| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বানান নিয়ে সচেতন থাকাটা বেদনাদায়ক ঠেকছে দিন কে দিন। ভুল বানানের ছড়াছড়ি আমাদের আশে পাশে। ব্যানারে বলুন আর বিশাল দোকানের সাইনবোর্ডেই বলুন। তেমনি একটি দোকানের নাম কিনরী। গুলশান আর ধানমন্ডিতে তাদের দুইটা শো-রুম চোখে পড়ার মতই। অথচ বাংলায় কিনরী কোন শব্দই নাই। আছে কিন্নর। আর আছে কিন্নরী। অর্থ পার্থক্য নিচে দেওয়া হলো-
কিন্নর- ১ হিমালয়ের পাদদেশস্থ গোত্রবিশেষ। ২ কিম্পুরুষ; দেবলোকের সুকন্ঠ গায়ক; ঘোড়ার মতো মুখ ও মানুষের মতো দেহ অথবা মানুষের মত মুখ ও ঘোড়ার মত দেহ বিশিষ্ট স্বর্গীয় গায়ক। কিন্নরী স্ত্রী দেবলোকের গায়িকা; কিন্নর জাতীয় স্ত্রী; তানপুরাবিশেষ বা বীণা।
আমাদের দেশে অনেক স্থানে কিন্ডারগার্ডেন লেখা হয়। মজার ব্যাপার হলো সেটা আবার ইংলিশেও Kindergarden লেখে অনেকে। কিন্তু কিন্ডারগার্টেন হলো আসল বানান। এবং ইংলিশে বানান হবে, Kindergarten.
কিন্ডারগার্টেন- শিশুবিদ্যালয়; যে বিদ্যালয়ে খেলার ছলে বা জিনিসপত্রের সাহায্যে শিশুদের শিক্ষা দেওয়া হয়।
(সূত্রঃ বাংলা একাডেমি)
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:২৮
হমপগ্র বলেছেন: ধন্যবাদ। আমীন ভাই ভাল থাকবেন।
২|
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪১
একরামুল হক শামীম বলেছেন:
ইমরোজ ভাই আপনার মেইল চেক করেন প্লিজ। একটা মেইল পাঠানো হয়েছে। যে মেইল দিয়ে এই ব্লগে রেজিস্ট্রেশন করেছেন। পড়া হলে মন্তব্যটা মুছে দিন।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:০৩
হমপগ্র বলেছেন: শামীম ভাই আমি তো পাই নাই এখনও। আবার পাঠান ভাই।
৩|
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৪১
হাসিব বলেছেন:
শব্দটা kindergarten ঠিক । তবে এটা জার্মান শব্দ । ইংলিশ নয় । kinder হলো kind (অর্থাত শিশু) এর বহুবচন । আর garten মানে হলো বাগান । একত্রে তাহলে অর্থ দাড়ায় শিশুদের বাগান ।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:০৪
হমপগ্র বলেছেন: ধন্যবাদ শব্দটা বিশ্লেষণ করে দেবার জন্য। আমারও জানা ছিলো না। হাসিব ভাই ভাল থাকবেন, শুভ কামনা রইল।
৪|
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫৪
শাহরিয়ার হোসেন বলেছেন: অর্থহীন শব্দ দিয়ে কোন নামকরণ করা যায় না?
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:০২
হমপগ্র বলেছেন: সব নামে একটা অর্থ থাকে, সুতরাং একটা শব্দের অর্থ থাকবে এইটাই স্বাভাবিক।
ধন্যবাদ।
৫|
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:৫৭
পিক্সেল বলেছেন: ভাল লাগল। +
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:০৬
হমপগ্র বলেছেন: ধন্যবাদ ভাই, ভাল থাকবেন।
৬|
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:০২
ভক্কডা বলেছেন: আপনের নিক-টার বিষয়ে কিচু কন, অধম হুনতাম চায়।
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:০৫
হমপগ্র বলেছেন: এইটা লেখার ভুল বসত হয়েছে। লিখেছিলাম ইমরোজ। কিন্তু কোন কারণে বিজয় এক্টিভেটেট ছিলো না তাই এই হাল।
ধন্যবাদ এবং ভাল থাকবেন।
৭|
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:০৬
একরামুল হক শামীম বলেছেন:
আবার পাঠালাম। এখন চেক করুন।
৮|
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:৪৪
না বলা কথা বলেছেন:
ভাইডি, বুদ্ধির খোরাক দিছেন।
কনছেন দেহি-
হরির উপর হরি,
হরি শোভা পায়,
হরিরে দেখিয়া হরি,
হরিতে লুকায়।
মানে অইলো কি?
৯|
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১২:২১
বিষাক্ত মানুষ বলেছেন: উত্তরার কিন্নরী রেস্টুরেন্টে LRB আনপ্লাগ্ড কনসার্টটা দেখসিলাম । মনে পড়ে গেল .. ![]()
১০|
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৮:১৭
রাশেদ বলেছেন: চালাইয়া যান।
১১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:০৭
সারওয়ারচৌধুরী বলেছেন:
+
১২|
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:১৫
অচেনা বাঙালি বলেছেন: আপনার এই সিরিজটা আমার খুবই প্রিয়। অনেক বছর আগে হায়াৎ মামুদের বানান নিয়া এরকম স্বাদু লেখা পত্রিকায় সিরিজ আকারে লিখতেন।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৯:২৭
কেএসআমীন বলেছেন: সত্যের কাছাকাছি বলেছেন...