| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের কূটনীতিক মৌসুমী রহমান পাকিস্তান ছেড়ে এখন লিসবনের পথে। বাংলাদেশের সময় রাত সাড়ে ১০ টারয় পর্তুগালের রাজধানীতে তাঁর পৌঁছানোর কথা। গত পরশু দিন তাকে পাকিস্তান থেকে সরিয়ে নেওয়ার জন্য বাংলাদেশকে ৪৮ ঘন্টার সময় দেওয়া হয়।
জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ঢাকা থেকে পাকিস্তানি কূটনীতিক ফারিনা আরশাদকে প্রত্যাহারের জেরে ইসলামাবাদ গত মঙ্গলবার বাংলাদেশের কূটনীতিক মৌসুমী রহমানকে ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশে ফিরিয়ে নিতে বলে।
কোনো কারণ ছাড়াই একজন কূটনীতিকে এভাবে দেশ থেকে বের করে দেওয়া আমাদের জন্য খুব লজ্জার বলেই আমি মনে করি। গোটা বাঙ্গালী জাতির জন্যে এটা অপমানের।
তাই যে রাষ্ট্র সরাসরি জঙ্গি কার্যক্রমের সঙ্গে যুক্ত তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এখনই তাদের সঙ্গে বাংলাদেশের সব ধরণের সম্পর্ক ছিন্ন করা প্রয়োজন।
ইসরাইলের মতো রাষ্ট্রের সঙ্গে যদি বাংলাদেশের সব রকম সম্পর্ক বন্ধ থাকতে পারে তাহলে পাকিস্তানের মতো জঙ্গী রাষ্ট্রের সঙ্গে কেনো নয়?
কয়েক দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে পাকিস্তানের সঙ্গে সব রকম একাডেমিক সম্পর্ক ছিন্ন করেছে ঠিক সেই ভাবে রাষ্ট্রেরও সব সম্পর্ক ছিন্ন করা উচিত।
এর মধ্য দিয়ে ৭১ সালের তাদের বর্বরতার কিছুটা জবাব দেওয়া যাবে।
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৬:৩৬
ভিটামিন সি বলেছেন: দাদারা যখন পেয়াজ রপ্তানি বন্ধ করে দেয় তখন কিন্তু পাকিস্তানি পেয়াজ কিনে খান। বিষয়টা নিয়েও ভাবতে হবে। আগে পেয়াজের উৎপাদন বাড়াতে হবে। তারপর অন্যকিছু্