নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাক স্বাধীনতা চাই, মিথ্যাচার চাই না। আমি সকলের সম অধিকার চাই, অনধিকার চর্চা চাই না।

বাক স্বাধীনতা

আমি বাক স্বাধীনতায় বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যে, বাক স্বাধীনতা মানে সত্য বলার অধিকার। আমি এও বিশ্বাস করি যে বাক স্বাধীনতা মানে মিথ্যাচার নয়। আমি আরও বিশ্বাস করি যে, বাক স্বাধীনতা মানেই যা ইচ্ছা তা-ই বলা নয়।

বাক স্বাধীনতা › বিস্তারিত পোস্টঃ

আসুন বাংলাদেশের কিছু মাছ চিনি (প্রথম পর্ব)

১৩ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:০৪

আমরা বাঙালি। আমাদেরকে এক সময় বলা হত, 'মাছে ভাতে বাঙালি'। কিন্তু এই দ্রব্যমূল্যের উর্ধগতির বাজারে মাছের মূল্যেরও উর্ধ্বগতি আজ আমাদের এই বৈশিষ্ট্যকে ইতিহাসে পরিণত করেছে। এক সময় মাছ ছিলো বাঙালির প্রতিদিনের খাদ্য। কিন্তু আজ অনেকে আমাদের দেশী অনেক মাছই চেনে না। বাংলাদেশের মাছ নিয়ে তাই লিখতে বসেছি এই ব্লগ। আজ প্রথম পর্ব দিলাম। যদি পাঠকের ভালো লাগে তাহলে আরও কিছু মাছের নাম, বৈশিষ্ট্য ও ছবি নিয়ে আসবো আপনাদের সামনে। যারা সরাসরি দেখতে চান তাহলে বাজারে গিয়ে ছবি দেখে মিলিয়ে নিবেন। কিনতে না পারলে কি আর করা!! আজকের পর্বে দশটা মাছের নাম, বৈশিষ্ট্য ও ছবি দিলাম।



খলিশাঃ খলিশা মাছ বাংলাদেশের সর্বত্র পাওয়া যায়। গ্রামে-গঞ্জে যারা থাকেন তারা এই মাছ খুব ভালই চেনেন। তাই খাল-বিল বা ডোবায় জন্ম নেয় এই মাছ। খলিশা মাছের দেহের উপরিভাগ সবুজাভ এবং দেহ ডোরাকাটা। খলিশা মাছের প্রধান খাদ্য হলো, মশার শুক ও মূককীট। তাই মশা নিয়ন্ত্রণে খলিশা মাছের ভূমিকা অপরিসীম। এ ছাড়াও এদের খাদ্য তালিকার বড় অংশ জুড়ে রয়েছে শ্যাওলা বা অ্যালগী (algae)। এরা ডিম পাড়ার মাত্র ১৪-১৫ ঘন্টার মধ্যে পোনা নির্গত হয়।



ছবিঃ





আইর মাছঃ প্রায় ফুটখানেক লম্বা আঁশবিহীন মাছ। মিঠা পানি ও সমুদ্র তীরবর্তী লোনা পানিতে জন্ম নেয়। তাই সারা বাংলাদেশেই এই মাছ প্রচুর পরিমানে পাওয়া যায়। বড়শি দিয়ে এই মাছ ধরা খুব সহজ। এরা এদের চেয়ে ছোট মাছ ও বিভিন্ন জলজ পোকা মাকড় খেয়ে জীবন ধারণ করে। তাই মাছের চাষ করতে গেলে আইর মাছ পুকুরে রাখা বিপজ্জনক। কারণ, এরা পোনা মাছ খেতে পছন্দ করে।



ছবিঃ





টেংরাঃ টেংরা মাছ আমাদের দেশের অতি পরিচিত মাছগুলোর একটি। যেহেতু দেশী মাছ নিয়ে এই ব্লগ, তাই টেংরাকে বাদ দেয়া চলে না। এই মাছ বাংলাদেশের সর্বত্র পাওয়া যায়। এই মাছের ভর্তা খেতে দারুণ মজা! এই মাছ কর্দমাক্ত ও আগাছাযুক্ত জলাশয়ে পাওয়া যায়। বর্ষাকালে এই মাছ বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই মাছ একুরিয়ামেও রাখা যায়।



ছবিঃ





ঘুংগাঃ ঘুংগা নামের এই মাছকে কাবাশী ট্যাংরাও বলা হয়। এরা দেখতেও ট্যাংরার মতই। তবে পেটের দিক হলুদাভ। খেতে অতি সুস্বাদু এই মাছ বাংলাদেশের সর্বত্র পাওয়া যায়। জাল ও বড়শি দ্বারা এই মাছ প্রচুর পরিমাণে ধৃত হয়।



ছবিঃ





জুংলাঃ অনেকটা অপরিচিত মাছ। ৬ ইঞ্চি দৈর্ঘের এই মাছের পিঠের পাখনা দেহের উচ্চতা হতে দীর্ঘতর। হালকা ধূসর বর্ণের। বক্ষদেশের কাঁটা ভেতরের দিকে খাঁজ কাটা থাকে।



ছবিঃ





রিটাঃ পায় এক ফুট দীর্ঘ এই মাছ স্বাদু ও লোনা পানিতে পাওয়া যায়। এই সুস্বাদু মাছের গাত্রবর্ণ সবুজাভ বাদামী। এরা ঘোলা পানিতে বেশী থাকে। (ঘোলা পানিতে মাছ শিকার কথাটা এদের থেকেই এসেছে কি?) এরা পোকা মাকড় ও অন্য মাছ খেয়ে জীবন ধারন করে। পোনা অবস্থায় বিভিন্ন জলজ উদ্ভিদের মূল খেয়ে বেঁচে থাকে।



ছবিঃ





কাকিয়া, কাইক্কা বা কাক্‌লিঃ এদের প্রধান বৈশিষ্ট্য হল, দীর্ঘ চোঙ্গার মত দেহ এবং এর উভয় চোয়ালের অতি দীর্ঘকার ঠোঁট ও তাতে তীক্ষ্ণ দাঁতের সমাবেশ। সাধারণত নদীতে ও খালে এবং বর্ষাকালে সর্বত্র দেখা যায়। এদের পিঠের দিকটা কালচে ধূসর ও বুকের দিকে সাদা। এরা পেটুক ধরণের; ক্ষুদ্রাকার মাছ খায়।



ছবিঃ





চান্দাঃ অনেকটা গোলাকার ও সূক্ষ্ণ আঁশ যুক্ত। দুই পাশ উজ্জ্বল রূপালী। এরা পরিষ্কার পানিতে থাকতে পছন্দ করে, নদী, নালা, খাল, বিল সর্বত্র এদের দেখা মেলে। প্রায় ২ ইঞ্চি দীর্ঘ, দেহের বর্ণ হলুদাভ সাদা। এরা দিনে ১২০ টার মত মশার শুককীট ও মূককীট খেতে পারে। তাই মশা নিধনে এই মাছ কাজে লাগতে পারে।



ছবিঃ





ইলিশ মাছঃ বাংলাদেশের জাতীয় মাছ। তাই এই মাছ সবাই চেনে। এরা প্রকৃতপক্ষে লোনা পানির মাছ। তবে ডিম পাড়ার সময় হলে এরা নদীতে চলে আসে। মে-অক্টোবর মাসে ইলিশ মাছে বেশী পাওয়া যায়। রূপালী রঙের এই মাছ বাংলাদেশে একসময় প্রচুর পাওয়া যেত। তবে ইদানিং এই মাছ দুর্লভ হয়ে উঠছে।



ছবিঃ





চাপিলা, খয়রাঃ এরা দেখতে ছোট আকারের ইলিশ মাছের মত। ৪/৫ ইঞ্চি, রূপালী গাত্র বিশইষ্ট মাছটির ঘাড় ও পিঠ কালো ভাবাপন্ন। লেজ দ্বিধাবিভক্ত। এরা প্রধানত নদী-নালার মাছ, যদিও বর্ষাকালে বিল ও খালে ছড়িয়ে পড়ে। এরা পানির উপরের দিকে থাকে।



ছবিঃ





ধৈর্য সহকারে পড়ার জন্য ধন্যবাদ। ভুল হলে ধরিয়ে দেবার জন্য পাঠকগণকে অনুরোধ করছি।



দ্বিতীয় পর্বের লিঙ্ক

মন্তব্য ৮০ টি রেটিং +৩৪/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:১৬

রূপক চৌধুরী বলেছেন: চমৎকার!!

১৩ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:২৩

বাক স্বাধীনতা বলেছেন: আপনাকে ধন্যবাদ।

২| ১৩ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:১৮

বাবুই পািখ বলেছেন: চালিয়ে যান। ভালো হচ্ছে।

১৩ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:২৩

বাক স্বাধীনতা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৩| ১৩ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:১৯

সসসসসসসসসস বলেছেন: বাজারে গেলে অনেক মাছেরই দেখা মেলে। কিন্তু কোনটা কী মাছ তা চেনা বড় দুষ্কর। পোস্টে প্লাস। ++++

১৩ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:২৪

বাক স্বাধীনতা বলেছেন: এই জন্যই পোস্টখানা দিলাম। যারা মাছ চিনতে চান তারা কিছুটা হলেও উপকৃত হবেন।

৪| ১৩ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৫৫

মোঃ আব্দুস সালাম বলেছেন: পকেট ফাকা মাছ খালি চিনতেই পারব, কোনদিন খাইতে পারব কিনা জানিনা।

১৩ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:০৬

বাক স্বাধীনতা বলেছেন: পয়সা হলে খাইতে পারবেন ইনশাআল্লাহ্‌।

৫| ১৩ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৫৫

হিবিজিবি বলেছেন: মাছ নিয়ে আমারও একটা পোষ্ট ছিল চাইলে দেখতে পারেন!

এক পোষ্টে সকল বাংলাদেশী মাছঃ মাছ নিয়ে ব্যাপক গবেষণা, সবার অবশ্য পাঠ্য!!

চালিয়ে যান! শুভকামনা।

১৩ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:০৬

বাক স্বাধীনতা বলেছেন: দেখবো সময় করে। আপনাকে ধন্যবাদ।

৬| ১৩ ই জুলাই, ২০১২ রাত ৮:০৫

লুব্ধক০১ বলেছেন: মোঃ আব্দুস সালাম বলেছেন: পকেট ফাকা মাছ খালি চিনতেই পারব, কোনদিন খাইতে পারব কিনা জানিনা...... হা হা হা

পোস্টে প্লাস । :) :)

১৩ ই জুলাই, ২০১২ রাত ৮:৪২

বাক স্বাধীনতা বলেছেন: আপনাকে ধন্যবাদ। :) :) :)

৭| ১৩ ই জুলাই, ২০১২ রাত ৮:০৬

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: চমৎকার পোস্ট!

১৩ ই জুলাই, ২০১২ রাত ৮:৪৪

বাক স্বাধীনতা বলেছেন: :D :D :D

ধন্যবাদ পোস্টে মন্তব্য করার জন্য।

৮| ১৩ ই জুলাই, ২০১২ রাত ৮:২৫

ইমন জুবায়ের বলেছেন: ++++++

১৩ ই জুলাই, ২০১২ রাত ৮:৪৪

বাক স্বাধীনতা বলেছেন: ধন্যবাদ। ধন্যবাদ।

৯| ১৩ ই জুলাই, ২০১২ রাত ৮:৩০

সাজিদ ঢাকা বলেছেন: অসাধারণ =p~ =p~ =p~

১৩ ই জুলাই, ২০১২ রাত ৮:৪৫

বাক স্বাধীনতা বলেছেন: আপনার খুশির বহর দেখে আমিও খুশি না হয়ে পারলাম না। =p~ =p~ =p~

১০| ১৩ ই জুলাই, ২০১২ রাত ৮:৩৩

ঘুমকাতুর বলেছেন: ++++

১৩ ই জুলাই, ২০১২ রাত ৮:৪৫

বাক স্বাধীনতা বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

১১| ১৩ ই জুলাই, ২০১২ রাত ৮:৪০

হাসান ফেরদৌস বলেছেন: সুন্দর পোষ্ট

১৩ ই জুলাই, ২০১২ রাত ৮:৪৬

বাক স্বাধীনতা বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

১২| ১৩ ই জুলাই, ২০১২ রাত ৮:৫৮

জিনিয়ো বলেছেন: প্লাস
ছবি কই পাইলেন???????? :-* :-* :-*

১৩ ই জুলাই, ২০১২ রাত ৯:০৬

বাক স্বাধীনতা বলেছেন: কেন? গুগল ভাইয়া আছে না? তবে কিনা মাছগুলোর বৈজ্ঞানিক নাম আগে জোগাড় করতে হয়েছে। এর জন্য বই সংগ্রহ করতে হয়েছে।

১৩| ১৩ ই জুলাই, ২০১২ রাত ৯:০০

এবিসি১০ বলেছেন: দারুণ পোস্ট।

১৩ ই জুলাই, ২০১২ রাত ৯:০৭

বাক স্বাধীনতা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৪| ১৩ ই জুলাই, ২০১২ রাত ৯:১৯

অগ্নি দগ্ধ বলেছেন: কাজে লাগবে। পোষ্ট এ +++++

১৪ ই জুলাই, ২০১২ রাত ১২:০২

বাক স্বাধীনতা বলেছেন: উৎসাহ পেলাম। আপনাকে ধন্যবাদ।

১৫| ১৩ ই জুলাই, ২০১২ রাত ৯:২০

চারশবিশ বলেছেন: এক কথায় চমৎকার

চালিয়ে যান

১৪ ই জুলাই, ২০১২ রাত ১২:০৪

বাক স্বাধীনতা বলেছেন: ধন্যবাদ। পরের পর্ব শীঘ্রই আসছে। :)

১৬| ১৩ ই জুলাই, ২০১২ রাত ৯:২৪

রাতুল_শাহ বলেছেন: আরও ছবি দিতে পারতেন।

১৪ ই জুলাই, ২০১২ রাত ১২:০৫

বাক স্বাধীনতা বলেছেন: পরের পর্বে আরও কিছু মাছের পরিচিতি দেব। আসলে বিবরণ লেখা কষ্টকর।

১৭| ১৩ ই জুলাই, ২০১২ রাত ৯:২৭

জিনিয়ো বলেছেন: ম্যালা কষ্ট করছেন দেখি

১৪ ই জুলাই, ২০১২ রাত ১২:০৬

বাক স্বাধীনতা বলেছেন: হুমম। কিছুটা। নিজেরও শেখা হলো।

১৮| ১৩ ই জুলাই, ২০১২ রাত ৯:৪৩

অদম্য১২৩৪ বলেছেন: অগুণতি প্লাস

১৪ ই জুলাই, ২০১২ রাত ১২:০৭

বাক স্বাধীনতা বলেছেন: অগুণতি ধন্যবাদ।

১৯| ১৩ ই জুলাই, ২০১২ রাত ৯:৫৮

তন্ময়০১৩ বলেছেন: ধন্যবাদ পোস্তের জন্য।

১৪ ই জুলাই, ২০১২ রাত ১২:০৭

বাক স্বাধীনতা বলেছেন: ধন্যবাদ কমেন্তের জন্য। :)

২০| ১৩ ই জুলাই, ২০১২ রাত ১০:৩৪

হুবাস্ট্যাঙ্ক বলেছেন: ভাই, অসাধারণ পোস্ট। আমার মত মেছো বাঙ্গালীর জন্য লোভনীয় পোস্ট নিঃসন্দেহে। :) :) :) :) :)

১৪ ই জুলাই, ২০১২ রাত ১২:০৮

বাক স্বাধীনতা বলেছেন: তাহলেতো পরের পর্বে আপনার উপস্থিতি এবং মন্তব্য আশা করতেই পারি। কী বলেন?

২১| ১৪ ই জুলাই, ২০১২ রাত ১২:১৫

সিরাজ সাঁই বলেছেন: দারুন দারুন, বেশ কয়েকটা + দিলাম। :D

১৪ ই জুলাই, ২০১২ রাত ১২:৩১

বাক স্বাধীনতা বলেছেন: + এর বিনিময়ে ধন্যবাদ দিলাম। মাছ খাওয়াতে পারলে ভালো লাগতো; কিন্তু যা দাম!! B:-) B:-)

২২| ১৪ ই জুলাই, ২০১২ রাত ৩:৩৭

ৈসকত ইসলাম বলেছেন: অনেক কষ্ট পাইলাম :(:(:(










কারন মাছ কিনার টাকা নাই :(( :(( :(( :((

১৪ ই জুলাই, ২০১২ সকাল ৯:০১

বাক স্বাধীনতা বলেছেন: মনে কষ্ট রাখবেন না ভাই। আমরা বেশিরভাগ বাঙালিরাই এখন 'মাছে-ভাতে বাঙালি'র বদলে শুধু 'ভেতো বাঙালি'তে পরিণত হয়েছি।

২৩| ১৪ ই জুলাই, ২০১২ সকাল ৯:৪১

হেডস্যার বলেছেন:
সুন্দর পোষ্ট। খলিশা দেইখা ৮৮ সালের বন্যার কথা মনে হইয়া গেল।
কত খলিশা যে ধরছি....আহা

১৪ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:২২

বাক স্বাধীনতা বলেছেন: ৮৮ এর বন্যার সময় আমি দোতলা থেকে হিসি করতাম। মনে আছে এখনো। বাথরুমে যেতে হলে পানি ডিঙাতে হতো। বড় মানুষের হাঁটু পানি তখন আমার বুক পানি ছিলো।

২৪| ১৪ ই জুলাই, ২০১২ দুপুর ২:৫১

হাসান মাহবুব বলেছেন: +++++

১৪ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:২৩

বাক স্বাধীনতা বলেছেন: ধন্যবাদ।

২৫| ১৪ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:১২

গরম সিঙ্গাড়া বলেছেন: +++ কষ্ট করে হলেও এই ধরনের আরো আরো পোস্ট দিন।
আপনি বলেছে টেংরা মাছের ভর্তা খেতে দারুণ মজা! আসলেই কি তাই?
আমি আসলে কোনদিন খাইনি। তবে টাকি মাছের ভর্তা খেয়েছি তা আসলেই মজার। :)

১৪ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:২৪

বাক স্বাধীনতা বলেছেন: :-& :-& :-& :-& :|| :|| :|| :||

আমি আসলে টাকি মাছের কথাই ভাবতেছিলাম। ভুল ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।

২৬| ১৪ ই জুলাই, ২০১২ রাত ৯:১৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অসাধারণ পোষ্ট ।

ভালো লাগা রইল ।

১৪ ই জুলাই, ২০১২ রাত ৯:২৩

বাক স্বাধীনতা বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

২৭| ১৪ ই জুলাই, ২০১২ রাত ৯:৩৮

মো: আবু জাফর বলেছেন: দারুন পোস্ট এরকম আরো পোস্ট চাই

১৫ ই জুলাই, ২০১২ রাত ৮:০৪

বাক স্বাধীনতা বলেছেন: আরও পোস্ট দেয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ্‌। ভুল হলে ধরিয়ে দেবেন দয়া করে।

২৮| ১৪ ই জুলাই, ২০১২ রাত ৯:৫০

গ্রামের মানুষ বলেছেন:
আমি ব্যাক্তিগতভাবে একটু মৎসলোভী। তাই আপনার পোষ্টটিকে প্রিয়তে না নিয়ে পারলাম না।

১৫ ই জুলাই, ২০১২ রাত ৮:০৫

বাক স্বাধীনতা বলেছেন: আপনি মৎসলোভী। ভাই আমিও। :) :)

২৯| ১৬ ই জুলাই, ২০১২ রাত ১০:৪২

এস এইচ খান বলেছেন: পোস্ট প্রিয়তে। +

১৬ ই জুলাই, ২০১২ রাত ১০:৪৫

বাক স্বাধীনতা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৩০| ১৭ ই জুলাই, ২০১২ রাত ১২:০৫

জানা বলেছেন:



চমৎকার একটি পোস্ট।

বাংলাদেশের মাছ চিনিয়ে দেবার আপনার এই দারুণ প্রচেষ্টাটি অব্যহত থাকুক। বিশেষ করে শহরের ছেলে-মেয়েরাতো মোটেই মাছ খেতে চায়না, চেনেওনা। আমার চেনা-জানা কম বয়সী অনেক ছেলেমেয়েই বড়জোর ইলিশ মাছটা চেনে। এখন এই ইলিশের যে হীরক মূল্য, তাতে মনে হয় এই স্বুসাদু মাছটাও আস্তে আস্তে হারিয়ে যাবে।

আজীবন শহরে কাটলেও পরিবারে নানা প্রজাতির মাছ খাওয়ার প্রচলণ থাকায় দেশী অনেক মাছ আমি চিনি। বাজারে নানারকম মাছ দেখতেও আমার খুব ভাল লাগে। ছোট, বড় কতরকম আর কত বিচিত্র মাছ আছে আমাদের। এখন অনেক মাছই বিলুপ্তির পথে! মাছের দাম আকাশচুম্বী হয়েছেতো বটেই, চাষ করা জঘন্য মোটা মোটা মাগুর, কৈ, রুই, কাতলা, পাঙাশ এর বৃদ্ধিতে দেশী স্বুসাদু সব মাছ হারিয়ে যাচ্ছে।

পরের পর্বটিও পড়ার ইচ্ছে রইলো।
অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।



১৭ ই জুলাই, ২০১২ রাত ১২:২০

বাক স্বাধীনতা বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার পোস্টে এসে মন্তব্য করার জন্য। মাছের পরিচিতি নিয়ে আরও কয়েক পর্ব পোস্ট দেয়ার ইচ্ছা আছে। বর্তমান বাজারে মাছের দাম বেশি হওয়ায় মাছ চেনার প্রতি মানুষের আগ্রহও দিন দিন কমে যাচ্ছে। আর আমার মাছ নিয়ে পোস্ট দেয়ার মূল উদ্দেশ্য শুধু অন্যকে মাছ চিনতে সাহায্য করা নয়; একই সাথে নিজেও অনেক কিছু শিখছি।
আপনাকে আবারও ধন্যবাদ।

৩১| ২৩ শে জুলাই, ২০১২ দুপুর ১২:৫৭

ভুং ভাং বলেছেন: মাছের পরিচিতি নিয়ে পোস্ট দেবার জন্য আপনার অনেক ধন্যবাদ।এখন থেকে অন্তত বাজারের মাছওয়ালারা এক মাছের নাম বলে অন্য মাছ ধরিয়ে দিতে পারবে না।ভাল থাকবেন।আর একটি কথা একটি দেশীয় মাছ যেন বাদ না পরে । ধন্যবাদ।

২৫ শে জুলাই, ২০১২ সকাল ১০:৪৬

বাক স্বাধীনতা বলেছেন: আমি নিজেও ভাই সব মাছ চিনি না। যতটুকু পারি করার চেষ্টা করব।

৩২| ০২ রা আগস্ট, ২০১২ রাত ১২:৩৬

আবিরে রাঙ্গানো বলেছেন: ট্যাংরা মাছটি দেখে মনে হইলো এখনি ঐ অবস্থায় কাঁচা কামড় দিয়ে খেয়ে ফেলি :P :-P

০২ রা আগস্ট, ২০১২ রাত ১২:৫৩

বাক স্বাধীনতা বলেছেন: সব মাছই কি আপনার কাঁচা খেতে ইচ্ছা করে?

৩৩| ০২ রা আগস্ট, ২০১২ সকাল ১১:১৫

মিলটন বলেছেন: তবে ট্যাংড়া আরেকটা পাওয়া যায় সেটাকে বলে গোলসা টেংড়া।

১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৪৫

বাক স্বাধীনতা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। ছবি দিলে ভালো হতো।

৩৪| ১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৩৩

রিমন রনবীর বলেছেন: আর যাই বলেন,ইলিশের মত সুন্দরী মাছ দুনিয়াতে আর একটাও আছে কিনা সন্দেহ।রং চঙ্গা থাকতে পারে,কিন্তু ইলিশই বিশ্বসুন্দরী :-0

১৯ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:৪৫

বাক স্বাধীনতা বলেছেন: যার যাকে ভালো লাগে। :) :)

৩৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৫৬

লুবনা ইয়াসমিন বলেছেন: চালিয়ে জান । আমরা আছি সাথে সাথে।

২০ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩০

বাক স্বাধীনতা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৩৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৬

শেখ আমিনুল ইসলাম বলেছেন: গ্রেট পোস্ট, থ্যান্ক্স ভাই !

২৬ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:৪১

বাক স্বাধীনতা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।

৩৭| ০৩ রা নভেম্বর, ২০১২ রাত ৯:৪৮

আলফা-কণা বলেছেন: +

২৬ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:৪২

বাক স্বাধীনতা বলেছেন: অনেক ধন্যবাদ।

৩৮| ২৫ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৬

কর্নের পুনর্জন্ম বলেছেন: দারুন পোস্ট দিয়েছেন ভাই, প্রিয়তে নিয়ে নিলাম।

২৬ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:৪৫

বাক স্বাধীনতা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৩৯| ২৬ শে নভেম্বর, ২০১২ বিকাল ৫:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন: মাছ গুলান চিন্ন্যা রাখলাম আমি এমনিতে মাছ খুব কম চিনি

২৭ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:৫৪

বাক স্বাধীনতা বলেছেন: হ চিন্যা রাহেন। কামে দিবার পারে।

৪০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪

শিশেন সাগর বলেছেন: +++++++++++++

৪১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২

ভূইয়া বলেছেন: baijan valo laglu tai ami ++++ dilalm+ priotay raklam.3/4/5/6/7/...aro part korbayn

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.