নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এ এস পি

এ এস পি ডেভলপার

জহির সফট

প্রোগ্রামার

জহির সফট › বিস্তারিত পোস্টঃ

ছাত্র জীবন বনাম চাকুরী জীবন .......

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৯

মানুষের জীবনে সামান্য সময়ের মধ্যে তার অনেক কাজ করার থাকে। প্রথম ৫-৬ বছর একে বারে বেকার কারণ আমরা তখন কিছুই বুঝি না তার পর শুরু হয় অ তে অজগর বা ‍অজু আ তে আম ইত্যাদি পড়তে পড়তে প্রাইমারী শেষ। তার পর শুরু হয় হাইস্কুল জীবন দুষ্টমি স্কুল ফাঁকি আরও কত কী। এবার কলেজে যাওয়ার পালা। শুরু হল আরেক নতুন জীবন। প্রথমে ভালই লাগলো তার পর মনে হতে লাগলো কবে যে চাকুরী করব। নিজে টাকা আয় করব ইচ্ছা মত খরচ করব। আহ যদি একটা চাকুরী পেতাম তাহলে আর বাড়ী থেকে টাকা নিতে হতো না। অব্শ্যই সবার জীবন এক রকম না। ছাত্র জীবনের কাজ বলতে লেখা পড়া খাওয়া ঘুমানো বন্দুদের সাথে আড্ড়া দেওয়া আর মোবাইলে মাঝে মাঝে কথা বলা আর যদি বিশেষ কেও থাকে তাহলে তো কথায় নেই। পরীক্ষার সময় যখন ক্রিকেট খেলা থাকতো তখন মনটাকে আর শুধু পড়ায় বসাতে পারতাম না এই ভাবে চলতো ছাত্র জীবন। আর যখন একটা চাকুরী হয়ে গেল শুরু হল আরেক নতুন জীবন। সময় মত অফিসে যাওয়ার জন্য প্রথম দিন ২-৩ ঘন্টা আগে থেকেই পস্ত‍ুত হতে থাকি। অফিসে গিয়ে দেখলাম ওরে বাবা এটা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এর মত নয়। রিমুট কন্টোল টিভির মত কমান্ড মানতে বাধ্য। যাই হোক ভালই সময় কাটলো। রাতে বাসাই এসে শুরু হল অফিসের প্রথম দিনের গল্প কাহিনী। এই ভাবে অনেক দিন যাওয়ার পর যখন বাড়ী যাওয়ার জন্য ছুটির জন্য অপেক্ষা করতে হয় ঠিক তখনি মনে পড়ে যায় ছাত্র জীবনের কথা । হায়রে বাড়ীর কথা মনে পড়লে পরিক্ষার দুই দিন আগেও বাড়ী থেকে ঘুরে আসতাম। ছাত্র জীবনে ছুটির গুরুত্ব বুঝতাম না। এখন একটা দিনের ছুটির জন্য অনেক দিন অপেক্ষা করতে হয়। ............চলবে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.