নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইন্দ্রজাল

ইন্দ্রজাল › বিস্তারিত পোস্টঃ

এই ধরনের দুর্যোগ পরিস্থিতিতে করনীয়[- আমি শুরু করলাম, অভিজ্ঞ ভাইয়েরা কমেন্ট দিয়ে আমার এই লিখাকে আরো উন্নতি করার জন্য আহ্বান করছি, প্লিজ

২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৩



1. যখন বিল্ডিং ভাঙ্গে তখন মাঝে কিছু void space থাকে, যেখানে মানুষ বেঁচে থাকার সম্বাভনা বেশি। তাই উদ্ধার করার সময় এই স্পেসগুলি খেয়াল করে উদ্ধার অভিযান পরিচালনা করা উচিত। আর প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব প্লেন থাকা উচিত এই ধরনের পরিস্থিতিতে প্রত্যেকের কর্তব্য কি, বিল্ডীং এর কোণ অংশে গেলে বেঁচে থাকার সম্ভাবনা বেশি,(্যেমন বীম ও পিলারের সংযোগস্থলের নিচে তুলনামুলক নিরাপদ, মাথাকে বাঁচানোর জন্য বালিশ কিংবা ব্যাগ মাথার উপরে নিয়ে মুভ করা ইত্যাদি) তা জেনে রাখা। এজন্য ফায়ার সার্ভিসের সহায়তায় দুর্যোগ মহড়া করা উচিত নিয়মিত। আগুনের সময়ও জীবন বাঁচানোর কিছু নিয়মাবলী আছে যা সবার জানা থাকা উচিত( যেমন প্রচন্ড ধোঁয়ায় হামাগুড়ি দিয়ে চলা) সব আবাসিক ভবনের ক্ষেত্রেও এই বিষয়গুলি বিবেচনায় রাখা জরুরী। জীবন বাঁচাতে মহড়ার জন্য অতিরিক্ত কিছু খরচের জন্য প্রস্তুত হয়ে যান,

2. বিল্ডীং এর তুলনামুলক শক্ত জায়গা কোথায় ঠান্ডা মাথায় তা বিবেচনা করে সেই অংশে আশ্র্য় নেয়া, কলাম ও পিলারের সংযোগ স্থলে কিংবা লিফট বা শেয়ার ওয়ালের পাশে, ভুলেও লিফট ব্যবহার করা যাবেনা, কারন এটীই আবার সবচে অনিরাপদ, তবে যতটুকু জানি লিফটের দেয়াল গুলি বা শীয়ারওয়াল খুব মজবুদ করে তৈরি করা হয়।

3. ফায়ার সার্ভিস এই বিষয়ে নিয়মিত ভাতাসহ প্রশিক্ষন দেয় তিন দিনের, খুবই কাজের প্রশিক্ষন অন্তত নিজের আপন জন দের বাঁচাতে এলাকার ফায়ার সার্ভিস অফিস হতে এই প্রশিক্ষন নিয়ে রাখা দরকার

4. এই ধরনের ভাঙ্গা বিল্ডিং এ অক্সিজেনের সংকট হয় এক্ষেত্রে বাইরে থেকে বাতাস বা অক্সিজেন সরবরাহ করার জন্য সাধারন পাম্পকে একটু ইম্প্রোভাইজ করে ব্যবহার করা যায়,

5. চাপা পড়া মানুষকে উদ্ধারের ক্ষেত্রে কিছু সতর্কতা মুলক বিষয় আছে যেমন সেলাইন দেয়া, কারন চাপা পড়া অংশে বিসাক্ততা তৈরি হয় যা সরিয়ে আনার পড় সারা শরীরে ছড়ীয়ে পড়ে জীবন নাশের কারন হতে পারে।

6. ছড়িয়ে থাকা বিদ্যুতের তার মৃত্যুর কারন হতে পারে

7. .........।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৫

জুবায়ের বিন লিয়াকত বলেছেন: যারা রক্ত দিতে আগ্রহি দয়াকরে হসপিটালে যোগাযোগ করুন। ...
স্থান- এনাম মেডিকেল কলেজ হসপিটাল, সাভার, ঢাকা। ....যোগাযোগ-
01681212777 (রন্তু) তুহিন 01923337010 (জাহাঙ্গীরনগর) (এনাম ম্যাডিক্যাল) 027743779-82, 0171635814
দেরী করবেন না ! নেগেটিভ গ্রুপের ব্লাড না পেয়ে অনেক জীবন ধুঁকে ধুঁকে মরছে ! নেগেটিভ গ্রুপের রক্ত দেওয়ার জন্য :
যোগাযোগ করুন- 01711025876 (টিএসসি)
8629042, 01711025876, 01720080012,
01917264615, 01912082919 (BUET)
01712180246 (Jahangirnagar University) 01923337010 (জাহাঙ্গীরনগর)
01681212777 (এনাম ম্যাডিক্যাল)
ডাঃ সনেট: 01711733175 (শাহবাগ)
ডাঃ টিপু: 01714107670 (শাহবাগ)
ডাঃ উজ্জ্বল-০১৭১৭৬৪৩২০৫
সাগর- ০১৯২৫১৫০২০৪
সাভার : এনাম মেডিকেল কলেজ হসপিটাল, সাভার, ঢাকা।
মোবাইল: ০১৬৮১২১২৭৭৭, ০২-৭৭৪৩৭৭৮-৮২

২| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৭

তাওহীদ হাসান বলেছেন: সিভিল ইঞ্জিনিয়ারদের দৃষ্টি আকর্ষন করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.