| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জেমসবন্ড
।জ্ঞানের প্রতি বিপুল আগ্রহ । সংগ্রাম মুখর আমার জীবন ।
![]()
(জানুয়ারি -২০০৯ এর রহস্য পত্রিকা সংখ্যা থেকে সংকলিত - লেখক- ফজলুল হক চৌধুরী (১ থকে ৩ নং) আর ৪ নং হল হাদিস )
যে তিনটি অলৈাকিক ঘটনার কথা লিখছি তার প্রথম দুটি আমি (ফজলুল হক) অন্যের কাছে শুনেছি, যারা ওই ঘটনার সাক্ষ্যি । শেষেরটি অবশ্য আমার (ফজলুল হক) নিজের অভিজ্ঞতা ।
১.
ইংরেজী ১৯৪১ সাল । দুনিয়াব্যাপী দ্বিতীয় মহাযুদ্ধের সময় জাপানীরা কলকাতায় বোমা ফেললে ওই শহর ছেড়ে নিরাপদ মফস্সলের দিকে লোকজন পালিয়ে আত্নীয়দের কাছে আশ্রয় নিচ্ছিল । ফরিদপুরের টেপখোলায় আমাদের ৪টা বাড়ি ছিল । সেখানকার অভিজাত পরিবারের গ্রাম গেরদা ও গট্টীর এক প্রকৌশলী কলকাতা থেকে তার পরিবার সহ আমাদের একটি বাড়ীতে ভাড়াটে হিসাবে আসেন । স্হানীয় অভিভাবক হিসেবে এক সহোদর ভাই তাদের সাথে ছিলেন । ওই প্রকৌশলী প্রতি শনিবার কলকাতায় নিজের বাড়ি থেকে বিকালে এসে পরের সোমবার সকালে ট্রেনে ফিরে যেতেন । তখন ফরিদপুর থেকে শিয়ালদা ট্রেনে ৪ ঘন্টা লাগত ।
সরকারী প্রকৌশলীর বেকার ভাই একদিন কথা প্রসঙ্গে বললেন যে তিনি জেলা স্কুলের হোস্টেল থেকে পড়াশুনা করতেন । প্রকৌশলী সাহেবের ওই ভাই বড় দুষ্ট ছিল । পড়াশোনার চাইতে নানারকম দুষ্টামী করেই তার সময় কাটত । উনার হোষ্টেলের সুপারিন্টেন্ডেট ছিলেন মুর্শিদাবাদের আরবী পারসীর এক মৌলভী । তিনি বড় শান্ত ও বুজুর্গ প্রকৃতির লোক ছিলেন । তার বুজুর্গী এতটাই ছিল যে তার এক ছাত্র স্কুলের মাঠে চরা তার একটা খাসী গোপনে জবাই করে ওই মৈালবীকে পাঠালে তিনি প্রায় চিৎকার করে বলেছিলেন, 'আমার খাসী চুরি করেছ , দাম দাও নাই ।'
কথাটি রাষ্ট্র হয়ে গেলে ওই ছাত্রকে স্কূল থেকে বহিস্কার করা হয় । ক্লাস নাইনেই তার পড়াশোনা শেষ হয় ।
তো হোষ্টেলে থাকতে একদিন খবর আসল যে লাশকাটা ঘরে ২/৩ দিন যাবৎ এক মুসলমানের লাশ পড়ে আছে । শীতকাল বলে লাশে পচন ধরে নাই কিন্তু ফুলে উঠেছে । খবর দেওয়া সত্বেও আত্নীয়রা ওই লাশ নেয় নাই । মৌলভী সাহেব তখন ছাত্রদের নিয়ে যথারীতি মৃতের কবর দিয়ে ফিরে আসার সময় বোমার মত শব্দ করে ওই কবর ধসে যায় এবং ধোঁয়া বেরিয়ে আসতে থাকে । ভয়ে সবাই পালিয়ে যায় ।
পরে শোনা গেল যে ওই বদমেজাজী লোক জমি চাষ দিয়ে বাড়িতে এসে তার বউকে ভাত দিতে বলে । ৮ মাসের গর্ভবতী স্ত্রী ভাত চুলায় আছে বললে লোকটা বউকে টেনে ঢেকির নিচে ফেলে মেরে ফেলে । পাড়া প্রতিবেশীরা মরণ চিৎকার শুনে দৌড়ে গিয়ে ওই বউকে বাচাঁতে পারেনি । পরে আত্নীয়রা তাকে পুলিশে দেয় ও বিচারে তার ফাসি হয় । ওই রকম আর একটি ঘটনা প্রখ্যাত সাংবাদিক মরহুম ওসমান গনি বলেছিলেন যে তারা আজিমপুর গোরস্হানে কবর জেয়ারত করার সময় একটা গোর থেকে ধোঁয়া ওঠতে দেখেছেন ।
২.
আমার এক পুত্রার কাছ থেকে ঘটনাটি শুনেছি । তার ট্রাভেল এজেন্সীর ব্যবসা ছিল । সেই সুত্রে আর এক ব্যবসায়ীর সাথে পরিচয় । তিনি তার লোকজনের সাথে দুর্ব্যবহার করতেন । তাকে দাফন করার সময় যারা গোরে নেমেছিল তাদের একজন দেখতে পায় যে তার প্যান্টের পেছনের পকেটে রাখা পাসপোর্ট, ভিসা, টিকেট নাই এবং পকেটের একটি অংশ বাঁশের খোচায় ছিড়েছে । তিনি বুঝতে পারলেন যে ওই গুলো কবরে পড়ে গেছে । মৃতের কবর আবার খোড়া হলে তারা দেখতে পারল যে ওই লাশ উলঙ্গ । কাফনের কাপড় তার গলায় পেঁচানো । লাশের চোখ ও জিভ ফাসির আসামীর মত বের করা । পাসপোর্ট পাওয়া গেল । ভয়ে তাড়াতাড়ি ওই কবর বন্ধ করে বাড়ি এসে ঘটনা বললে আত্নীয়রা জানাল যে ওই মৃত ব্যক্তি বদমেজাজী ছিল । তার কর্মচারীদের সামান্য ভুলের জন্য গালাগালি ও মারধর করত । সেই জন্য তার উপর গোর আজাব শুরু হয়েছে ।
৩.
তৃতীয় ঘটনা - আমার ছোটভাই আজমল হকের কবর দেয়ার সময় দেখেছিলাম । ওই ভাই কাপ্তাইয়ের 'হাইভেল' প্রোজক্টে হিসাব বিভাগে কাজ করার সময় জুয়া খেলে সরকারী তহবিল তসরূপ করলে সে ক্যাশের চাবি নিয়ে বিনা ছুটিতেই , তারপর আমার অন্ধ বাবাকে ভুল বুঝিয়ে ৪ বিঘা জমি ও ৪ টা বাড়ি মাত্র দশ হাজার টাকায় বিক্রি করে দেয় । ফেরার পরে মিরেশ্বরাই রেল ষ্টেশনে বাবাকে নামিয়ে দিয়ে কাপ্তাই অফিসে গিয়ে ওই টাকা জমা দিয়ে তসরুপের মামলার নিষ্পত্তি করে । কয়েক লাখ টাকার ওই সম্পত্তি দামের মধ্যে মাত্র ছয় হাজার টাকা আদায় হয়েছিলো । বাকি টাকা আর পাওয়া যায় নাই । বাবা পরে ওই বিষয়ে আমার আর এক ভাইয়ের কাছ থেকে জানতে পেরে দুঃখে কেদে ফেলেছিলেন । আমি তখন ঠাকুরগায়ে চাকুরী করি । সেই ভাই আমাকে জানালে আমি আজমলের সাথে বহুদিন কথা বলি নাই । প্রজেক্টের নির্বাহী প্রকৌশলীর ছোট বোনকে বিয়ে করে আজমল মামলার নিশ্চিত শাস্তি থেকে রক্ষা পায় । আজমল মারা গেলে তাকে আমরা চট্টগ্রামের গরীবুল্লাহ শাহের মাজারে গোর দিতে নিয়ে যাই । তাকে কবরে শোয়ানোর পরে হঠাৎ করেই গোর ভেঙ্গে তার হা করা মুখ ও বুক চাপা দেয় । আমরা অবাক হয়ে তাকিয়ে ওই তাজ্জব কান্ড দেখছিলাম । গোর খোদকের একজন জানালো যে মৃতের কোন গুরতর অপরাধের কারণে আজাব শুরু হয়েছে । আমরা ভয়ে মৌলবীর সাথে দোয়া দরুদ পড়তে পড়তে চলে আসি । প্রতি বছর আমার ভাইপোরা ওই কবরে মিলাদ পড়ায় ও সিন্নি দেয় ।
৪. হযরত ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, একবার নবী করিম (সাঃ) দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন । এমন সময় তিনি বললেনঃ জেনে রেখ, এই দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে, তবে কোন বিরাট ব্যাপারে তাদের শাস্তি দেয়া হচ্ছেনা । তাদের একজনের গুনাহ ছিল এই যে, পেশাবকালে আড়াল করতো না (মুসলিমের বর্ণনায় আছে পেশাব থেকে পবিত্র হতো না ) আর অপরজনের গুনাহ ছিলো এই যে, সে চোখলখুরী করে বেড়াত । এরপর তিনি খেজুরের তাজা একটি শাখা আনালেন । তারপর তা দু,টুকরা করে উভয় কবরের উপর একটি করে পুঁতে দিলেন । সাহাবা কিরাম আরয করলেনঃ হে আল্লাহর রাসূল! আপনি কেন এ কাজ করলেন? তিনি বললেন, সম্ভবত এদের শাস্তি কিছুটা লাঘব করা হবে, যতদিন এ তাজা শাখা দুটো না শুকাবে । (বুখারী ও মুসলিম )
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৭
জেমসবন্ড বলেছেন:
ও আচ্ছা !
২|
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৬
ভাইরাস! বলেছেন: আরিফুর রহমান বলেছেন: এই সব ফাউল ধুনফুন গ্রামে দেলো ছাইদির ওয়াজে চলে, এই ব্লগে চলেনা।
একমত
৩|
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৮
কৌশিক বলেছেন: ছবিটা জটিল হইছে..আল্লায় যে কেমনে আপনারে মাইরবো...একদম হাড্ডিগুড্ডি গুড়া কইরা দেবে...আসতাগফরুল্লাহ...
৪|
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৮
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: ভাইরাস! বলেছেন: আরিফুর রহমান বলেছেন: এই সব ফাউল ধুনফুন গ্রামে দেলো ছাইদির ওয়াজে চলে, এই ব্লগে চলেনা।
৩
৫|
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২১
সেলটিক সাগর বলেছেন: (জানুয়ারি -২০০৯ এর রহস্য পত্রিকা সংখ্যা থেকে সংকলিত - লেখক- ফজলুল হক চৌধুরী (১ থকে ৪ নং) আর ৫ নং আমার সংগ্রহ )
======================================
কাজীদার রহস্য পত্রিকায় আজকাল এই সব বিষয় ছাপা হয় নাকি?
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৮
জেমসবন্ড বলেছেন:
এখোনো বাজারে আছে, নিজে দেখে নিতে পারেন ।
৬|
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৫
দাদুভাই বলেছেন: দয়া করে এসব ভুয়া খবর পরিহার করুণ
৭|
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৬
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: জেমস ভন্ড, কী জিনিস খাইলে এমন সুখের কথা শোনা যায়?
৮|
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩০
রহমানপন্ডিত বলেছেন: অসাধারন চাপাবাজি। ভাই এসব লিখে আর আমাদের বিরক্ত করবেন না ................. পী.........রি................জ।
ভাল কিছু লিখে আমাদের তৃষ্ণা মেটাবেন আশাকরছি।
৯|
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩২
শিলু বলেছেন:
লেখক বলেছেন- (জানুয়ারি -২০০৯ এর রহস্য পত্রিকা সংখ্যা থেকে সংকলিত - লেখক- ফজলুল হক চৌধুরী (১ থকে ৪ নং) আর ৫ নং আমার সংগ্রহ )
ক্যা বাহে তোমার ৪নং! খুজি পানুং নাতো।
লেখক বলেছেন- যে তিনটি অলৈাকিক ঘটনার কথা লিখছি তার প্রথম দুটি আমি অন্যের কাছে শুনেছি, যারা ওই ঘটনার সাক্ষ্যি । শেষেরটি অবশ্য আমার নিজের অভিজ্ঞতা ।
শেষেরটাতো (৫নং) হাদিসের কথা আপনার অভিজ্ঞতা হলো কোথা থেকে।
সবাইকে তার কর্মফল ভোগ করতে হবে।
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৯
জেমসবন্ড বলেছেন:
একটু ভুল হইছে লেখায়, ঠিক করে দিয়েছি ।
১০|
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩২
খেজুর কাঁটা বলেছেন: ফাইজালামী করো বাংলাদেশে বইসা বইসা? একটু ফিলিস্তিন থেকে ঘুইরা যাও। ..
ছবিটা কি তোমার ভবিষ্যত দেখাইতাছে?
১১|
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৩
আলোর অভিলাসী বলেছেন: ফাউল বলে কিছুই মনে হল না । তবে ভীষণ ভয় পেলাম ।
১২|
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৩
আলোর অভিলাসী বলেছেন: ফাউল বলে কিছুই মনে হল না । তবে ভীষণ ভয় পেলাম ।
১৩|
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৫
আরিফুর রহমান বলেছেন: ওবিলাসী ভয় পেয়েছেন.... এইটাই তো দেলো ছাইদিরা চায়। এর পরেই আরো ভয় আসপে,... তারপরেই আসপে ওন্যেন্য ধুনফুন!
১৪|
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৫
অচেনা বাঙালি বলেছেন: আরিফুর রহমান বলেছেন: এই সব ফাউল ধুনফুন গ্রামে দেলো ছাইদির ওয়াজে চলে, এই ব্লগে চলেনা।
লাত্থি সহকারে মাইনাস
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৪
জেমসবন্ড বলেছেন:
দেশী লেখা বলে বিশ্বাস করতে কষ্ট হয় ? বিদেশী লিংক না হলে বা বিদেশী পত্রিকায় প্রকাশিত না হলে সব ভূয়া , তাই না ?
১৫|
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৮
মনির হাসান বলেছেন: আপনার কাছ থেকে এটা আশা করিনি ...
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪২
জেমসবন্ড বলেছেন:
কেন ? আমি কি অর্ধেক বিশ্বাসী নাকি ? আর আমি তো সংকলন করেছি মাত্রো ।
১৬|
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৪৯
ভাইরাস! বলেছেন: মানুষ এত চাঘোল হয় কেমতে
১৭|
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৪
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: বিশ্বাস-অবিশ্বাস এর বিষয়ই না।
এইগুলি ধর্ম ব্যবসার ধান্দা।
আল্লা-ইশ্বর ফিশ্বর নাই, থাকলে কেউ কী অন্যায় করত, কারন হিসাব মত সব তার সৃষ্টি, তাহলে সেবেটা শয়তান, খারাপ মানুষ বানাবে কেন? তাহলে ত হেই বেটাই প্রথম শয়তান।
আইচ্ছা গান্জা টানতে কেমন লাগে? মাফ করেন ভাই, শুনছি গান্জা টানলে কীরকম উল্টা-পাল্টা বিষয় চক্ষুস্মান হয়।
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:০১
জেমসবন্ড বলেছেন:
ভাই,
যুগে যুগে নবীরা ধর্ম ব্যবসা করিয়া কত কোটি কোটি টাকা বানাইয়াছিলেন, একটু বলবেন কি ?
উপরওয়ালাকে এত সহজে বুঝে গেলেন ?
১৮|
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৮
ক-খ-গ বলেছেন:
গান্জার ছিলিমের দাম কৈমা এখন কততে নামছে বলেনতো......আইচ্ছা আমার ডেড বডিটা যদি মেডিক্যাল কলেজরে দিয়া দেই আর ওরা কাইট্টা ছাইট্টা শেষ কৈরা ফালায় তাইলেই বা ক্যামনে এমুন আজাব হৈবো? চিতায় আমারে পুরাইয়া শৈল্লের ছাই যদি নদীতে ভাসাইয়া দেয় তাইলেই বা ক্যামনে গোর আজাব হৈবো? পাল্লে এট্টু উট্টর দ্যান চাই..........
না পার্লে দু ছিলিম গান্জা কিন্না আমার ঠিকানায় পাঠায় দেন। একটা সুখ টান দিতে মন্চায়........
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৩
জেমসবন্ড বলেছেন:
শরীর ধ্বংস হয়ে যায় , আত্না ধ্বংস হয় না ।
১৯|
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৯
সিটিজি৪বিডি বলেছেন: Click This Link
আগামী দিনের বাড়ীঃ
২০|
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৩
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: নবীদের আমলে টাকার হিসাব আছিল না। মোহর আছিল কী?
তয় তারা পরবর্তীসময়ের সাম্প্রদায়িকতার মূল উৎস হইয়া গেছেন, তাদের চ্যালাদের দ্বারা। আপনি খেজুর কাটা নিয়া যেটা বল্লেন সে ঘটনা যদি সত্য হয় তবে অবশ্যই তা মানুষকে বশে রাখার জন্য। যাহোক নবীরা যে তারা এক বিশেষ রাতে নেমে আসেন পৃথিবীতে
কেমনে প্রমান পামু ? বাংলাদেশ আর আমেরিকায় একসাথে রাত হয় নি যদি না হয় তবে এক বিশেষ রাত কথাটার মানে থাকে না।
যাউগ্গা, এসব যুক্তির কথা, আপনে ত গান্জা আলাপ মারেন।
উপরওয়ালাকে এত সহজে বুঝে গেলেন ?মানে আমি ত বল্লাম সেরকম কিছু নাই।
এই কথাটার উত্তর দেন- আল্লা-ইশ্বর ফিশ্বর নাই, থাকলে কেউ কী অন্যায় করত, কারন হিসাব মত সব তার সৃষ্টি, তাহলে সেবেটা শয়তান, খারাপ মানুষ বানাবে কেন? তাহলে ত হেই বেটাই প্রথম শয়তান।
---------------------------------------------
বাইচা আছি সুখের মানুষ
শ্বাস বাইর হইলে ঠুস
এর বেশি কিছু না, থাকলে প্রমান করেন( মানে কোনো বই কোট না, বাস্তবিক কিছু কন। কবরের মাটি এমনেও ভাঙ্গে যেমন ভাঙ্গে পাকা ঘর বানাবার ট্রেন্স
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৬
জেমসবন্ড বলেছেন:
বাস্তব ও দিমু , কয়দিন পর , ভিডিও লিংক ।
২১|
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৪
বিপ্লব০০৭ বলেছেন: কবরের আযাব রুহানী জগতে সংগঠিত হয়। আপনি এটি নাস্তিকদের সামনে প্রমাণ করতে পারবেন না। তাহলে তারা আল্লাহর অস্তিত্বের প্রমাণ পেয়ে যাবেন। ধর্ম একটি বিশ্বাস, প্রতিষ্ঠিত কোন তত্ত্ব নয়। ধর্ম প্রতিষ্ঠিত তত্ত্ব হলে, বিশ্বাস বা ঈমাণের প্রশ্নও আর আসে না। আগ্রহ রইল।
২২|
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৯
আমিনুল ইসলাম বলেছেন: না জেনে মন্তব্য করতে রাজি নই। অর্থাৎ, ঘটনা সত্যিও হতে পারে, মিথ্যাও হতে পারে। সত্যি হওয়া অস্বাভাবিক কিছু নয়। আবার মিথ্যা হওয়াও সমানভাবে স্বাভাবিক ![]()
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:২০
জেমসবন্ড বলেছেন:
হুমম...ধন্যবাদ ।
২৩|
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:২১
ক-খ-গ বলেছেন:
কিন্তু যেই পিডানির কতা লেকছেন হেইয়াতো শৈল্লের পিডানি.....শইল না থাকলে শৈল্লের পিডানি ক্যামনে থাকবো? পিছলাইয়া না গিয়া উত্তর দেন, না দিতে পার্লে দুই ছিলিম গান্জা এক্ষুনি পাডান......
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৮
জেমসবন্ড বলেছেন:
জ্বী....পিছলাই নাই । যেটা জানলাম সেটা তো নমুনা স্বরূপ অল্প , বেশিরভাগ তো লোকচুক্ষুর অন্তরালে থাকে ।
শরীর কয়দিন টিকে...সে তো ধ্বংস হয়ে যায় ...কিন্তু আযাব তো চলে কয়েকশত বা হাজার বৎসর !
আর যদি বলেন, যা দেখিনা তা বিশ্বাস করিনা, তা হলে তো বলা যায় কয়টা জিনিষ চোখে দেখেন ? যাক..গান্জা না খাইয়া সময় থাকতে একটু হুশে চলেন । ধন্যবাদ ।
২৪|
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:২২
ক-খ-গ বলেছেন:
ইতা কিতা কন ভাই সাব, আপনে কবর আজাবের ভিডিউ লিংক দিবেন?? আফনে ভিডিউ করছিলেন?? নায়ক নাইকা কেডা কেডা আছিলো?? পিডান কি হেভি হৈছিলো, নাকি অল্প?? ![]()
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩০
জেমসবন্ড বলেছেন:
কবর আযাবের না , যখন দিমু তখন দেইখেন , এক মুমূর্ষূ ব্যাক্তির প্রায় মৃত অবস্হার কাহিনী ।
২৫|
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৬
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: উপরওয়ালাকে এত সহজে বুঝে গেলেন ?মানে আমি ত বল্লাম সেরকম কিছু নাই।
এই কথাটার উত্তর দেন- আল্লা-ইশ্বর ফিশ্বর নাই, থাকলে কেউ কী অন্যায় করত, কারন হিসাব মত সব তার সৃষ্টি, তাহলে সেবেটা শয়তান, খারাপ মানুষ বানাবে কেন? তাহলে ত হেই বেটাই প্রথম শয়তান। ----------------------এই জায়গাটা পিসলাইতাছেন কেন?
@ক-খ-গ , বিডু (ভিডিও) দিব বন্ধু জেমসবন্ড। তুমি যে সেন্ট গেছিলা সাগরের জলে সাদা সাদা আলো দেখ নাই সেটা ঐশি আলো---------ফটুক দিয়া দেও। ( লগে গান্জা, ডাইল ---একটা হইলেই চলবে)।
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৪
জেমসবন্ড বলেছেন:
আল্লাহর লীলা খেলা বুঝা বড় দায় । তিনি যা ইচ্ছা তাই করেন, সর্বময় ক্ষমতার অধিকারী
২৬|
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৫
ক-খ-গ বলেছেন: ঐশী আলোর কথা বাদ দেও পক্ষী ভাই, এই আলোটা অনেক বেশি পবিত্র আর নির্মল![]()
২৭|
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৩৮
সেলটিক সাগর বলেছেন:
বাস্তব ও দিমু , কয়দিন পর , ভিডিও লিংক ।
=============================
নিচের লিন্ক দিবেন নাকি?
http://www.rongila.com/content/view/1053/1/
২৮|
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৪৩
ক-খ-গ বলেছেন: আমিই দুইডা ভিডিউ দিলাম........ ![]()
![]()
০৬ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০২
জেমসবন্ড বলেছেন:
হায়, আপনাদের কি কোনভাবেই হুশ হইবেনা ?
২৯|
০৬ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৩
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: : উপরওয়ালাকে এত সহজে বুঝে গেলেন ?মানে আমি ত বল্লাম সেরকম কিছু নাই।
এই কথাটার উত্তর দেন- আল্লা-ইশ্বর ফিশ্বর নাই, থাকলে কেউ কী অন্যায় করত, কারন হিসাব মত সব তার সৃষ্টি, তাহলে সেবেটা শয়তান, খারাপ মানুষ বানাবে কেন? তাহলে ত হেই বেটাই প্রথম শয়তান। ----------------------এই জায়গাটা পিসলাইতাছেন কেন? --------------------------------হ্যডম নাই উত্তর দিবার।
তোমার আল্লায় হেই ক্ষ্যমতা দেয় নাই কেন?সাব্বে বরাতের রািতের উত্তরটাও চাই
@ ক খ গ, আমার কপাল খারাপ এই সূর্যটা যদি জেমসের মত মানুষ বোঝতে পারত
০৬ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৩
জেমসবন্ড বলেছেন:
এ রকম সূর্য বা এর চেয়ে বড় বড় হাজারে হাজারে মহাবিশ্বে আছে ।
সোন্দর্য আমি বুঝিনা , হায় রে ! মানুষ ধার্মিক হলেই কি অন্ধ হয়ে যায় নাকি ?
আল্লাহ হলো আলো, সমস্ত জগৎ এর আলো । তার মত সুন্দর আর কিছু নাই । বেহেস্তে মানুষ আল্লাহকে দেখে অভিভুত হয়ে যাবে , তাকে দেখার তৃষ্ঞা কখোনো মিটবে না ।
৩০|
০৬ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:২৯
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: যে আজ্ঞে(মানুষ ধার্মিক হলেই কি অন্ধ হয়ে যায় নাকি ?)
আপনার এই পোস্টই তার প্রমান।মানুষ মারা গেলে তার শাস্তি -----------এর চেয়ে আর বেশি কী লাগে কানা কথার।
আল্লারে আপনে দেখছেন বা কেউ ফটু তুলছে আপনে দেখছেন, নাইলে আপনার কওয়ার ভিত্তি কী?
আমি আমার কথার উত্তর পাইলাম না
উপরওয়ালাকে এত সহজে বুঝে গেলেন ?মানে আমি ত বল্লাম সেরকম কিছু নাই।
এই কথাটার উত্তর দেন- আল্লা-ইশ্বর ফিশ্বর নাই, থাকলে কেউ কী অন্যায় করত, কারন হিসাব মত সব তার সৃষ্টি, তাহলে সেবেটা শয়তান, খারাপ মানুষ বানাবে কেন? তাহলে ত হেই বেটাই প্রথম শয়তান। ----------------------এই জায়গাটা পিসলাইতাছেন কেন? --------------------------------হ্যডম নাই উত্তর দিবার।
তোমার আল্লায় হেই ক্ষ্যমতা দেয় নাই কেন?সাব্বে বরাতের রািতের উত্তরটাও চাই
০৬ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬
জেমসবন্ড বলেছেন:
হ মানুষ মারা গেলে তো কোন শাস্তি নাই ! তো আর কি যা খুশী করেন, ইচ্ছামতো .....দশজনারে ঠকান....চুরি করেন , বুশের চেলা হন, ইসরাঈলের সাথে এক হইয়া ফিলিস্তিনিদের খুন করেন ,আপনের কোন বিচার নাই .....এই দুনিয়া তো আপনার বেহেশ্ত !
এই দুনিয়া , এত সুন্দর কইরা এমনি এমনি হইয়া গেছে ? যেখানে একটা বাড়িও এমনে এমনে হয়না ! আপনার শরীর ....আপনার মন....সব অটোমেটিক....আমি নাকি অন্ধ ! কে অন্ধ ? চোখ থাকলেই দেখা হয় না ।
"দেখেও তারা দেখে না; শুনেও তারা শুনে না, তারা বুঝতেও পারে না ।"
[বাইবেল ম্যাথিউ-১৩ঃ১৩]
আর পরের প্রশ্নের উত্তর হলো-
"তিনি যা ইচ্ছা করেন, তাই সম্পন্ন করেন ।" (কুরআন-৮৫ঃ১৩)
"নিশ্চয়ই, আল্লাহতায়ালা এক বিন্দু পরিমানও অবিচার করেন না" ।
(কুরআন-৪ঃ৪০)
৩১|
০৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:১৩
বিপ্লব০০৭ বলেছেন: জেমস্ বন্ড,
অধম বান্দার মনে কিছু প্রশ্ন ছিল, যদি একটু আলোচনা চালাতেন...আমার পোস্টে আসেন, নিচে লিঙ্ক দিলাম :
Click This Link
আশা করি এই বান্দার মনের সন্দেহ সম্বন্ধে কিছু বক্তব্য রাখবেন...ব্যক্তি আক্রমণ ছাড়া আন্তরিকতা সাথে আলোচনা চালাতে রাজি আছি।
৩২|
০৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:১১
জানজাবিদ বলেছেন: @লেখক, বিপ্লব০০৭ প্রথম মন্তব্যে যা বলেছেন সেটা অনুসরণ করুন। আল্লাহ এই দুনিয়াটাকে একটা পরীক্ষার জায়গা বানিয়েছেন। কবর আযাব বা এসব গায়েবী জিনিসের কোন অকাট্য প্রমাণ নেই। যদি থাকত তবে পরীক্ষার আর কিছু থাকত না।
আপনার পুরো লেখা আর মন্তব্যগুলো আমার কাছে ছেলেমানুষী মনে হয়েছে। "হাজা বায়ানুল্লিন্নাস" আল্লাহ কোরআনকে মানব জাতির জন্য একটা বয়ান (বিবৃতি) হিসেবে নাজিল করেছেন। এখন যার ইচ্ছা সে মানবে, অথবা অমান্য করবে।
৩৩|
০৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:১৯
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: "তিনি যা ইচ্ছা করেন, তাই সম্পন্ন করেন ।" ----যদি হয় তাহলে ত হয়েই গেল, আমার শয়তান হওয়া না হওয়ার উপর আমার কোনও হাত নেই। সবটাই তার ইচ্ছা এবং বলতে হ্য় শয়তানও তার অংশ বা সৃষ্টি, মান তিনিও শয়তান।
এইরকম হলে কবরের গজব হওয়া আটকানো যাবে না কারন সব প্রি-ফিকসড্, আপনি বললেও যা না বললেও তা। তাহেল এইটা নিয়া এত চিল্লা-চিল্লি কেন, আল্লার শ্রেষ্ঠত্ব জেনেই কী হবে???? মানুষ ত ইচ্ছে করলেও ভাল থাকতে পারবে না যদি আল্লা না চায়।
ইজরায়েল ভাল কাজ করছে কখন বলেছি। আপনি ভাবছেন মুসলিম মরছে, আমি দেখছি মানুষ মরছে। যদি উল্টো হত, প্যালেস্ট্যাইনিরা ইজরায়েলি মারত আপনি খুশি হতেন আর আমি বলতান ঠিক না, মানুষ মেরো না।
"নিশ্চয়ই, আল্লাহতায়ালা এক বিন্দু পরিমানও অবিচার করেন না" ---এইটা যদি হয় তবে '৭১ এ যে লাখ লাখ বাঙালি মারা গিয়েছিল, যার বেশির ভাগ ছিলেন ধর্মে মুসলিম আর মেরেছিল পাকি মুসলিমরা সেটা কীভাবে হয়?
আপনি এটা মানেন ত '৭১ মানুষ মারা গিয়েছিল নির্বিচারে লাখে লাখে ???
এই কথাটার উত্তর দেন- আল্লা-ইশ্বর ফিশ্বর নাই, থাকলে কেউ কী অন্যায় করত, কারন হিসাব মত সব তার সৃষ্টি, তাহলে সেবেটা শয়তান, খারাপ মানুষ বানাবে কেন? তাহলে ত হেই বেটাই প্রথম শয়তান। ----------------------এই জায়গাটা পিসলাইতাছেন কেন? --------------------------------হ্যডম নাই উত্তর দিবার।
তোমার আল্লায় হেই ক্ষ্যমতা দেয় নাই কেন?সাব্বে বরাতের রািতের উত্তরটাও চাই
৩৪|
০৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:২০
(অয়ন) বলেছেন: ধন্যবাদ লেখক কে । এই রকম একটা সুন্দর পোস্ট দেবার জন্য । মানুষ কে সচেতন করার জন্য আপনি আরো সুন্দর এই ধরনের লেখা পোস্ট করবেন ।
মনে কষ্ট নিয়েন না উপরের মণ্তব্য গুলোর জন্য । আসলে ভাই দুনিয়া থেকে মানুষের আল্লাহ ভীতি উঠে গিয়েছে । আল্লাহ যেন এই মানুষ গুলোর হেদায়েত দান করে ।
সকল ব্লগার ভাই দের উদ্দেশ্যে বলছি কোন প্রশ্ন ছাড়াই অন্তরে বিশ্বাস করেন " আল্লাহ আছেন, তিনি এক, অবিনশ্বর ও তিনিই সব কিছুর সৃষ্টিকর্তা ।।।।
০৭ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:০৬
জেমসবন্ড বলেছেন:
ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য ।
৩৫|
০৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৫
কাকশালিখচড়াইগাঙচিল বলেছেন: " আল্লাহ আছেন, তিনি এক, অবিনশ্বর ও তিনিই সব কিছুর সৃষ্টিকর্তা ।।।।----------------------উক্কে তা'হলে
যারা আল্লাহ ধর্মে না তারা কেউ ভালা না ? যেমন বিল গেইটস যার কম্পানির সফট ওয়্যার দিয়া আপনে আল্লাহ'র উকালতি করতাছেন?
৩৬|
০৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩৪
রাজর্ষী বলেছেন: কবরের আজাবের এসব গল্প না বইলা আপনে হরর ছিনেমা বানান তাইলে মাইনসেরে আরো বেশী ভয় খাওয়াইতে পারবেন।
৩৭|
০৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৯
(অয়ন) বলেছেন: কাকশালিখচড়াইগাঙচিল ও ক-খ-গ কে বলছি আল্লাহ আছেন, তিনি এক, অবিনশ্বর ও তিনিই সব কিছুর সৃষ্টিকর্তা । একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র তিনিই থাকবেন ।
আল্লাহ আছেন তা প্রমানের মুল ভিত্তি হচ্ছে বিশ্বাস ।
যেহেতু আপনারা আল্লাহ কে না দেখে বিশ্বাস করছেন না । তাহলে কি আপনারা আপনাদের জন্মকে বিশ্বাস করেন ? আপনারা তো দেখেন নি কিভাবে আপনার পিতা -মাতা আপনাকে জন্ম দিয়েছেন? তাহলে কিভাবে আপনারা আপনাদের জন্মদাতা পিতা -মাতা কে বিশ্বাস করেন ? আপনি তো শুধু শুনে বিশ্বাস করছেন উনারাই আপনার পিতা -মাতা । কোনো প্রমান কিন্ত নেই আপনার কাছে যে উনারাই আপনার পিতা -মাতা !!!!!
তাইতো বলি আপনাদেরকে কোন প্রশ্ন ছাড়াই অন্তরে বিশ্বাস করেন " আল্লাহ আছেন, তিনি এক, অবিনশ্বর ও তিনিই সব কিছুর সৃষ্টিকর্তা ।।।।
৩৮|
০৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:০৬
(অয়ন) বলেছেন: আচ্ছা আপনি কি জানেন কুরআন কি? বলুন তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ টি কি ? আর যদি তা না জানেন তাহলে যেকোন বেধর্মী কে জিগ্গাসা করুন । উত্তর টা পেয়ে যাবেন ।
আর যে বিল গেটস এর কথা বলছেন সেই বিল গেটস এর দেশের সর্ব বৃহৎ লাইব্রেরিতেও কুরআন কে শ্রেষ্ঠ মর্যাদায় রাখা হয়েছে ।
এটাও ভুলে যেয়েন না পৃথিবীর সকল আবিষ্কারের মুলে আছে কুরআন ।।।।
সুতরাং আল্লাহ কে বিশ্বাস করুন এবং কুরআন সম্পর্কে জানুন । তাহলে নিজেকেও শুধরাতে পারবেন ।
আর একটি কথা বিশ্বাস ই হলো মুল ধর্ম ।।।
৩৯|
০৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:১৩
মেন্টাল বলেছেন: (অয়ন) বলেছেন:....................
এটাও ভুলে যেয়েন না পৃথিবীর সকল আবিষ্কারের মুলে আছে কুরআন ।।।।...................
৪০|
০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫০
সাব্বির শাহরিয়ার বলেছেন: আল্লাহ মহান। তিনি ছাড়া কোন মাবুদ নাই।
আর কিছু বলবো না।
৪১|
০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:০৫
আরিফুর রহমান বলেছেন: এইটা তো দেখি বিপুল বিনোদনমূলক পোস্টে পরিনত হইয়াছে।
খেক খেক খেক...
৪২|
০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৩৬
(অয়ন) বলেছেন: আরিফুর রহমান কে বলছি সব কিছু কে বিনোদনমূলক ভাবে নিতে হয় না । আর এই বিষয়টি বিনোদনমূলক কোন বিষয় না ।
আল্লাহ কে বিশ্বাস করুন । এবং তারই শুকরি্য়া আদায় করুন ।
৪৩|
০৭ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:২২
ভাইরাস! বলেছেন: (অয়ন) বলেছেন:
এটাও ভুলে যেয়েন না পৃথিবীর সকল আবিষ্কারের মুলে আছে কুরআন
**
এসব জ্ঞানী ছাগলের জন্যই মুলসমানদের আজ এত দুর্দশা
৪৪|
০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৪
আলমগীর কুমকুম বলেছেন: ছোটবেলায় দেখা লিফলেটের কথা মনে পড়ল, ঐগুলা পাইলে নাকি কপি কইরা ১০ জনকে বিলায় দেয়া ফরজ, অন্যথায় সমুহ বিপদ... আপনার পুস্ট আর ঐগুলানের মইদ্যে পার্তক্য নাই। দুইটাই ছাগলীয়।
৪৫|
১৪ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৪
নিদ্রালু বলেছেন: @ অয়ন, দয়া করে বলবেন কি কন কন আবিষ্কারের পিছনে কুরান আসে?
দুঃখিত আপনিতো বলেছেন সব আবিস্কারের পিছে কুরান আছে। আপনি ঠিক বলেছেন। সব আবিস্কারের পিছেই আসে কিন্তু সামনে নাই। মানে কনোকিছু আবিস্কারের আগে জানা যায় না যে সেটা আগে থেকে কুরানেই ছিল কিন্তু পরে ঠিকই বের হয় যে এটা ত কুরানেই ছিল।
গাধা বিজ্ঞানী গুলা যে ক্যান এত খাটাখাটি করে বুঝিনা। আল্লাহ তাদের হেদায়াত দান করুন।
৪৬|
১৭ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৮
সুবিদ্ বলেছেন: লেখা যাই হোক.....ছবিটা দেয়া ঠিক হয়নাই....
৪৭|
১৯ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:১৫
হাসান মাহবুব বলেছেন: যাও গিরামের মাদরাছায় ফিরা যাও।ব্লগিং বাদ দেও।
৪৮|
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৫
নাজিম উদদীন বলেছেন: আমাদের নাফে ভাই রহস্য পত্রিকায় লেখেন। তেনারা মনে হয় রহস্য করেছেন।
বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর।
৪৯|
১৩ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:৫৮
নতুন বলেছেন: - ৩০
কেমনে এই সব বিশ্ব্াস করেন বুঝিনা..
৫০|
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:০৩
অমাবশ্যার চাঁদ বলেছেন: আল্লাহ মহান। তিনি ছাড়া কোন মাবুদ নাই।
৫১|
২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:২০
বিডি আইডল বলেছেন: বস্ড সাহেব...আপনার অন্য পোষ্টগুলোর তুলনায় এটি খেলো করে ফেলেছেন...ধর্ম বিষয়টা নিয়ে পোষ্ট দেবার আগে আরো রেফারেন্স ঘাটাঘাটি করার অনুরোধ করছি এবং পোষ্টে সেগুলো ভালোভাবে দেবার অনুরোধ করছি..
আর একটি জিনিষ মনে রাখবেন...আপনি এখানে এই সব পোষ্ট করে কি ইসলাম ধর্মের কোন উপকার করছেন কিনা..
৫২|
০৯ ই মার্চ, ২০০৯ রাত ৩:০৯
এন্তার এত্তেলা বলেছেন: খাইছে মামু আপনে কি কাহিনী হুনাইলেন।।। এরম হইলে তো পৃথিবী তে একটা ধর্মই থাকতো।।। ধর্ম নিয়া ব্যবসা হারাম ।।। মাইনাস.....
৫৩|
২৬ শে জুন, ২০০৯ বিকাল ৫:০৮
সুখি মানুষ বলেছেন: জনাব জেমসবন্ড, পোষ্টটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
কবরের আযাব সত্য। আমরা ঈমানদারেরা কবর আযাবে বিশ্বাস করি। এটি আমাদের ঈমানের অপরিহার্য একটি দিক। “সকালে ও সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে পেশ করা হয় এবং যেদিন কেয়ামত সংঘটিত হবে, সেদিন আদেশ করা হবে, ফেরাউন গোত্রকে কঠিনতর আযাবে দাখিল কর।”[সূরা মুমিন, আয়াত: ৪৬] মানুষের দেহ পচে-গলে নিশ্চিহ্ন হয়ে গেলেও আল্লাহ্ মানুষকে শাস্তি দিতে সক্ষম। “নিশ্চয় আল্লাহ্ সর্ববিষয়ে ক্ষমতাবান।”[সূরা বাকারা: ২০] কিন্তু, অমুসলিম বা পাপী মুসলিমের কবর খুঁড়লে আযাবের চিহ্ন দেখা যাওয়া অপরিহার্য নয়। তবে আল্লাহ্ তাআলা কখনো কখনো তাঁর বান্দাদেরকে সতর্ক করার জন্য কিছু কিছু নমুনা দেখিয়ে থাকেন যেমনটি দেখেছেন- জনাব ফজলুল হক এবং তার মতো আরো অনেকে।
তবে নাস্তিকদের বা অবিশ্বাসীদের প্রশ্নবানে বিচলিত হওয়ার কোন কারণ নেই। এ ধরণের প্রশ্ন নতুন নয়। বরং মক্কার কাফেরেরাও এ ধরনের প্রশ্নের অবতারনা করেছিল- “সে আমার সম্পর্কে এক অদ্ভূত কথা বর্ণনা করে, অথচ সে নিজের সৃষ্টি ভুলে যায়। সে বলে কে জীবিত করবে অস্থিসমূহকে যখন সেগুলো পচে গলে যাবে? বলুন, যিনি প্রথমবার সেগুলোকে সৃষ্টি করেছেন, তিনিই জীবিত করবেন। তিনি সর্বপ্রকার সৃষ্টি সম্পর্কে সম্যক অবগত।”[সূরা ইয়াসীন, আয়াত ৭৮-৭৯] তবে আমার মতে এ শ্রেণীর লোকদের প্রশ্নের জবাব না দিয়ে চুপ থাকাই ভাল। কারণ সঠিক কিছু জানা এদের উদ্দেশ্য নয়। হ্যাঁ, কারো কথায়, আচরণে, এপ্রোচে যদি বুঝা যায় যে, তার মাঝে সত্য গ্রহণের ইচ্ছা আছে তাহলে তার প্রশ্নের জবাব দেয়া যেতে পারে। তবে জবাবটি প্রকাশ করার আগে কুরআন ও হাদীসের আলোকে জবাবটির ব্যাপারে নিশ্চিত হতে হবে। কারণ আমাদের কারো ব্যক্তিগত মতামত স্থায়ী নয়, কিন্তু কুরআন ও হাদীসের সিদ্ধান্ত স্থায়ী, অপরিবর্তনীয়।
আল্লাহ্ আমাকে, আপনাকে এবং সকল ঈমানদার নর-নারীকে কবরের কঠিন শাস্তি থেকে হেফাযত করুন। আমীন।।
৫৪|
১৬ ই আগস্ট, ২০০৯ রাত ২:৩৭
হাসান মাহবুব বলেছেন: হুজুর, আপনি কুতাই? ![]()
০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২৮
জেমসবন্ড বলেছেন:
...আমি দেশের বাইরে চইল্যা গেছি ।
৫৫|
১৯ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫৮
রী্য বলেছেন: কিছু লিখতে মন চাইল : প্রচন্ড আস্তিককে, নাস্তিকের লজিক শুনাতে হয়না আর প্রচন্ড নাস্তিককে আস্তিকের লজিক শুনাতে হয়না। তবে বেশি আস্তিকগন একটু উগ্রপন্থী হন সাধারনত। বাংলাদেশের একজন নামকরা ভাষা বিজ্ঞানী তথা নাস্তিক ড: হুমায়ন আজাদকে কিন্তু আস্তিকরাই খুন করে। এব্যাপারে আরোও অনেক ............ আছে .. এই ছাগলীয় পোষ্টে মানায় না
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৪
আরিফুর রহমান বলেছেন: এই সব ফাউল ধুনফুন গ্রামে দেলো ছাইদির ওয়াজে চলে, এই ব্লগে চলেনা।
লাত্থি সহকারে মাইনাস।