| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিচয় একদিনের শুধু
কিছু কথা হাসি আর গান
সময় চলে গেছে সে কোথায় জানিনা তা
মনে নেই কি ছিল তার নাম।
তখন মন ছিল সবুজ।
সজীব আর তাজা, ছিল প্রান।
সহজেই দাগ কেটে গেছে
সেই সব তুচ্ছ কথা,
ছোট ছোট হাসি আর গান।
এখন আকাশ ধূসর
চারিদিকে অস্বচ্ছ ঘটনার জাল।
তবু এই অবেলায় রয়ে যায়
সেই সব স্মৃতি আজ ,
মনে পড়ে , কত কথা,
হেঁটে যায় একা মহাকাল ।
২|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:৫৮
নয়ন বড়ুয়া বলেছেন: কবিতা পাঠ করলাম...
৩|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৭:৪৪
খায়রুল আহসান বলেছেন: "হেঁটে যায় একা মহাকাল" - সুন্দর!
৪|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:০২
সোনাগাজী বলেছেন:
আসলেই তাই
৫|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:০৪
সোনাগাজী বলেছেন:
১২ বছর পর, কয়েকটা লাইন লিখেছেন, সুন্দর কথায় সঠিক অনুভবতা।
৬|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:৪৩
এম ডি মুসা বলেছেন: যারা সত্যি কারের মানুষ তাদের ভালোবাসার সহজে হয়না! তারা পটানোর টেকনিক ও জানে না।
যারা ভণ্ড আর পাম পট্রি মারতে জানে ওদের চোখে ভালোবাসা নেই। আছে শুধু নারী লোভ।
সত্যি কারের ভালবাসা গুলো আপনার লেখার মতো সুন্দর মনের অজান্তেই চলে আসে
৭|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:৪৫
এম ডি মুসা বলেছেন: বারো বছর পর পোস্ট দেখে তো অবাক!
৮|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:১৩
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর অনুভূতি--------
৯|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৮
কালো যাদুকর বলেছেন: "তখন মন ছিল সবুজ.... সহজেই কেটে গেছে দাগ...সেই সব তুচ্ছ কথা... "
আসলেই ঠিক বলেছেন। এই কথাটি নারী পুরুষ সব বয়সের মানুষের জন্যই ঠিক। শেষ লাইনটি অত্যন্ত চমৎকার লেগেছে..."হেটেঁ যায় একা মহাকাল।" আপনার প্রিয় তারাপদ রায় কি? মহাকাল শব্দটি জীবনানন্দতে বেশী দেখেছি। ব্লগে ভাল কবিতা আসে, তবে গঠনমূলক সমালোচনা তেমন নেই বললেই চলে।
আরো লিখুন। ধন্যবাদ।
১০|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০৬
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: গোলাপ, তুমি গোলাপ তো ঠিক?
হও যদি সেই আগুন, তবে
এই অবেলায় ফুলের খেলায়
ফের যে আমায় পুড়তে হবে।
নীরেন্দ্রনাথ চক্রবর্তী
তবু তোমাকে ভালোবেসে
মুহূর্তের মধ্যে ফিরে এসে
বুঝেছি অকূলে জেগে রয়
ঘড়ির সময়ে আর মহাকালে যেখানেই রাখি এ হৃদয় ।
জীবনানন্দ দাশ
এ দুটো কবিতার কথা মনে আসলো, আপনার কবিতা পড়ে। সুন্দর লেখা, ভালো লাগার মতন লেখা।
১১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৯
জাহিদ অনিক বলেছেন: আহা! ---- ![]()
১২|
০৫ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৮
রাজীব নুর বলেছেন: পড়লাম।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১:০৮
মোঃ রোকনুজ্জামান খান বলেছেন: সুন্দর লিখেছেন।