| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জিসান আল আহরার
স্বপ্ন কি কখনও চুরি হতে পারে , হয়ত। তাই বলিনা কাউকে বললে যদি স্বপ্ন চুরি হয়।
আগে থেকে শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশের অনুমতি নিয়ে জামায়াত-বিএনপি সহ ১৮ দল গতকাল বিকেলে ৪:১৫ টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলার আশেপাশে থেকে মিছিল নিয়ে কাজলা মোড়ে অবস্থান নেয় । কোন রকম উষ্কানি ছাড়াই র্যািব-পুলিশ-বিজিবি বাহিনী মিছিল সমাবেশকারীদের উপর চড়াও হয়। এক পর্যায়ে মিছিল কারীরা পিছু হটলে তারা টিয়ারশেল , রাবার বুলেট, বুলেট ছোড়ে । এক পর্যায়ে তাদের গুলিবর্ষণে ৩০-৪০ জন গুলিবিদ্ধ হয় এবং একজন শিবির কর্মী বুকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে পথেই মৃত্যুবরণ করেন । জানা যায় তাঁর নাম নাম মো: রাশেদুল ইসলাম, তিনি রাজশাহী জেলার মতিহার থানাধীন ডাশমাড়ী এলাকার স্থানীয় যুবক ও শিবির কর্মী । অন্যদিকে আহতরা প্রশাসনের তদারকি আর মামলার ভয়ে গোপনে চিকিৰসা ব্যবস্থা নিচ্ছেন । উক্ত ঘটনায় এলাকায় ছাত্র সাধারণ সহ জনমনে ব্যাপক ক্ষোভ আর নিন্দা বিরাজ করছে। একই সাথে চরম আতঙ্কে আছেন তারা ।প্রত্যক্ষদর্শী ও মিছিলকারীদের তথ্যমতে তাদের (মিছিলকারী ও সমাবেশ) দারা আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর সাথে কোনরুপ উষ্কানি মূলক কর্মকান্ড বা হাতাহাতি হয়নি । তাদের বিস্তারিত তথ্যমতে এ মিছিল সমাবেশ করার জন্য প্রশাসন থেকে অনুমতি নেয়া হয়েছিল । এবং মিছিল-সমাবেশ কারীরা আগে থেকেই শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ করার জন্য প্রস্তুতি নিয়েছিল । আইন শৃঙ্খলা বাহিনী এমন নির্মম আচরণে হতবাক ক্ষতিগ্রস্থ সহ জনসাধারণ ।তারা একে প্রশাসনের বাকশালী চরিত্রের চরম বাস্তবায়ন বলে অবহিত করেন ।
ইতোপূর্বে উক্ত এলাকায় পুলিশের তল্লাশীর নামে হয়রানির শিকার হয়েছেন অনেক এলাকাবাসী সহ সাধারণ ছাত্ররা ।গ্রেফতার করে মামলা দেবার নাম করে পুলিশ-র্যা ব-ডিবির দারা সুযোগমত অর্থ আদায়ের অভিযোগ শোনা গেছে ভুক্তভোগী সাধারণ এলাকাবাসী ও ছাত্রদের থেকে । আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দারা এরকম আচরণ চরম নির্মমতাকেও হার মানায় ।
উক্ত ঘটনার প্রেক্ষিতে প্রথম আলোর মিথ্যাচার Click This Link
২|
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১২
মেহেদীহাসান- বলেছেন:
এমন ঘটনা ঘটালে কি আর পুলিশ বসে থাকবে ভাইজান ?
৩|
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১৯
জিসান আল আহরার বলেছেন: ছি প্রথম আলো ছি ! হলুদ সাংবাদিকতার নগন প্রকাশ করল প্রথম আলো । " বদলে যাও বদলে দাও " ভন্ডদের বাণী কি তবে !!! ভালো করে দেখেন তারা র্যাবদের সাথে আসছিল তারা ছাত্রলীগ বা ভাড়া করা ...http://www.somewhereinblog.net/blog/pabnaasad/29889047#c10264539 প্রথম আলো থাইক্যা পাইছেন মনে হয়...
৪|
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২০
জিসান আল আহরার বলেছেন: Click This Link
৫|
২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫২
আল মামুনুর রশিদ বলেছেন: Click This Link
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১০
মেহেদীহাসান- বলেছেন: [img|http://cms.somewhereinblog.net/ciu/image/155386/small/?token_id=6662775762aad9a6356d533b0780f9f9
এমন ঘটনা ঘটালে কি আর পুলিশ বসে থাকবে ভাইজান ?