নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইকার এর নিঃসঙ্গ বচন

জাফরুল্লাহেল মামুন

আমি একজন মানুষ । দুটি হাত, দুটি পা, দুটি চোখ , একটি মাথা আছে। মাথার ওপরে খুলির ভেতরে মগজ সবল্পতার কারনে আমি পদে পদে ভিড়মি খাই । খেতে খেতে একটা ভয় ধরে গেছে । এখন পা ফেলতে সাবধানে ফেলি ।

জাফরুল্লাহেল মামুন › বিস্তারিত পোস্টঃ

সচেতনতা ডাউনলোডঃ নাগরিক হিসেবে নীতি

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

১। আওয়ামি লীগ, বিএনপি, বিকল্পধারা রাজনৈতিক দল, স্বতন্ত্র, ব্লা ব্লা যে দলেরই আপনি সমর্থক হোন না কেন সমস্যা নেই । রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতেই পারে । কিন্তু রাষ্ট্রীয়ভাবে প্রতিটি দলেরই কিছু নীতি থাকা উচিৎ । দুইটি ঔপনেবেশিক আমল থেকে মুক্ত হয়ে আমরা এখন একটি স্বাধীন রাষ্ট্র । সুতরাং আমাদের ঐক্যবদ্ধ থাকার স্বার্থে দল-মত নির্বিশেষে কিছু নীতি তে অটল থাকাটা জরুরী ।

যেমনঃ বাহাত্তরের সংবিধান এর মুলনীতি ।



২ । একাত্তরের মুক্তিযুদ্ধটি ওইসময়ে সবার কাছে সমান ছিল না । অশিক্ষিত অথবা দেশের পরিস্থিতি সম্পর্কে সচেতন নয়, এমন লোকের কথা বাদই দিলাম ,দেশের শিক্ষিত সুশীল সমাজের মধ্যেও মুক্তিযুদ্ধ নিয়ে বিভেদ ছিল ।

কারো কাছে সেটি ছিল মাতৃভুমির ইজ্জত বাচানোর লড়াই, কারো কাছে সেটি ছিল ইসলামি রাষ্ট্রকে আলাদা করার ভারতীয় চাল, কারো কাছে ছিল গৃহযুদ্ধ, কারো কাছে দুই কুকুরের কামড়াকামড়ি ।



সুতরাং বুয্হে হোক না বুয্হে হোক, অনেক মানুষই সেসময় মনেমনে পাকিস্তান চেয়েছিল । তাদের এই চাওয়াটা দোষের না । কিন্তু যারা জেনেভা কনভেনশন ভেঙ্গে দেশে গণহত্যা,লুটপাট,ধর্ষন, অগ্নিসংযোগ ইত্যাদি চালিয়েছে - তারাই যুদ্ধাপরাধী ।

সুনির্দিস্ট প্রমাণ সহ যারা এইধরনের চিন্হিত যুদ্ধাপরাধী তাদেরকে ফাসি কাষ্ঠে ঝুলিয়ে দেশের কলঙ্ক-মোচন করা হবে, এটাই সকলের প্রত্যাশা ।



৩।রাষ্ট্র ধর্ম থাকার ব্যাপারে অনেক মতভেদ আছে । রাস্ট্রের আবার ধর্ম কি ? হতে পারে আমাদের দেশের সংখ্যা গরিষ্ঠ মানুষ মুসলিম । তাই বলে কি আপনি গনতন্ত্রের অপব্যাখ্যা দিয়ে ঐশ্বরিক মতাদর্শকে রাষ্ট্রীয় মতাদর্শের উপরে চাপিয়ে দিবেন ? কখনই না ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.