| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা সময় ছিল যখন ফুটবলে "ওয়ান ম্যান শো" ব্যাপারটা হরহামেশাই দেখা যেত । ৮৬ এর ম্যারাডোনার কথাই ধরুন । রীতিমত একা হাতে (নাকি পায়ে ?) আর্জেন্টিনাকে এনে দিয়েছিলেন তাদের দ্বিতীয় বিশ্বকাপের শিরোপা । কিংবা ধরুন ৯৮ এবং ০৬ এর জিদান এর কথা । ৯৮ এ ফ্রান্সের দলটা অবশ্য খুবই ব্যালান্সড ছিল । শুরু থেকেই তারা ভালো খেলছিল । রক্ষণে লেবেউফ-দেসাইলি-ব্লাঙ্ক । মধ্যমাঠে জিদান, পেতিত , ভিয়েরা , দেশম , কারেমবেউ । আর সামনে ডিওরকায়েফ সাথে তরুন অনরি । গোলবারের নিচে বিশ্বস্ত প্রহরী ফ্যাবিয়ান বারথেজ । দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিলকে রীতিমত নাকানিচুবানি খাইয়ে ফাইনালে ৩-০ গোলে জিতেছিল ফ্রান্স । যার দুই গোলই জিদানের করা । কিন্তু ০৬ এর কথা ? বিশকাপে খেলতে পারবে কিনা সে আশঙ্কাতেই অবসর ভেঙে প্রত্যাবর্তন করেন জিদান । পরেরটুকু তো ইতিহাস । কোনোমতে গ্রুপ পর্ব পেরুনো দলটিকে নিয়ে তিনি একক দক্ষতায় পার করেছেন একে একে স্পেন , পর্তুগাল , ব্রাজিল এর মত বাধা । আর ফাইনালে যদি মাতেরাজ্জিকে সেই বিখ্যাত ঢুশটি না মারতেন তাহলে হয়তো শিরোপাও পেতে পারতো ফ্রান্স ।
কিন্তু আজকাল কিন্তু এই ওয়ান ম্যান শোর দাপট কমে গিয়েছে - যদি না হিসেবটা মেসি-রোনালদোকে সহ করেন । এর কারণ কি ? কারণ হিসেবে বলা যায় ট্যাকটিকসের পরিবর্তন । একটা উদাহরন দেই । ২০০২ সালের বিশকাপ জেতা ব্রাজিলের ফরমেশন ছিলঃ ৪-৪-২ , যেটা কিনা কার্যক্ষেত্রে ২-৪-৩-১ এর মত হয়ে যেত । সামনের দিকে রোনালদোর ঠিক পিছের হোলটায় খেলতেন রিভালদো , সাথে ডানে-বায়ে রোনালদিনহো-রিকারডিনহো । কাফু-কার্লোস ঠিক উইং ব্যাক ছিলেন নাকি উইঙ্গার ছিলেন, ঠিকমত বোঝাই যেতনা - এমনই ছিল তাদের ওভারল্যাপিং । সেই ব্রাজিল আজকাল খেলে ৪-২-৩-১ ফরমেশনে । যা হোক, সবাই তো আর ব্রাজিলের সাম্বা নাচের তালে "জোগো বনিতা" খেলতে পারেনা, তাই ইউরোপে চলত ল্যাটিন ফুটবলের বিপরীত ঘরানার পাওয়ার ফুটবলের চর্চা । জার্মানি আর ইংল্যান্ড এই ঘরানার সফল ধারক বাহক । প্রতিপক্ষের কাছ থেকে বলের দখল নিন , বল উঁচু করে সামনে বাড়ান , সামনে থাকা টার্গেট ম্যানের কাছে বলটা কোনোমতে পৌছান - বাকি দায়িত্ব তার । এই ঘরানার ফুটবলের মাঝেও শৈল্পিক ফুটবলের চর্চাটা ধরে রেখেছিল স্পেন, ফ্রান্স প্রভৃতি দেশ । ছোট ছোট পাসের সমন্বয়ে আক্রমণ গড়ে আস্তে আস্তে উপড়ে ওঠা - ল্যাতিন ফুটবলের যে বৈশিষ্ট্য - ইউরোপে তার সফল প্রয়োগ দেখিয়েছে স্পেন । আজকে যে ফুটবল রাজ্যে স্প্যানিশ দাপট , সেটা কিন্তু আচমকা কোনো বিষয় না । বহুদিন ধরে বহুল চর্চিত ফর্মুলাটি যখন সবার একইসাথে ক্লিক করা শুরু করেছে , তখনই তারা অভাবনীয় সাফল্য পাওয়া শুরু করেছে ।
২০০০ সালের ইউরো । ফ্রান্স-জার্মানি-পর্তুগাল-ইতালি-স্পেন ইউরোপের সকল পাওয়ার হাউসই রীতিমত দুর্ধর্ষ খেলছে । শিরোপা কার ঘরে যাবে মোটেই বঝা যাচ্ছে না । সকলের এইরকম সাফল্যর মাঝে সেই টুর্নামেন্টে রীতিমত ধুকছিল ইংল্যান্ড । কারণটা সহজ । প্রতিটি দলের ছিল একজন করে টিপিক্যাল প্লেমেকার , যারা কিনা ৪-৪-২ (ডায়ামন্ড) এর ছকের দুই স্ট্রাইকারের পিছনের হোলটায় খেলছিলেন এবং গোলের সুযোগ তৈরীতে মুখ্য ভুমিকা রাখছিলেন । ইতালিতে এই রোলকে বলা হয় "ট্রেকোয়ারটিস্টা" । নিজ নিজ দলে এই ভুমিকা পালন করছিলেন জিদান,রুই কস্তা,টোট্টি,রাউল । ইংল্যান্ডে এই পজিশনের চল ছিলনা দেখে তারা এই পজিশন প্রয়োগ করতে পারেনি এবং ইউরো ২০০০ এ তারা করুণভাবে বিদায় নেয় । ২০০০ সালের দিকে এসে ট্রেকোয়ারটিস্টা রোলটি এত জনপ্রিয় হওয়ার কারণ ছিল নব্বই দশকের শেষের দিকে এসে জুভেন্টাসে জিদানের এই রোলের সার্থক প্রয়োগ এবং পরবর্তীতে একই রোল ব্যাবহার করে ৯৮ বিশকাপে ফ্রান্সের সাফল্য । কিন্তু আজকের এই কট্টর প্রতিযোগিতামূলক ফুটবলে ট্রেকোয়ারটিস্টা রোলটি প্রায় হারিয়েই যেতে বসেছে । সময়ের প্লেমেকারদের দেখুন । মেসি,ওজিল,ইনিয়েস্তা,সিলভা,কাকা,বোয়াটেং । এদের কেউই টিপিক্যাল ট্রেকোয়ারটিস্তা নন । মাঝখানে এসি মিলানে থাকাকালীন সময়ে কাকা এই রোলে খেলেছেন, এবং মিলান সেইসময়ে সাফল্যও পেয়েছে প্রচুর । এক মেসি হতে পারতেন এই যুগের সফল ট্রেকোয়ারটিস্তা । কিন্তু বার্সা তে ফলস নাইন পজিশনে খেলতে খেলতে তার আসলে তার পজিশনটা বোঝাই হয়ে গিয়েছে দুষ্কর ।
২০০৪-০৫ সালের আর্সেনাল । ৪-৪-২ ছকের দুই ফরোয়ার্ডের একজন অনরি । কিন্তু তাকে বারগক্যাম্পের থেকে একটু পিছিয়ে খেলে ফরমেশনটাকে ওয়েঙ্গার বানিয়ে দিলেন ৪-৪-১-১ । সেদিনের সেই ৪-৪-১-১ এর বিবর্তিত রুপই আজকের ৪-২-৩-১ । ব্যাক ফোরের সাথে মধ্যমাঠে দুজন সেন্ট্রাল মিডফিল্ডার , যাদের কেউ একজন হয়তো রক্ষনমনা হন । সামনে স্ট্রাইকারের পেছনে একজন আক্রমণাত্মক মিডফিল্ডার । দুই প্রান্তে দুজন উইঙ্গার । বর্তমান ফুটবলে সবচে জনপ্রিয় ফরমেশনগুলোর একটি । এই ট্যাকটিকসের সার্থক প্রয়োগ আমরা দেখেছি জার্মানির কাছ থেকে, ২০১০ বিশকাপে । বালাকের অনুপস্থিতিতে শোয়ানস্টাইগার মধ্যমাঠে জুটি বাঁধেন খেদিরার সাথে । সামনে পোডলস্কি-ওজিল-মুলার । স্ট্রাইকার হিসেবে বর্ষীয়ান ক্লোসা । তুখোড় জার্মান মেশিন ফুটবলের সাথে কিছুটা শিল্পর মিশেল ঘটলে যে সেটি প্রতিপক্ষের জন্য কতটা ভয়ানক হতে পারে তার প্রমান সেই জার্মান দল । এর মাঝে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা আবার ফুটবলের সকল ট্যাকটিকসকে কাঁচকলা দেখিয়ে অদ্ভুতুড়ে এক ট্যাকটিকসে খেলে । টোটাল ফুটবলের সাথে ল্যাটিন স্লো পাসিং ফুটবলের মিশেলে এই ঘরানার নাম "তিকিতাকা" । রাইনাস মিশেল যে টোটাল ফুটবলের উদ্ভাবক ছিলেন সেই টোটাল ফুটবলটা সবচে ভাল খেলতেন যিনি, সেই ইয়োহান ক্রুইফ একসময় বার্সেলোনাতে খেলা শুরু করলেন । কালক্রমে তিনি হয়ে গেলেন বার্সার কোচ । তাদের ইয়ুথ একাডেমী "লা মাসিয়া" এবং বয়সভিত্তিক সকল দল নিয়ে শুরু করেন টোটাল ফুটবল এর চর্চা । স্পেনে আগে থেকেই ল্যাটিন ঘরানার পাসিং ফুটবল চলতো । টোটাল ফুটবল এবং পাসিং ফুটবল - দুইয়ে মিলে হয়ে গেল এক অনন্য সৃষ্টি - "তিকিতাকা" । বার্সার ফরমেশনটা কাগজে কলমে ৪-৩-৩ হলেও বাস্তবে দেখা যায় এটি এতই ফ্লুইড যে কে কখন কোন পজিশনে খেলছেন বোঝাই যায়না । সাথে যোগ করুণ লিওনেল মেসির ফলস নাইন খেলা । তাদের বিপক্ষে যে আপনি আগে থেকে হোমওয়ারক করে রাখবেন ট্যাকটিকস নিয়ে সে আশায় গুড়েবালি !
পাওয়ার ফুটবলই বলুন কিংবা তিকিতাকাই বলুন, বাস্তবতা হচ্ছে ফুটবল দলীয় একটি খেলা । একা একজন খেলোয়াড় দলকে বিশকাপ জিতিয়ে দিবে , সেই দিন শেষ । দল হিসেবে যারা ভাল খেলছে তারাই এখন সাফল্যর মুখ দেখছে । সুতরাং শেষ পর্যন্ত যতই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স ফুটবল অনুরাগীদের দ্বারা সমাদৃত হোক না কেন, সেই বহুল চর্চিত বাংলা প্রবাদই সকলের কানে বাজা উচিৎ - " দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ । "
২১ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩০
জাফরুল্লাহেল মামুন বলেছেন:
২|
২১ শে মার্চ, ২০১৩ রাত ৩:২০
হাসান মাহবুব বলেছেন: ফুটবল নিয়ে এরকম লেখা ব্লগে বিরল। খুব ভালো লাগলো লেখাটা। +++++
২১ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩০
জাফরুল্লাহেল মামুন বলেছেন: ধন্যবাদ, সাথে থাকবেন !
৩|
২১ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৩
মেটাল বলেছেন: ভাই ++++++++++++++ দিতে বাধ্য করলেন । ক্রীড়া বিষয়ক খুবই ভাল একটা লেখা পেলাম অনেক দিন পর ।
২১ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৬
জাফরুল্লাহেল মামুন বলেছেন: ধন্যবাদ !
৪|
২১ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪২
নিশ্চুপ শরিফ বলেছেন: কমেন্ট না করলে পাপ হবে।
পড়ে অনেক ভালো লাগলো।
স্পেন আর আর্জেন্টিনা অনেক খানি সুন্দর পাসিং ফুটবল খেলে। তবে আর্জেন্টিনা পাসিং করে অনেক ফাস্ট আর আক্রমনে যায় অনেক দ্রুত (আমার মনে হয়) সেই তুলনাতে স্পেন( স্পেন আর বার্সা প্রায় একই দল) পাস প্রচুর দিলেও এতো স্লো করে ফেলে খেলা বেশীর ভাগ সময় বিরক্ত লাগে। বিশেষ করে স্পেন।
আর আমি ব্রাজিলের খেলা দেখে হতাস। ব্রাজিল নিজেদের স্টাইল ছেরে ইউরোপের স্টাইল ধারন করতে গিয়ে এখন হাবুডুবু খাচ্ছে। না পারছে পাসিং ফতুবল খেলতে না পারতেছে কাউন্টার অ্যাটাক খেলতে।
২১ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫৭
জাফরুল্লাহেল মামুন বলেছেন: ভাল বলেছেন ভাই, ব্রাজিলের দুর্গতির কারন এটাই !
৫|
২১ শে মার্চ, ২০১৩ ভোর ৫:৩৫
জেনারেশন সুপারস্টার বলেছেন: পড়ছি......
৬|
২১ শে মার্চ, ২০১৩ ভোর ৬:২৮
*কুনোব্যাঙ* বলেছেন: দারুণ পোষ্ট। চমৎকার বিশ্লেষণ। ঠিকই বলেছেন ব্যাক্তি কেন্দ্রিক ফুটবলে দিন আর নেই।
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৫
জাফরুল্লাহেল মামুন বলেছেন: ধন্যবাদ ভাই, পাশে থাকবেন ।
৭|
২১ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৪
একাকী বাংলাদেশি বলেছেন: পোস্টে প্লাস। তবে এই ধরনের লেখা আরো অনেক বেশী আশা করি
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৬
জাফরুল্লাহেল মামুন বলেছেন: অবশ্যই , আরো লিখবো । ![]()
৮|
২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৭
রেজোওয়ানা বলেছেন: Football niye emon darun post sei worldcup er por r aseni.
Great post . . .
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৬
জাফরুল্লাহেল মামুন বলেছেন: ![]()
৯|
২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১৯
নাইট রিডার বলেছেন: বেশীরভাগ মানুষ ফুটবল বলতে গোলটাকেই বুঝে। আমিও সেই দলে। অনেক দিন পর একজনকে পেলাম যে আসলেই খেলাটা বোঝে। ফুটবলের ট্যাক্টিক্যাল জ্ঞান আছে এমন লোক বাংলাদেশে খুব বিরল।আপনি তাদের একজন।
চমৎকার লেখার জন্য ধন্যবাদ।
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৯
জাফরুল্লাহেল মামুন বলেছেন: ভাই "ট্যাক্টিকাল" জ্ঞান থাকা লোক বাংলাদেশে "বিরল" নয় । কিন্তু ব্যাপার হল বাংলা ব্লগস্ফিয়ারে ক্রীড়া সংশ্লিষ্ট লেখা প্রায় নেই বললেই চলে - এটি খুবই হতাশাজনক । তাই ভাবলাম লেখার চেস্টা করি
১০|
২১ শে মার্চ, ২০১৩ দুপুর ২:২০
অশান্ত কাব্য বলেছেন: মারাত্তক জোস হইসে । +++
২০০২ এ ব্রাজিলের খেলা দেখে আসলেই মুগ্ধ হইসিলাম । জীবদ্দশায় আরেকবার হতে চাই ।
ভাল থাকবেন । ![]()
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৯
জাফরুল্লাহেল মামুন বলেছেন: ধন্যবাদ ! ২০০২ এর ব্রাজিল আবারো ফেরত আসবে এই আশা করি !
১১|
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৭
ড. জেকিল বলেছেন: সুন্দর হয়েছে .........ফুটবল দেখে মজা পাই।
২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৯
জাফরুল্লাহেল মামুন বলেছেন: ধন্যবাদ ![]()
১২|
২১ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২১
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কই আছিলেন এত্তোদিন ...
ব্লগে ফুটবল খুব একটা খেলাই হয় না ।
২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৯
জাফরুল্লাহেল মামুন বলেছেন: ইতো এখন থেইকা ব্লগে ফুটবল খেলুম ! ![]()
১৩|
২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
আশিকুর রহমান অমিত বলেছেন: ফুটবলে অনেকের জ্ঞাব ঐ গোল পর্যন্ত, আমার তাঁর একটু বেশি। কিন্তু আপনার অনেক তাই ফুটবল সমন্ধে আরো কিছু পোষ্ট চাই ![]()
২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:১০
জাফরুল্লাহেল মামুন বলেছেন: অবশ্যই অবশ্যই আরো লেখবো নো প্রব ![]()
১৪|
২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
রিফাত হোসেন বলেছেন: অশান্ত কাব্য বলেছেন: মারাত্তক জোস হইসে । +++
২০০২ এ ব্রাজিলের খেলা দেখে আসলেই মুগ্ধ হইসিলাম । জীবদ্দশায় আরেকবার হতে চাই ।
ভাল থাকবেন ।
:-&
মারাডোনার স্বপ্নের আর্জেন্টিনার খেলা দেখলে ১০ বার দেখতে মনে চাইবে ![]()
টেঙ্গো দিয়া সাম্বার খেতা পুড়ি ![]()
২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:১১
জাফরুল্লাহেল মামুন বলেছেন: ম্যারাডোনা - পেলে , আর্জেন্টিনা - ব্রাজিল , কিংবা বার্সা - রিয়াল দ্বন্দ্ব ব্যাপার না । উপভোগ্য খেলা হচ্ছে নাকি সেটাই আসল বিষয় ![]()
১৫|
২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৬
অশান্ত কাব্য বলেছেন: রিফাত হোসেন ভাইয়া । মারাডোনার কথা আনলেন কেন ??
আরেকটা বিতর্ক শুরু হইয়া যাবে এখন...
অবশ্য এইটা ঠিক... সবাই তো আর হাত দিয়া গোল করতে পারে না ।
২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:১২
জাফরুল্লাহেল মামুন বলেছেন:
১৬|
২১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪১
আমরা বাংলাদেশি বলেছেন: ভালো বিশ্লেষণ। প্লাস
২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:১২
জাফরুল্লাহেল মামুন বলেছেন: ধন্যবাদ
প্লাস কি জিনিস ?
১৭|
২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৭
সাগর হাসি বলেছেন: ১০ম +
২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৯
জাফরুল্লাহেল মামুন বলেছেন: আচ্ছা ভাই, এই প্লাস জিনিসটা কি ? :/
১৮|
২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৩
ফেলুদার চারমিনার বলেছেন: দারুন লাগলো, ভিন্নধর্মী লেখা ![]()
২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৯
জাফরুল্লাহেল মামুন বলেছেন: ধন্যবাদ
১৯|
২২ শে মার্চ, ২০১৩ রাত ১:০০
অন্ধ আগন্তুক বলেছেন: দূর্দান্ত পোস্ট । সেই ফ্রান্স এর উত্থান , স্প্যানিশদের দাপট আর ট্রেকোয়ারটিস্টার মিশেলে দারূণভাবে পোস্ট সাজিয়েছেন । আর ০৪-০৫ এর আর্সেনাল দারূণ ছিল।
তিকিতাকার কৌশল নিয়ে একটা ভিডিও দেখেছিলাম , ঐখানে একদম মার্কিং করে দেখিয়েছিল যে বল যার পায়েই যাক না ক্যানো , তার পাস রিসিভ করার জন্য দুজন প্লেয়ার চলে আসে। একটা ট্রায়াংগল ফর্ম করে। এইরকম ছোট ছোট ট্রায়াংগল তৈরী করতে করতেই মিডফিল্ড ক্রস করে। ডি বক্সের বাইরে মেসি এলে ওর চারপাশে সবাই এমনভাবে পজিশান নেয় , যেন মেসি কোন না কোন একটা ট্রায়াংগল এর একটা পয়েন্টে থাকবেই !
ব্যক্তিগত একটা প্রশ্ন - ক্লাব ফুটবলে কোন দলের সাপোর্টার আপনি ?
অনুরোধ - এরকম আরো পোস্ট ভালো কৃতজ্ঞ থাকবো ।
শুভরাত।
২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৯
জাফরুল্লাহেল মামুন বলেছেন: আগন্তুক ভাই, আপনার ফুটবল বিশ্লেষণ তো চমৎকার । তিকিতাকার বর্ণনা খুবই সাবলীল হয়েছে ।
আমি ব্যক্তিগতভাবে রিয়াল মাদ্রিদ এবং আর্জেন্টিনার ফ্যান ।
২০|
২২ শে মার্চ, ২০১৩ রাত ২:২৯
অন্ধ আগন্তুক বলেছেন: হা হা ! ভিডিওটা আরো দূর্দান্ত । এইখানে পাবেন - https://www.youtube.com/watch?v=lGuaQ1khn2k
আপনি রিয়াল সাপোর্টার এটা কেন যেন মনে হচ্ছিল। আমি বার্সা, সেই এতো-রোনালদিনহো-মেসি ত্রিশূল আক্রমণের সময় থেকে
আর্জেন্টিনা অবশ্য মিলে গ্যাছে। আর্জেন্টাইন ফুটবল বিবর্তন নিয়ে একটা পোস্ট পেলে ভালো লাগবে।
শুভরাত।
২২ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৪
জাফরুল্লাহেল মামুন বলেছেন: কেন ভাই রিয়াল সাপোরটার মনে হইল কেন ?
লেখা তো নিরপেক্ষভাবেই লিখেছি !
২১|
২২ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৭
ফজলে আজিজ রিয়াদ বলেছেন: দারুন পোস্ট প্লাস +++++++
অসধারন।
দাওয়াত নিয়েন।
২২|
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪৩
নীলপথিক বলেছেন: অসাধারণ। ফুটবলে বোঝেনা এমন লোকের সাথে আলোচনায় যাওয়াই ঠিক না। অনেকদিন পরে ফুটবল বোঝে এমন লোক পেলাম।
আমি একবার বিশ্বকাপের একটা খেলা শেষে সেই খেলার বিশ্লেষণ দেখছিলাম সেজন্য কয়েকজন তো হাসতে হাসতেই শেষ। তাদের ব্যঙ্গ আর কটুক্তির যন্ত্রণায় ফুটবল বোঝে না এমন কারো সাথে কথা বলতেই যেতাম না।
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৯
জাফরুল্লাহেল মামুন বলেছেন: ধন্যবাদ ভাই, বাংলা ব্লগস্ফিয়ারে ঢুকেছি বেশিদিন হয়নি । কিন্তু ক্রীড়া ব্লগিং এর কোনও চলই দেখলাম না । তাই সাহস করে নিজেই শুরু করলাম । সাথে থাকবেন
২৩|
২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৪
পিঙ্গলক বলেছেন: অসাধারন। এমন পোস্ট ব্লগে খুব কমই এসেছে ফুটবল নিয়ে। কি পরিমান যে ভালোবাসি খেলাটাকে লিখে শেষ করতে পারবোনা। এখনও রাতে খেলা দেখার কারনে সকালে অফিসে যেতে দেরী হয়।
অনেক কিছু নিয়ে লিখেছেন। শুধু অন্ধ আগন্তুক ভাই যেটা বলেছেন আর্সেনালের খেলা ভালো লাগে, ওদের নিয়ে বলি একটু -
ওয়েন্গার আর্সেনাল টিমটাকে খেলায় পাস এন রান পদ্ধতিতে। বল যদি আপনারে পজেশনে আসে তাহলে আপনাকে হয় পাস করতে হবে দ্রুত অথবা বল নিয়ে মুভ করতে হবে। থেমে থাকা যাবে না। যে প্লেয়ার পাস করে দিবে সে সেই জায়গায় আর থাকতে পারবে না। তাকে সরে অন্য একটা জায়গায় যেতে হবে যাতে করে দরকার পড়লে সে আবার বল রিসিভ করতে পারে। ঐ সময় হেনরি, বার্গক্যাম্প, ভিয়েরা, ক্যাম্পবেল টিমটাকে ইনভিনসিব্যাল বানিয়ে দিয়েছিলো ০৩-০৪ সালে। টানা ৪৯ টা ম্যাচে হারেনি। এই নিয়মে খেলতে হলে অনেক ইয়াং প্লেয়ার দরকার, যাদের স্ট্যামিনা আছে, প্রচুর দৌড়াতে পারে। আর্সেনাল টিমে দেখবেন ওয়েন্গার অনেক ইয়াং প্লেয়ারকে খেলায় এই কারনে। আর ওদের পলিসি অনুযায়ী ওরা ৩০ এর উপরের প্লেয়ারদের ১ বছরের বেশী কন্ট্যাক দেয় না এই কারনে যেটা চেলসিও শুরু করেছে।
আমার পছন্দের দল চেলসি আর আর্জেন্টিনা।
২৪|
২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:২৩
জেনারেশন সুপারস্টার বলেছেন: ভালো লাগল।বার্সেলোনা নি:সন্দেহে ফুটবলবিশ্বের গতিপ্রকৃতি পাল্টে দিতে পারবে।তিকিতাকা দিয়েই জয় হউক আর্জেন্টিনার আগামী ফুটবলবিশ্বকাপ মিশন।
২৫|
২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৮
দি সুফি বলেছেন: অনেক আগে, মানে যখন ছুড আছিলাম, ভালা কইরা সব নিয়ম-কানুনও বুঝতাম না, তখন মেলা ফুটবল খেলা দেখতাম। রাইত জাইগা রিয়াল মাদ্রিদের খেলা দেখতাম।
এখন বড় হইয়া, যখন সবকিছু বুঝতে পারতেছি, তখন আর ফুটবল ভালা লাগে না! এইটা একটা খেলা হইল! ৯০টা মিনিট একটা বলের পিছে কি দৌড়ানিরে ভাই
এর থেইকা ক্রিকেট বেশি ভালা পাই (টি-টুয়ান্টি না কইলাম)।
মজাই আলাদা।
২৬|
১৬ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:০০
স্লিপওয়াকিং সাদমান বলেছেন: ইকার মামুন ভাইয়া, শুরুতে সালাম নেন। আমি আপনার একজন বিরাট ভক্ত এবং অনুসারি। FFBD থেকেই আপনাকে অনুসরন করছি। আমি জানি আপনি এখন বাংলাদেশ বিমান বাহিনীর একজন, তাই দায়িত্বের জন্য আমাদের মাঝে আসার সুযোগ পান না। তবে ভাইয়া, আপনার কাছে অনুরোধ থাকবে আপনি ব্লগ ও FFBD দুটোতেই ফিরে আমাদের আরো কিছু অসাধারন পোস্ট উপহার দিবেন। আমাদের ফুটবল কমিউনিটি আপনার অপেক্ষায়... আশা করি হতাশ হবো না...
ইতি, আপনার অনুসারিদের একজন ![]()
২৭|
০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১:২৪
আততায়ী আলতাইয়ার বলেছেন: ব্লগার জাফরউল্ল্যাহ মামুন তথা ইকার মামুনের আরো ফুটবলীয় বিশ্লেষন মূলক লেখা পড়তে ফুটবল নিয়ে বাংলাদেশর অন্যতম বড় ফেসবুক গ্রুপ Football Fans Bangladesh™ গ্রুপে এক্টিভ থাকতে পারেন
https://www.facebook.com/groups/footballfansbd/
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৩ রাত ৩:০৯
রিফাত হোসেন বলেছেন: +++++++++ আপনাকেই দরকার