| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জানজাবিদ
[email protected] http://twitter.com/janjabid জ্ঞানবুদ্ধি হওয়ার পর থেকেই জীবনকে গভীরভাবে দেখার করার চেষ্টা করছি। ৩০ বছর পার হওয়ার পর ইদানিং মনে হচ্ছে কিছু লিখি.....।
২য় পর্ব
আজকে দুটো খেলা নিয়ে লিখবো। খেলা দুটোর মাঝে বেশ মিল আছে, দুটোই টেনিস বল দিয়ে খেলতে হয়, দুটোর মাঝেই মারামারির কিছুটা আমেজ আছে।
সাতচাড়া
যা যা লাগবেঃ
*সাতটি চাড়া (খেলার নামই এটা, লাগবে তো বটেই)
*একটা টেনিস বল
*৮/১০ জন অংশগ্রহণকারী
*খোলা মাঠ বা যানবাহন খুব একটা চলেনা এমন অলিগলি
খেলার নিয়মঃ
দুটি দলে ভাগ হয়ে খেলতে হয়। খেলার আগে 'শাম বাটা' হয়। তারপর সাতটি চাড়া একটির উপর আরেকটি সাজিয়ে এক দলের খেলোয়াড় গণ একটি নির্দিষ্ট দূরত্ব থেকে ঐ চাড়াগুলো লক্ষ্য করে বল ছুঁড়ে। বলের আঘাতে চাড়া না পরা পর্যন্ত একের পর এক খেলোয়াড় মারতেই থাকবে। চাড়া পড়ার সাথে সাথে যে দল চাড়া ফেললো তারা যে যেদিকে পারে দৌড় দেয়। কারণ প্রতিপক্ষ তখন বল নিয়ে যাকে কাছে পাবে তার গা সই করে মারবে। বল গায়ে লাগলেই খেল খতম (আপাততঃ)। যারা বল লাগালো তারা ১ পয়েন্টে এগিয়ে যাবে। আবার চাড়া ফেলা দল এই বল মারামারির মাঝে চেষ্টা করে চাড়া গুলো আগের মত একটির উপর আরেকটি করে সাজাতে। পুরো সাতটি সাজাতে পারলে তারা পয়েন্ট পাবে (যদি এরমধ্যে বল গায়ে না লাগে)।
খেলাটায় ভাল করার জন্য রিফ্লেক্সের একটি বিশাল ভূমিকা আছে। মনে করুন আপনার দিকে প্রতিপক্ষ যত জোরে সম্ভব বল ছুঁড়লো, আর আপনি কোনভাবে যদি 'ডজ' দিতে পারেন তাহলে তো বল পগার পাড়। আপনার অন্যান্য পার্টনারগণ ততক্ষণে আরামসে চাড়া বসিয়ে ফেলবে। তেমনি ভাবে হাতের টিপ ভাল হওয়াও গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষের কারো প্রতি যদি পুরনো আক্রোশ থাকে তাহলে প্রতিশোধের এই সুযোগ, গায়ের জোরে বল ছুঁড়ুন তার দিকে। খেলার অংশ বলে সে কিছু বলতেও পারবেনা।
এই ধরণের ঘটনা আমাদের মাঝে প্রায়ই হতো।
বোমফাইট
যা যা লাগবেঃ
*একটা টেনিস বল
*৮/১০ জন অংশগ্রহণকারী
*খোলা মাঠ বা যানবাহন খুব একটা চলেনা এমন অলিগলি
খেলার নিয়মঃ
সাতচাড়ার মত এই খেলাও দুটি দলে ভাগ হয়ে খেলতে হয়। খেলার আগে 'শাম বাটা' হয়। তারপর কাজ শুধু একটাই প্রতিপক্ষের গায়ে বল লাগাও। মার,মার,মার..........কাট,কাট,কাট।
এই খেলা নিয়ে প্রায়ই হাতাহাতি, মারামারি লেগে যেত।
যাবার আগে একটা 'হ্রদয় ছুঁয়ে যাওয়া' পোস্টের লিংক দিলাম। কষ্ট করে যদি পড়েন খুব খুশী হবো।
Click This Link
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:০৫
জানজাবিদ বলেছেন: এই খেলা আমি খুব কমই খেলছি। ভয় পাইতাম।
২|
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:০৩
বিবেকের কথা বলেছেন: সাত চারা, আর বোম্বাস্টিক - প্রচুর খেলতাম ..............
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:০৬
জানজাবিদ বলেছেন: ![]()
৩|
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:১১
রাতমজুর বলেছেন:
অখনো পিঠ জ্বলে ![]()
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:১৪
জানজাবিদ বলেছেন: আমি ভুই পাই...![]()
৪|
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:১৮
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: বোম্বাস্টিক খুব খুব ভয় পাইতাম। আর কেমনে জানি আমিই সবসময় মাইর খাইতাম বেশি :. আর অন্যের গায়ে লাগাইতে পারতামনা। তাই খুব কম খেলতাম।
সাতচারা খেলেছি আরো ছোটবেলাতে। দাদুবাড়ি গেলে বেশি খেলা হত। পোস্টে প্লাস আগের দিন গুলোর কথা মনে করিয়ে দেবার জন্যে।
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:২৩
জানজাবিদ বলেছেন: সেই আগের দিন! সেই আগের সঙ্গী-সাথী!! কে যে কই গেছে কোন খবর নাই। এলাকায় গেলে এখনো অবশ্য কারো কারো সাথে দেখা হয়।
৫|
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:২০
শান্তির দেবদূত বলেছেন: আহঃ !! বোমবাস্টিং !! স্কুলের টিফিনের ঘন্টা পড়লেই বল নিয়া বাইর হইতাম .... একেক দিন একেক জনরে টার্গের করতারম
... আর যেদিন নিজে টার্গেটেট হইতাম সেই দিন পিঠ লাল নিয়া বাসায় ফিরতাম
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:২৫
জানজাবিদ বলেছেন: যেদিন নিজে টার্গেটেট হইতাম সেই দিন পিঠ লাল নিয়া বাসায় ফিরতাম..........হা হা হা হা।![]()
৬|
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:২২
রাতমজুর বলেছেন:
মোরগ লড়াই ![]()
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:২৭
জানজাবিদ বলেছেন: আসছে, আসবে.......। সঙ্গে থাকুন, পড়তে থাকুন।
৭|
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:২৭
খন্দকার মেহেদী হাসান বলেছেন: শান্তির দেবদূত বলেছেন: আহঃ !! বোমবাস্টিং !! স্কুলের টিফিনের ঘন্টা পড়লেই বল নিয়া বাইর হইতাম .... একেক দিন একেক জনরে টার্গের করতারম ...
আতিকুল হক বলেছেন: আমরা বোমাফাইট টারে বোমবাস্টিং বলতাম। এমন দল ভাগ করাও হইতো না। বল পাইলে যারে কাছে পাও ফাটাও
মাঝে মাঝে টেনিস বলের বদলে প্লাস্টিকের শক্ত বল পাওয়া যেত, সেটা দিয়েও খেলা হতো, ওটাতে আরো বেশি জ্বলে।
+
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৯:৩০
জানজাবিদ বলেছেন: ধন্যবাদ।
জ্বালা-পোড়ার কথা মনে করাইয়া দেওয়ার পরেও যে প্লাস দিছেন.........হের লাইগা।![]()
৮|
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:১০
নির্ঝরিনী বলেছেন: ছোটবেলায় খেলেছি এই খেলা। বোমফাইট না বোমবাস্টিং নামে খেলতাম...সাতচাড়া আর বোমবাস্টিং একটাই খেলা ছিলো আলাদাভাবে নয়। ছোট ছোট পিচ্চি পোলাপাইনের সাথে খেলতাম তো..বল মারলেও তেমন জোড়ে লাগতো না..এজন্য মজাই লাগতো খেলতে...সেই সব দিনের কথা মনে করায় দিলেন...
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:১৬
জানজাবিদ বলেছেন: ধন্যবাদ। তবে একটু বড় যারা খেলতো, তারা কিন্তু জোরেই মারতো।![]()
৯|
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:২৩
ভাঙ্গা পেন্সিল বলেছেন: শুকনা পাতলা ছিলাম। বোম্বাস্টিং এ মাইর দিয়াই গেছি বেশি, খাইইছি কম![]()
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৮
জানজাবিদ বলেছেন: তাহইলে তো ভালই মজায় ছিলেন।![]()
১০|
০১ লা মে, ২০০৯ সকাল ৭:০১
কঁাকন বলেছেন: আমরাও বোমফাইট খেলতাম , মাঝে জল ভরা বেলুন বা বল কি যেন পাওয়া যাইতো তখন ঐটা দিয়া খেলতাম জটিল ![]()
সাত পাতা:
প্রথমে বাটাবাটি বাটে পইরা একজন চোর হইতো , অন্যেরা মাটিতে গোল দাগদিয়া নিজের নিজের ঘরবানাইয়া দাঁড়ায়া থাকতো আর চোর একে একে সাত টা পাতার নাম বলতো একদমে (
) সেই পাতা নিয়া আসা লাগতো সাত টা পাতা আনা হইলে চোর দূরে যায়া ১০০ গুনত এর মধ্যে আপনার ঘরে মাটির নিচে পাতা পুতে দিবেন চোর সাত খোচায় যদি কারো পাতা বের করতে পারে তাইলে সে চোর .........
ফুল টোক্কা:
দুই দলে ভাগ হয়ে যাবে পোলাপান। প্রত্যেকদলের একজন নেতা থাকবে, দুইদল যথেষ্ট দুরত্ব রেখে মুখোমুখি বসবে,দুইদলের দুইটা নাম থাকে যেমন একদল ফুল অন্যদল ফল তো ফুলের দলনেতা সব ফুলসদস্যদের কানে কানে তাদের নাম বলবে(গোলাপ,টগর........), তারপর ফলদলের কারো চোখচেপে ধরে বলবে আয়রে আমার টগর। তখন টগর আইসা আপনার কপালে টোকা দিয়া নিজের যায়গায় বসবে, আর সেই ফলকে ফুলদের সামনে নিয়ে আসলে আপনাকে বলতে হবে কে টোকাদিসে যদি বলতে পারে সেই ফল একলাফ দিবে আর বলতে না পারলে ফুল, এইভাবে লাফায় লাফায় যে দল আগে অন্যদলের সীমানায় ঢুকবে সে জিতবে
০১ লা মে, ২০০৯ সকাল ৭:১৯
জানজাবিদ বলেছেন: ফুল টোক্কা খেলেছি। মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ।
আসলে আমার এই সিরিজটাকে একটা রেফারেন্স হিসাবে রেখে দিতে চাইছি। যাতে আজ থেকে ১০/২০ বছর পরেও উৎসাহী কেউ এই খেলাগুলো সম্পর্কে জানতে পারে। আপনার এই মন্তব্য এই উদ্যোগকে আরো সমৃদ্ধ করলো।
১১|
০১ লা মে, ২০০৯ সকাল ৭:০৯
শাওন৩৫০৪ বলেছেন: ও রে রে......বোমবাস্টিং এর বল আমারে যে কি ভালো ডা পাইতো..![]()
![]()
যেদিন বঘা বঘা খেলোয়াড় দেইখা ডরের চোটে খেলতাম না, সেদিন ও ক্রসফায়ারের মইধ্যে পড়তাম.....উফ্ বড্ড লেগেছে!!![]()
![]()
![]()
![]()
০১ লা মে, ২০০৯ সকাল ৭:১৯
জানজাবিদ বলেছেন: হ, সবাইই দেহি মাইর খাওয়া পার্টি! তাইলে মাইরডা দিত কে?![]()
১২|
০১ লা মে, ২০০৯ সকাল ৭:৩৫
অন্যরকম বলেছেন: হ্যা হ্যা হ্যা.... বোমফাইট মজার খেলা ছিল। আমরা ত টেনিস বল ছাড়াও প্লাস্টিকের বল ছিল, ডিম বল বলতাম, সেটা দিয়াও খেলতাম! এটাতে জ্বলত বেশী। আর বড় ভাই যেগুলা খেলত না, তারা ভাব নিয়া বলত,"আমরা তো ছোট বেলায় ক্রিকেট বল (কাঠের টা)" দিয়া খেলতাম!.... লগে লগে তারদেরকেও মাইর...!!!! ![]()
০১ লা মে, ২০০৯ সকাল ৭:৪৬
জানজাবিদ বলেছেন: মজা তো বটেই। সেই ধেয়ে আসা টেনিস বল, সময়মত 'ডাক' করা- এগুলি কি ভোলা যায়?
১৩|
০১ লা মে, ২০০৯ সকাল ৭:৫৯
নুশেরা বলেছেন: পিঠে না, অ্যাঙ্কেলে বল মেরে যন্ত্রণা দিতো এক নিশানাবাজ... এখনো মাঝে মাঝে ব্যথাটা উঠে...
স্মৃতিকাতর করলেন। এখন স্কুলেই মাঠ থাকেনা, পাড়ার মাঠ তো গল্পকাহিনী।
বিস্মৃতপ্রায় খেলাগুলো নিয়ে ভালো একটা সংগ্রহ গড়ে উঠুক এই ব্লগে।
০১ লা মে, ২০০৯ সকাল ৯:২২
জানজাবিদ বলেছেন: হা হা হা.........., ভালই দুরন্ত ছিলেন তাহলে।
আমি তো লিখছিই, সাথে কমেন্ট গুলোও ভাল আসছে। বিশেষ করে কাঁকন তো দুটো খেলার বিস্তারিত বিবরণই দিলো।
১৪|
০১ লা মে, ২০০৯ সকাল ৮:০৮
শূন্য আরণ্যক বলেছেন: চমৎকার একটা পোষ্ট ।
সাতচাড়া সাতচাড়া নামেই খেলেছি।
টেনিস বল ছুড়ে মারার খেলাটা খেলেছি অন্যনামে
টিলি এক্সপ্রেস নামে কোন খেলা কেউ খেলেছেন ??
০১ লা মে, ২০০৯ সকাল ৯:২৪
জানজাবিদ বলেছেন: থ্যাংক য়ু।
না টিলি এক্সপ্রেস নামে কোন খেলার কথা মনে পড়ছে না। আপনি লিখতে পারেন। ......এখানেই লিখুন, আগেই বলেছি একটা রেফারেন্স হিসেবে এই লেখাটা লিখছি।
১৫|
০১ লা মে, ২০০৯ সকাল ৯:২৭
বিডি আইডল বলেছেন: শান্তির দেবদূত বলেছেন: আহঃ !! বোমবাস্টিং !!
১৬|
০১ লা মে, ২০০৯ দুপুর ১২:৪৫
রিসাত বলেছেন: সাতচাড়া এবং বোম ফাইট,,,,, এই দুই নামেই খেলেছি,,,,,,,,,,,
০১ লা মে, ২০০৯ বিকাল ৩:৫১
জানজাবিদ বলেছেন: সামনের পর্বে আরো আসছে। সঙ্গে থাকুন।![]()
১৭|
০৩ রা মে, ২০০৯ সন্ধ্যা ৭:৫৬
লীনা দিলরূবা বলেছেন: দারুন উদ্যোগ। ফুলটোকা খুব মজা করে খেলতাম। সাতচাড়ায় আমাকে নেওয়া হতনা, কারন আমি বাঁ-হাতি খেলোয়াড় ছিলাম, নিশানা ভাল ছিলনা। বল দিয়ে চাড়া গুলো ফেলতে পারতামনা।
০৪ ঠা মে, ২০০৯ সকাল ৮:৪১
জানজাবিদ বলেছেন: অনেক ধন্যবাদ। ![]()
১৮|
০৮ ই মে, ২০০৯ সকাল ৭:১৪
কঁাকন বলেছেন: পরের পর্ব আসবে না?
০৮ ই মে, ২০০৯ সকাল ১০:০৫
জানজাবিদ বলেছেন: ছুটির দিন ছাড়া পোস্ট দিতে পারিনা। আজকে (শুক্রবার) আসবে পরের পর্ব।
১৯|
১৩ ই মে, ২০০৯ রাত ১১:১৭
চাচামিঞা বলেছেন: এরকম একটা লিখা আমি লিখতে চাচ্ছিলাম..কিন্তু পর্যাপ্ত ডাটার অভাবে লিখতে পারি নাই। আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই ......।
সাতচারা আমার খুব ফেভারেট ছিলো.....কিন্ত আমি সবসময় যেই দলের হাতে বল থাকবে সেই দলের প্লেয়ার হয়েই খেলতে চাইতাম।
২০ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৫১
জানজাবিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।..........হ্যাঁ, পিঠে বলের ধাক্কা সহ্য করা বেশ কঠিনই ছিলো।
২০|
২০ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:৪১
আব্দুল্লাহ (রাইয়ান) বলেছেন: বোম্বাস্টিক খেলেছি। তবে সাতচাড়া কখনো খেলিনি।
২০ শে নভেম্বর, ২০১০ রাত ৯:৫২
জানজাবিদ বলেছেন: সাতচাড়া খেলেই বেশী মজা পেতাম।
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:৫৮
আতিকুল হক বলেছেন: আমরা বোমাফাইট টারে বোমবাস্টিং বলতাম। এমন দল ভাগ করাও হইতো না। বল পাইলে যারে কাছে পাও ফাটাও
খেলাটা অমানবিক ছিল। মাইরের কোন আপার লিমিট ছিল না। আরেকটা কাছাকাছি খেলা ছিল কিংকং। ঐটাতে একবারের বেশি মাইর খাওয়া হইতো না।