| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলে গেল লাবনী,
ভালবাসা ছিল না,ও দেশে,
শুধু ঝড়ো বাতাসের সময় যুদ্ধ,
আর সমাজ,সংসার খেলা,কথা।
হিসেব খাতায় চেনা মুখও হয় অচেনা,
ভালবাসা হয় আয়োজন,
নিতিনপুরের সূর্য আকাশও হারায়,
হাল খাতার কালো আলোয়।
ভালবাসা কি শুধুই কথা-সুর,
আছে তো শরীর গল্প,
কেন ভুলে যাই রঙ্গীন হওয়ার স্বাদ,
চাল,ডালের ফাঁকে স্বপ্ন আনন্দ।
লাবনীর ভাল লাগেনি শরীর বেলা,
স্তনের নীরবতায় দুপুর খোঁজার গল্প,
ওর শরীর ত্রিভুজে,
আমার কৃষ্ণ চুড়ার সন্ধ্যা।
আমি চাইনি হতে,
শুধু সকাল সন্ধ্যার আরেক হিসেব,
সাজানো গল্পে,নতুন ছড়া।
লাবনী এখন অজানা একটা স্বীপ,
থৈ থৈ জলের চারপাশ,
আছে মাঝের উঁকি দেয়া প্রবাল।
লাবনী যদিও আজ তুই শুধু এই গল্পের বাক্সটা,
তবুও তোকে খুঁজি,
আমার ভাললাগাগুলো যে থমকে আছে,
তোর শরীর গল্পে।
১৫ ই জুলাই, ২০২৬ রাত ১:৩৩
ইল্লু বলেছেন: আসলে কি তাই?বরং বলতে পারেন,ভালবাসা শরীর খেলার আরেক গল্প।কাখের কলসে ভেজা শাড়ীর মানুষটাকে নানান ভাবে দেখার স্বপ্ন খেলা, আর বাকীটুকু শুধু এ পাশ ও পাশ ছুটে যাওয়া।
২|
১৩ ই জুলাই, ২০২৬ সকাল ১০:১২
রাজীব নুর বলেছেন: ওকে। ভালো।
১৫ ই জুলাই, ২০২৬ রাত ১:৩৫
ইল্লু বলেছেন: ধন্যবাদ
৩|
১৩ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্লগে অজস্র অপরিপক্ব কবিতার ভিড়ে মাঝেমধ্যে কিছু কবিতা আসে, যাতে স্বকীয়তা ও নতুনত্বের ছাপ পাওয়া যায়, নতুন করে ভাববার ও শেখার কিছু পাই। আপনার কবিতাটা সেই ক্যাটাগরির। তবে পড়তে পড়তে মনে হচ্ছিল, কোথাও হয়ত সামান্য কিছু ঘাটতি আছে, আই মিন, একটু অতৃপ্তি রয়ে গেলো মনে।
আগে আপনি অনুবাদ সাহিত্য শেয়ার করতেন, যদ্দূর মনে পড়ে। বহুদিন পর এলেন কবিতা নিয়ে।
শুভেচ্ছা রইল।
৪|
১৫ ই জুলাই, ২০২৬ রাত ১:৪৪
ইল্লু বলেছেন: মাঝে মাঝে মনে হয় সব কিছু যেন বলা হয়ে গেছে, আঁকা ছবিগুলোর মিল আছে এখানে ওখানে, তা হলে আমরা কি শেষ হয়ে যাচ্ছি?অতৃপ্তি হলো হয়তো বেঁচে থাকা।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভালোবাসা হলো হৃদয়ের সোনার লণ্ঠন,
শীতলতার মাঝে এক আকস্মিক উষ্ণতা,
সেরা মধুর গল্প,ছুটে চলা পৃথিবীকে থামিয়ে দেয়।
তবে লন্ঠনের ছায়া দাগ টানে অনেক গভীরে,
যে বন্ধন বেঁধে রাখে, তা ছিন্নও করতে পারে;
প্রতিটি প্রতিশ্রুতি ,আমাদের রাখতেই হয়,
তার সাথে থাকে শোকের এক নীরব ভার।
ভালোবাসা মানে যন্ত্রণাকে আমন্ত্রণ জানানো,
সুরক্ষিত দরজাটা পুরোপুরি খুলে দেওয়া,
এসব জেনেও যে কোমল হৃদয়টা ভেঙে যেতে পারে,
তবু ভালোবাসাকেই বেছে নেওয়া,
আরও গভীরতা থেকে গভীরে !!