নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অচেনা পথিক

ইকবাল ইবনে মালেক

ইকবাল ইবনে মালেক › বিস্তারিত পোস্টঃ

ফরমালিনে ছাড়!

১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩৭

সমসাময়িক রম্য গল্প



ফরমালিনে ছাড়!

ইকবাল ইবনে মালেক



ফরমালিন এখন অতীতে যে কোন সময়ের তুলনায় অধিক শক্তিশালী। ফরমালিন নিজেকে ছোট্ট গন্ডিসরে বন্ধি না রেখে জাতীয় পর্যায়ী তার বিস্তৃতি ঘটিয়েছে। তাই অনেক যুগোপযোগী ও বহু আধুনিক। মধুমাস উপলক্ষ্যে ফরমালিন বিক্রয় মহা উৎসবে চলছে বিশেষ ছাড়! তাই আর দেরী না করে সুবর্ণ সুযোগটি লুফে নিতে পারেন-মতলববাজ, দূর্ণীতিবাজ, সুবিধাবাদী, বঞ্চিতবাদী, ক্ষমতাআরোহনকারী, ক্ষমতাচ্যুতকারী, সেতু, স্বর্ণ, টাকা, ব্যাংক, বীমা, এমএলএমসহ অসংখ্য পদে কেলেংকারী গুনীজন ব্যক্তিবর্গরা। আপনাদের আর আগের মত চিন্তা করার কোন কারন নেই। কেননা ফরমালিন দিচ্ছে অস্থিত্ব রক্ষায় ১০০% নিশ্চয়তা। তাই মনের সুখে নাকের ডগায় সরিষার তৈল লাগাতে পারেন।



ইতিমধ্যে ফরমালিন বিভিন্ন বিভাগে সুনামের সাথে দীর্ঘদিন যাবৎ অবদান রাখছে। তার অবদান অনস্বীকার্য, বিশেষ জাতীয় রাজনীতিতে। এখন তার কদর আকাশচুম্বী। চারপাশে গুঞ্জন উঠেছে ফরমালিনকে চিরস্মরনীয় করে রাখতে ফরমালিন সড়ক, ফরমালিন হাসপাতাল, ফরমালিন খেলার মাঠ নামকরণ করা হতে পারে। তাছাড়া লোকের ধারনা যারা ক্ষমতায় না গিয়ে ফরমালিনের অশেষ ক্ষমতার বলে টিকিয়ে আছে, অদূর ভবিষ্যতে তারা ফরমালিন পদক রাষ্ট্রে প্রচলন করতে পারে।



সম্প্রতিক সময়ে ফরমালিনের অভিনব ব্যবহার দেখা যেতে পারে বলে বিশেষজ্ঞরা উন্মুক্তভাবে মত প্রকাশ করেছেন। জীবনের ঝুকি নিয়ে যারা জীবিকার তাগিদে চুরি, ডাকাতি, ছিনতাই পেশায় জড়িত তারা এখন জীবন রক্ষার স্বার্থে ফরমালিন রাখতে পারে। যাতে করে কোন ধরনের বিরোধী শক্তি তাকে স্পর্শ করতে না পারে এবং নিজের কার্য্য নির্ভয়ে সাধন করতে পারে।

যারা এতদিন যাবৎ পুলিশের লাঠি, গুলির ভয়ে রাজপথে নামতে পারেননি। তারা এখন আন্দোলনকে সফল করতে ফরমালিনকে বেঁছে নিতে পারেন, এতে জীবন ক্ষয়ে যাওয়ার শঙ্কা নেই। হরতাল অবরোধ ও প্রতিহিংসার আন্দোলনের ভয়ে শখের কিনা দামী গাড়িটি নিয়ে পথে ঘুরতে পারেননি তাদের জন্য ফরমালিন নিয়ে এসেছে সুসংবাদ। ফরমালিন থাকলে কোনো অপশক্তি গাড়ি ভাঙতে পারবে না। তাই আগের মতো আর গাড়ি নিয়ে ভয় নেই।

ঘুম, খুন হয়ে যাওয়ার ভয়ে যারা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে বাড়ি থেকে বাহির হতে পারেননা তারা এখন নির্ভিঘ্নে চলাফেরা করতে পারেন। কষ্ট করে সাথে একটু ফরমালিন রাখবেন। সর্বোপরি ক্ষমতায় টিকে থাকার জন্য ফরমালিনের গুরুত্ব অত্যাধিক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.