| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিনগুলো কেটে যায়।
বাস আর ট্রেনের ভিড়ে ,
দরজায় জানলায়
বাড়ি স্কুল রাস্তায়।
সূর্য ওঠে আর ডুবে যায়
মাসের পর মাস,
বছর ঘুরে যায়।
দিনগুলো কেটে যায়।
সকালবেলা ঘুম থেকে উঠে
মুখ ধুয়ে ই পড়তে বসার তাড়া
তারপর দুপুরগুলোয় স্কুলের ক্লাস ঘর।
দিনগুলো সব
ভূগোল ইতিহাস আর অংকের পাতায় পাতায়
কেটে যায়।
গোধূলির স্বর্ণবেলায়
কারো চোখের দৃষ্টিতে
চোখ পড়ে যায়।
আকাশকুসুম কত কল্পনায়
রঙিন দিনগুলো
কেমন করে কেটে যায়।
এরপর দিনের শেষে
বিকেলে বাস কিংবা ট্রেনে
কখনো সখনো বসতে পেলে
ঘুমেতে চোখ বুজে আসে
নইলে ভিড়ের বাসে
দাঁড়িয়ে দাঁড়িয়েই
দিনগত পাপক্ষয়।
দিনগুলো আসে আর কেটে যায়।
২|
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৩৬
অর্ক বলেছেন: ট্রেনের কথা আনন্দিত করলো। পুরনো রেল স্টেশন, বাজার, রেল লাইন, হলুদ সোডিয়াম বাতি মনে পড়ছে। খাকি প্যান্ট সাদা শার্ট পরা এক কিশোর সড়কে। ২০ বছর আগের কথা। স্মৃতি সুখ!
দারুণ। শুভেচ্ছা থাকলো।
৩|
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:২৯
নিবারণ বলেছেন: ভালা লাগছে, তয় কালকের লেখাটা বেশি ভালা লাগছিল।
৪|
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৩
সোনালি কাবিন বলেছেন: হুম, এমনি করেই তো দিনগুলো কেটে যায়।
৫|
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৫:০১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৮:১৯
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: দিনগুলো কেটে যায়, কিছু স্মৃতি হয়। কিছু হয় বিস্মৃত। তবু জীবন চলে যায়, কেটে যায়।