নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ

রাজারাকারদের বিচার চাই.......

মন মাতাল

বাদন দিনে

মন মাতাল › বিস্তারিত পোস্টঃ

রাবিতে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী

১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২৩

জাতীয় শোক দিবসের অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক একটি শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে।



সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।



এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান ও কলা অনুষদের অধিকর্তা অধ্যাপক খন্দকার ফরহাদ হোসেন।



চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক আবদুল মতিন তালুকদার এর সভাপতিত্বে এবং বিভাগের শিক্ষক অরুন্ধুতি মুখার্জির পরিচালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিভাগের জাতীয় শোক দিবস উদ্যাপন পরিষদ ২০১৪ এর আহ্বায়ক মো. মেহেদী হাসান রাসেল।



অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন, প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান, জনসংযোগ দপ্তরের কর্মকর্তা অধ্যাপক ইলিয়াছ হোসেন, অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতি ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।



উল্লেখ্য, এই প্রদর্শনীতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ, আর্ট কলেজ ও ইনস্টিটিউটের ৫২ জন শিক্ষার্থীর ৮৪টি শিল্পকর্ম স্থান পেয়েছে। এই অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রদর্শনীতে অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীদের বিভিন্ন পদক ও সনদপত্র প্রদান করেন। এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পী মো. মোয়াজ্জেম হোসেন সর্বশ্রেষ্ট শিল্পকর্মের জন্য ‘বঙ্গবন্ধু পদক’ ও একই বিশ্ববিদ্যালয়ের শিল্পী অমিত নন্দী ‘শেখ ফজিলাতুন্নেছা মুজিব’ পদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিল্পী মুহিদ হাসান ‘শেখ কামাল’ পদক, শিল্পী উলাস কুমার সাহা ‘শেখ জামাল’ পদক ও শিল্পী মো. জাহাঙ্গীর আলম ‘সম্মান’ পদক, ঢাকা আর্ট কলেজের শিল্পী সূচারু স্বর্গ ‘সম্মান’ পদক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিল্পী মাহমুদুল হাসান ‘শেখ রাশেল’ পদকে ভূষিত হন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.