নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

দুই বিপ্লবী নেতার ছায়ায় সমাজতন্ত্রের প্রতি এক মানুষের অনুরাগ

২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৪৫



বেশ অনেকদিন আগের কথা। ফেসবুকে তার সাথে পরিচয় হয়। তিনি কোন এক রাজনৈতিক সম্মেলন এ যোগ দিয়েছিলেন। দলের পতাকা দেখে মনে হলো তিনি হয়তো কোন সমাজতান্ত্রিক দলের সাথে সম্পৃক্ত। মানে ঐ দলটি সমাজতন্ত্র কে বিশ্বাস করে। আমি তাকে কিছু প্রশ্ন জিগাইলাম। যেমন আপনার দল কি সমাজতন্ত্র বিশ্বাস করে? সমাজতন্ত্রের বৈশিষ্ট কি? মার্কসবাদ-লেনিনবাদ কি? আপনি কেন এই দল কে পছন্দ করেন। উনি কিছুই উত্তর দিতে পারলেন না। পরে উনি আর আমার ম্যাসেজ রিপ্লাই দেন নি।

আমাদের এলাকায় একজন এমপি ছিলেন। সংরক্ষিত মহিলা এমপি। তাকে হয়তো আপনারা সবাই চিনবেন। ফজিলাতুননেছা ইন্দ্রিরা। উনি আমার নানীর আত্নীয় ছিলেন। উনি খুব সহজ সরল লোক। মনে কোন প্যাচ নাই। উনার ভাই আরো সহজ সরল। তিনি ছিলেন খুবই চিকন। এই যুগে এমন চিকন লোক দেখি না। গায়ে প্রচন্ড শক্তি। আমাদের এখান থেকে উখানে যেতেও রিক্সা লাগে। তিনি ৫ মিনিটে ১ কিলোমিটার হেটে পার করতে পারেন।

এমপি এর ভাই এর সাথে বিভিন্ন সময়ে কথা বলেছি। উনিও খুব ভালো মানুষ। উনার দর্শন এর দিক থেকে ফিদেল কাস্ত্রো কে পছন্দ করতেন। কার কথায় তাই মনে হতো। আর তার বাজ্যিক বেশভূষা চুল এর কাটিং, টুপি ও অন্যান কাপড় পড়ার ঢং দেখে মনে হতো উনি চে গুয়েভারা এর ফটোকপি।

উনি এখনো নির্ভয়ে ঘুরে বেড়ান।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.