নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই শান্ত ছেলেটির কথা

আমি সফল হতে চাই

জিসান আল আহরার

স্বপ্ন কি কখনও চুরি হতে পারে , হয়ত। তাই বলিনা কাউকে বললে যদি স্বপ্ন চুরি হয়।

জিসান আল আহরার › বিস্তারিত পোস্টঃ

রাজশাহীতে র‌্যাব-পুলিশের নির্মম আচরণ : ৪০-৫০ রাউন্ড গুলি ছোড়া হয়, নিহত ১ আহত ৩০-৪০ জন (রিপোষ্ট)

২৭ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:৫৮

আগে থেকে শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশের অনুমতি নিয়ে জামায়াত-বিএনপি সহ ১৮ দল গতকাল বিকেলে ৪:১৫ টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলার আশেপাশে থেকে মিছিল নিয়ে কাজলা মোড়ে অবস্থান নেয় । কোন রকম উষ্কানি ছাড়াই র্যািব-পুলিশ-বিজিবি বাহিনী মিছিল সমাবেশকারীদের উপর চড়াও হয়। এক পর্যায়ে মিছিল কারীরা পিছু হটলে তারা টিয়ারশেল , রাবার বুলেট, বুলেট ছোড়ে । এক পর্যায়ে তাদের গুলিবর্ষণে ৩০-৪০ জন গুলিবিদ্ধ হয় এবং একজন শিবির কর্মী বুকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে পথেই মৃত্যুবরণ করেন । জানা যায় তাঁর নাম নাম মো: রাশেদুল ইসলাম, তিনি রাজশাহী জেলার মতিহার থানাধীন ডাশমাড়ী এলাকার স্থানীয় যুবক ও শিবির কর্মী । অন্যদিকে আহতরা প্রশাসনের তদারকি আর মামলার ভয়ে গোপনে চিকিৰসা ব্যবস্থা নিচ্ছেন । উক্ত ঘটনায় এলাকায় ছাত্র সাধারণ সহ জনমনে ব্যাপক ক্ষোভ আর নিন্দা বিরাজ করছে। একই সাথে চরম আতঙ্কে আছেন তারা ।প্রত্যক্ষদর্শী ও মিছিলকারীদের তথ্যমতে তাদের (মিছিলকারী ও সমাবেশ) দারা আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর সাথে কোনরুপ উষ্কানি মূলক কর্মকান্ড বা হাতাহাতি হয়নি । তাদের বিস্তারিত তথ্যমতে এ মিছিল সমাবেশ করার জন্য প্রশাসন থেকে অনুমতি নেয়া হয়েছিল । এবং মিছিল-সমাবেশ কারীরা আগে থেকেই শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ করার জন্য প্রস্তুতি নিয়েছিল । আইন শৃঙ্খলা বাহিনী এমন নির্মম আচরণে হতবাক ক্ষতিগ্রস্থ সহ জনসাধারণ ।তারা একে প্রশাসনের বাকশালী চরিত্রের চরম বাস্তবায়ন বলে অবহিত করেন ।

ইতোপূর্বে উক্ত এলাকায় পুলিশের তল্লাশীর নামে হয়রানির শিকার হয়েছেন অনেক এলাকাবাসী সহ সাধারণ ছাত্ররা ।গ্রেফতার করে মামলা দেবার নাম করে পুলিশ-র্যা ব-ডিবির দারা সুযোগমত অর্থ আদায়ের অভিযোগ শোনা গেছে ভুক্তভোগী সাধারণ এলাকাবাসী ও ছাত্রদের থেকে । আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দারা এরকম আচরণ চরম নির্মমতাকেও হার মানায় ।



উক্ত ঘটনার প্রেক্ষিতে প্রথম আলোর মিথ্যাচার Click This Link

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫৩

সৈয়দ মোহাম্মদ আলী কিবর বলেছেন: দুঃখজনক

২| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৯

হেডস্যার বলেছেন:
ভালো করছে। :D

৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২১

তারিন রহমান বলেছেন: পিকেটারদের কি আদর করা উচিত ছিল ?

৪| ২৭ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৪

মিজান আফতাব বলেছেন: তারিন রহমান বলেছেন: পিকেটারদের কি আদর করা উচিত ছিল ?


=p~ =p~ =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.