক বলেছেন:


ভাল পোষ্ট

১৬| ১৮ ই মে, ২০১১ দুপুর ১২:১০

লোকালোক বলেছেন:


ভাল পোষ্ট

১৭| ০৬ ই আগস্ট, ২০১১ সকাল ১০:২৯

স. এ. রহমান বলেছেন: hum

১৮| ১৯ শে ডিসেম্বর, ২০১১ রাত ৯:২৯

আমি অতি সাধারণ বলেছেন: ১১ তম ভাললাগা দিলাম। অতি শিগ্রই শক্তি পরীক্ষা করব। তবে তার আগে নিজের পরীক্ষাটা দিয়া নেই। ধন্যবাদ সরিষার তেল সহ। শীতকালে দারুন কাজে লাগবে এ তেল!!

২৫ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:৫১

অদ্ভুত বলেছেন: ধইন্যাপাতা, চাটনি করে খাইয়েন :)

১৯| ১৬ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:৪৩

arifce বলেছেন: ভাই, আমারটা ১০০% শক্তিশালী।

ধইন্যা লন ভাইজান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.