নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইকার এর নিঃসঙ্গ বচন

জাফরুল্লাহেল মামুন

আমি একজন মানুষ । দুটি হাত, দুটি পা, দুটি চোখ , একটি মাথা আছে। মাথার ওপরে খুলির ভেতরে মগজ সবল্পতার কারনে আমি পদে পদে ভিড়মি খাই । খেতে খেতে একটা ভয় ধরে গেছে । এখন পা ফেলতে সাবধানে ফেলি ।

জাফরুল্লাহেল মামুন › বিস্তারিত পোস্টঃ

আকুতি-১

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০

গোলাপের পাপড়ির মত যোনি যখন

বাসি গোলাপের রঙ পায়,

জান্তব কামাসক্তির কাছে পরাজিত সতীত্ব তখন

হাহাকারে ব্যস্ত ।



তোমার দোষ - তোমার উচুনিচু শরীর

কিছু পশুর শিশ্নকে উন্নতির শিখরে নিয়ে যায়,

তোমার শরীরের বাঁকের ইন্ধনে

তাদের মনুষ্যত্বকে পরাজিত করে তাদের পশুত্ব ,

বল, এটা কি তাদের দোষ ?



দোষ তোমার হে নারী !

তুমি ভুলে যাও যে তুমি পুতুল বিশেষ ,

তোমার প্লাস্টিকের হাত পায়ের

ক্ষমতা থাকা উচিৎ না - ইচ্ছেমত পোশাক

পরিধানের ।



উরু বেয়ে গড়িয়ে পড়া পাপের প্রমাণ

আর দেখতে চাইনা,

আত্মাকাঁপানো সাহায্যের আর্তনাদ

আর শুনতে চাইনা ।



কামাতুর প্রলোভন নিপাত যাক ।

ভালোবাসার ডালি উন্মুক্ত হোক ।





নিষ্কাম, ভালোবাসাময় এক পৃথিবী চাই

আমাদের পৃথিবী ।



আমাদের প্রাণের পৃথিবী ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

শিপন মোল্লা বলেছেন: কামাতুর প্রলোভন নিপাত যাক ।
ভালোবাসার ডালি উন্মুক্ত হোক ।




খুবই জটিল হয়ছে ভাই। প্রত্যাশা পূরণ হোক।

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

জাফরুল্লাহেল মামুন বলেছেন: ধন্যবাদ আবুশিথি ভাই !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.