নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার আগে নিজেকে চিনুন

জহিরবাবরআমির

আমি ব্যবসায়ী

জহিরবাবরআমির › বিস্তারিত পোস্টঃ

কপি পোষ্ঠ

২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৪

বাদ পড়তে পারেন আওয়ামী লীগের ২৫ এমপি
রাশেদুল হাসান

ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রায় ২৫ জন সাংসদ আগামী ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন নাও পেতে পারেন। দলের ভেতরের ও জোটের নানা হিসেব নিকেশের কারণে তারা বাদ পড়তে চলেছেন বলে জানা গেছে।

গতরাতে আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের বৈঠক শেষে দলটির দুজন নেতা বলেছেন, অভ্যন্তরীণ কোন্দল, জোটের শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি ও ব্যবসায়ী-পেশাজীবীদের নির্বাচনী দৌড়ে জায়গা দিতে দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত আসতে পারে। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের বৈঠকটি হয়েছে।

তবে এসব কারণে ঠিক কারা বাদ পড়তে চলেছেন তাদের নাম প্রকাশ করা হয়নি।

আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের দুজন সদস্য দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, আগামী নির্বাচনে দলের পক্ষ থেকে কারা প্রার্থী হতে চলেছেন সেটি প্রায় চূড়ান্ত হয়ে গেছে।

পরিচয় প্রকাশে অনিচ্ছুক তাদের মধ্যে একজন বলেন, যেসব আসন থেকে আওয়ামী লীগের প্রার্থীরা লড়বে তার মধ্যে ৮-১০টি বাদে প্রায় সব আসনের মনোনয়নের মনোনয়নের সিদ্ধান্ত চূড়ান্ত। যেসব আসনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি পার্লামেন্টারি বোর্ড সেসব আসনের মনোনয়নের জন্য প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়েছে।

তবে মনোনয়ন চূড়ান্ত করা হলেও কৌশলগত কারণে সব প্রার্থীর নাম এখনই প্রকাশ করা হবে না বলেও তিনি জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা চলছে। এ ব্যাপারে দলটির সঙ্গে আগামীতে আরও আলোচনা চলবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১১

রাজীব নুর বলেছেন: নমিনেশন তো আজ ঘোষনা দেওয়ার কথা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.