নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইল্লু

ইল্লু › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতার সকাল

০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৪:১৭

আজও আছে ওরা,
ছড়ানো হাত,শুকনো হাসি মুখ,
বেঁচে থাকায়,আর কিছু নেই চাওয়ার,
লঙ্কা,ভাত,পেঁয়াজ-আর একটু আশা।


ওরা ছিল স্বাধীনতার গানে,
আশা সাজানো স্বপ্ন সুর,
বদলাবে ভেঙ্গে পড়া আকাশ,
খুঁজে পাবে কোথাও সেই সোনালী দেশ।

ওরা সাধারণ,তবুও অসাধারণ হয়,
সোচ্চার হয় ওরা বিশ্বাসে,
হাত বেঁধে এগোয় সবাই,
বলে,‘আমরাও একজন,তোমাদের’।

বদলে যায় পৃথিবী,বদলায় রাজনীতি,
বদলায় মুখ,বদলায় না কান্না তাদের।
শহর হয় নতুন,রাস্তা ভঁরা গাড়ী,গাড়ী,
বাড়ী ছোঁয়া আকাশ,নেই কেও তবু কান্না দেখার।

আলোর দেশের রাজার নীতি,
বস্তি আকাশ আর কি মানায়-সেখানে?
কথা হয়,গল্প হয়-আলোচনা,সমালোচনা,
বদল চাই।

কেউ বলে,‘কথা নয়,বলা নয়
স্বপ্ন আমাদের সবার,
মানুষ যেখানে মানুষ শুধুই,
চল,খুঁজে নেব সবার স্বপ্ন দেশ’।

বোকারা স্বপ্ন দেখে কথায়,
বদল নেই কোথাও,
তবে সবকিছুই সেই পুরোনো হারানো,
জানে না ওরা,
রাজার নীতি আছে শুধু রাজার দেশে,
আর,স্বাধীনতা সে তো পরাধীনতার আরেক গান।

ভুলে যায় সবাই ওদের,
ভুলে যায় হাত ধরা স্বাধীনতার সুর,
ভুলে যায় সেই বলার বলা,
‘আমরা মানুষ একই আকাশে’।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.