| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জলঝিরি
জীবনের শেষদিন পর্যন্ত জেনে যাব, মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ ।
আজ সন্ধ্যারাতে 'হৃদয়ে মাটি ও মানুষ' দেখছিলাম। শাইখ সিরাজ স্যারের এ অনুষ্ঠানটা যতবার দেখি মনের ভেতর একটা সূক্ষ ব্যথা অনুভব করি।আমাদের কৃষকরা শত দুঃখ-কষ্ট-বঞ্চনার মধ্য দিয়েও নিশ্চুপ থেকে কৃষিকাজ চালিয়ে যাচ্ছেন।আর তারা এ কাজটা যেন করছেন অনেকটা অদৃশ্যভাবে।এদিকে আমরা অনেকটা এমনভাব করি যেন সবকিছু নিজ থেকে আপনা আপনি হয়ে যাচ্ছে।ঠিক যেমন সূর্য ওঠে, সূর্য ডোবে ।
ছোটবেলায় ক্লাস সিক্সে বাংলা ২য় পত্রে রচনা মুখস্ত করেছিলাম- কৃষিকাজে বিজ্ঞান । শহরে থাকা আমি তখন প্রথম জেনেছিলাম লাঙল ছাড়াও নাকি জমি চাষ হয় । কতরকম অদ্ভুত সব কৃষি যন্ত্রের নাম যে শিখেছিলাম। তবে সবচেয়ে অবাক হয়েছিলাম এটা জেনে, বিদেশি গ্রামগুলোতে নাকি আছে এক অদ্ভুত গাড়ি, যেটা চলার সময় যেমন একদিকে ধান/শস্য কেটে নেয় অন্যদিকে মাড়াই করে একেবারে রীতিমত চারকোণা প্যাকেটের মত বেঁধেও ফেলে! অবশ্য তখন বুঝতে পারিনি যে, তৃতীয় বিশ্বের বইয়ের পাতা আর এখানকার বাস্তবতার মাঝে এক আকাশ ব্যবধান থাকে।
একপলকেই এতখানি উন্নতি আশা করি না। তবে আধুনিক চাষ-পদ্ধতি,উন্নত বীজ ব্যবহার, উদ্ভাবিত বিজ্ঞানের প্রয়োগ,শিক্ষা, বাজেট,সিস্টেম- এই শব্দগুলো কি চিরকাল কৃষকের কাছে স্বপ্নই হয়ে থাকবে?
অবাক লাগে দেখতে যখন অশিক্ষিত ( শিক্ষিত কৃষক যে আছে তা অস্বীকার করছিনা) চাষারা যতটা সহজ-সরল ততটাই ভাষায় সাবলীল। এদের কন্ঠে যে অসহায়ত্ব, দারিদ্র দাসত্বের যে করুণ সুর শুনি তা আমার মত একজন নগন্যের হৃদয় নাড়া দিলেও কৃষি/শিল্প সংশ্লিস্ট কর্তৃপক্ষেরা কেন জানি বিন্দুমাত্র বিচলিত হন না।
টুকরো টুকরো কয়েকটা উদাহরণ দিলে না হয় ব্যাপারটা পরিস্কার হবে অনেকের কাছেই। প্রথমেই বলি প্রান্তিক লবণচাষীদের কথা।বেশিরভাগেরই যেখানে জমি লীজ প্রয়োজন। সরকারও জমি লীজ দিচ্ছে না তা নয়,দিচ্ছে। বর্গা প্রতি ১৫০০ টাকা।কিন্তু তারা পাচ্ছেন বর্গা প্রতি ৫০০০-১৫০০০টাকায়! কারণ মাঝে দাঁড়িয়েছে মধ্যম ফরিয়ারা।
এবার দেখুন আউটপুটটা কেমন। লবণের বর্তমান মূল্য ২০০টাকা।সেখানে প্রান্তিক কৃষকরা পাচ্ছেন ১২০-১৪০টাকা। শুধু তাই নয়,মণের হিসাব যেখানে (চাষীদের ভাষ্যমতে) ৩৭.৫ কেজি তাদের কাছ থেকে নেয়া হয় ৫০কেজি হিসেবে।
বলছি এক টমেটো চাষীর করুণ কাহিনী । টমেটোর ভাল ফলন ভাল হয়েছে।তবু তার মুখে জমাট মেঘ। তুলে নেয়ার সময়ও পেরিয়ে গেলেও তা ক্ষেতেই আছে।কারণ ক্ষেত থেকে যে পরিমান মজুরি দিয়ে কুলি বয়ে বাজারে নিয়ে যেতে হয়, সেই মজুরির টাকাও যে তার হাতে আসছে না।
এবার চলুন সারের বাজারে। বিএডিসি থেকে সরবরাহকৃত সার অত্যন্ত ভালো মানের,প্রথম দিকে চাষীরা আগ্রহী হলেও
এখন তারা মুখ ফিরিয়ে নিয়েছে- এটা স্বয়ং বিএডিসির এক কর্মকর্তার স্বীকারোক্তি।কেন জানতে চান? সারের সাথে ভেজালও যে উপরিপাওনা।
যেখানে সারের পেছনে ব্যয় হওয়া উচিত ১৩০০টাকা সেখানে এখন প্রাইভেট ভাবে সার কিনতে হচ্ছে ১৮০০-২২০০ টাকা হারে।
এরকমভাবে পোল্ট্রি,হ্যাচারী,ফিশারিয,ডেইরী- প্রতিটি সেক্টরই চরম্ভাবে হুমকির সন্মুখে।কেননা যতটুকু সরকারি বা প্রশাসনিক সহযোগিতা তাদের পাওয়ার কথা,তারা পাচ্ছে না যথাযথভাবে। বেশিরভাগ সরকারি কর্মকর্তারা(সবাই না) এখন দুর্নীতিগ্রস্থ।
প্রত্যেকবারই চাষীরা আশা রাখেন এবার নিশ্চয়ই তাদের সুযোগ-সুবিধা অন্তত সমস্যাগুলোকে কেন্দ্র করে বাজেট ঘোষণা হবে।এবং অতঃপর উদ্যোগ। কিন্তু কোনটাই আর হয় না। যে লাউ সে কদুই থেকে যায়। এবং এ সমস্যা চিরদিনের।তা না হলে কি বেগম রোকেয়ার 'চাষার দুক্ষু' প্রবন্ধে দেখি-
" এ কঠোর মহীতে
চাষা এসেছে শুধু সহিতে;
আর মরমের ব্যাথা লুকায়ে মরমে
জঠর-অনলে দহিতে! "
শেষটায় একটু নিজের প্রসঙ্গে আসি। খুব ছোটবেলা থেকে 'চাষা' শব্দটিকে গালি হিসেবে বলতে শুনেছি,এমনকি অনেক শিক্ষিত লোকের মুখেও। একদিন বাবাকে জিজ্ঞেস করতেই বাবা বলেন - " এটাকে গালি নয়, আশীর্বাদ হিসেবে জেনো মা ।" একারনেই লেখার অনেক স্থানে কৃষকের বদলে চাষা শব্দটি ব্যবহার করলাম। যারা এখনও চাষা বলে গালি দেন তাদের বলি, যে কোন ধরনের খাবার খেতে বিরত থাকুন। ভাত,শাক-সব্জি, ফলমূল থেকে তামাক দেয়া সিগারেট পর্যন্ত।
২৮ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:৩৭
জলঝিরি বলেছেন: স্বাগতম আমার ব্লগে ![]()
অনেক কিছুই চাওয়ার আছে, পাওয়ার আছে।বলতে গেলে তো অনেক কথাই চলে আসে। অল্প কথায় না হয় বলি- বুঝতে শেখার পর থেকে কোন সরকারকেই যোগ্য বলে মনে করিনা। সবাই কেবল নিজেরটাই বোঝে। আর আমাদের মনে করে ছাগলের ৩নম্বর বাচ্চা।
ভালো থাকবেন ![]()
২|
২৭ শে এপ্রিল, ২০১২ রাত ৮:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কৃষিই সব চেয়ে বড়।
২৮ শে এপ্রিল, ২০১২ বিকাল ৩:৪১
জলঝিরি বলেছেন: কোন সন্দেহ নেই । এরা অতিরিক্ত ভালো মানুষ বলেই না আমরা তাদের মাথায় কাঠাল ভেঙে খেতে পারছি
মন্তব্যের জন্য ধন্যবাদ ![]()
৩|
২৭ শে এপ্রিল, ২০১২ রাত ৮:১৫
আহমাদ জাদীদ বলেছেন: Valo laglo post.....
২৮ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:১৬
জলঝিরি বলেছেন: ধন্যবাদ ![]()
আমার ছুটিটাও প্রায় শেষপ্রান্তে ![]()
৪|
২৭ শে এপ্রিল, ২০১২ রাত ৮:২৪
আমি তানভীর বলেছেন: সুন্দর পোষ্ট +++
৩০ শে এপ্রিল, ২০১২ বিকাল ৫:৪৬
জলঝিরি বলেছেন: ব্লগে প্লাস - মাইনাসের দিন যে কেন শেষ হয়ে গেল ! তা না হলে আপনার কাছ থেকেই ৩টা প্লাস একবারে পেতাম ![]()
বাই দ্য ওয়ে , আপনার প্রোপিকে সাহারা খাতুনের ছবি কেন?
৫|
২৭ শে এপ্রিল, ২০১২ রাত ৮:৪২
ঈষাম বলেছেন: কৃষকদের ন্যায্য মূল্য না দিলে অচিরেই আমাদের কৃষিখাত বিলুপ্ত হয়ে যাবে..![]()
৩০ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:৪৬
জলঝিরি বলেছেন: এই সাধারণ কথাটা আমাদের রাজনৈতিক নেতারা কেন বোঝে না আমি ভেবে পাই না। হয়ত তারা ভাবে- চলছে চলুক না, মরছে মরুক না।
![]()
যাই হোক, আপনার জমজ ভাগনীরা ভালো আছে তো ? ![]()
৬|
২৮ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৩৬
ফারজুল আরেফিন বলেছেন: চমৎকার, দারুণ পোস্ট।
ধন্যবাদ এত সুন্দর উপস্থাপনের জন্য।
০২ রা মে, ২০১২ রাত ১২:২৯
জলঝিরি বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে
আসলে বাস্তবতাটা এমনি। আমি কেবল কয়েকটা অক্ষরের মধ্যে তা দেখাতে চেয়েছিলাম। আর এতেই আপনাদের ভালো লেগেছে জেনে উৎসাহিত বোধ করছি। ![]()
৭|
২৮ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৫১
ফারজুল আরেফিন বলেছেন: বর্তমান উৎপাদন খরচ ও কৃষি পণ্যের দাম প্রায় সমান হওয়ার পথে। সার, কিটনাশক, বিদ্যুৎ, ডিজেল, শ্রম মূল্য, ন্যায্য মূল্য প্রভৃতি বিষয় জড়িত কৃষি খাতের করুণ অবস্থার জন্য।
সবুজ শ্যামল কৃষি নির্ভর বাংলাদেশ দীর্ঘজীবি হোক।
০২ রা মে, ২০১২ রাত ১:০১
জলঝিরি বলেছেন: আপনি ঠিক-ই বলেছেন।সমস্যাগুলো এখন আর একক পর্যায়ে সীমাবদ্ধ নেই । তাই সমাধানও প্রয়োজন সকল স্তর-ভেদে। আর তা হচ্ছে না বলেই তারা দিন দিন পিছিয়ে পড়ছে অর্থনৈতিক ভাবে, মানসিক ভাবে।
তবুও এর মধ্যে মাঝে মাঝে আশার আলো দেখি । যেমন উত্তরবঙ্গের চর এলাকার চির দরিদ্র মানুষের মুখে নতুন পদ্ধতিতে 'কুমড়া চাষ' এনে দিয়েছে হাসি
দেখে সত্যি খুব ভালো লাগল ![]()
আসলেই- সবুজ শ্যামল কৃষি নির্ভর বাংলাদেশ দীর্ঘজীবি হোক।
(আমিন)
৮|
২৯ শে এপ্রিল, ২০১২ রাত ১২:৩৩
নস্টালজিক বলেছেন: জলঝিরি, এ রকম চমৎকার একটা পোস্টের জন্য অভিনন্দন!
০২ রা মে, ২০১২ রাত ১২:৫০
জলঝিরি বলেছেন: থ্যাঙ্ক ইউ ![]()
আসলে লেখাটা জন্য কোন রকম প্রস্তুতি ছিল না। মাথার ভেতর বিষয়তা অনবরত ঘুরপাক খাচ্ছিল। সামনে একটা নীল কাগজ আর আর খোলা কলম পেয়ে ভাবলাম - দেখি তো কি ভাবছি ।
ভাল থাকবেন ।
৯|
০২ রা মে, ২০১২ রাত ২:৪৭
ঈষাম বলেছেন: নিজের বুঝ সবাই আগে বোঝে! এটাই মানব ধর্ম...
ভাগনীরা আছে ভালোই! সারাদিন বান্দ্রামী করে!
০২ রা মে, ২০১২ রাত ৮:৩৬
জলঝিরি বলেছেন: নাহ! এইটা মানব ধর্ম না, নোংরা রাজনীতির ধর্ম ।
আমের সিযন থাকতে থাকতে ওদের গাছে চড়িয়ে দিন ![]()
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১২ রাত ৮:১২
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: মধ্যসত্তভোগী দলীয় এবং যে দুএকজন দলের বাইরের (সোজা কথায় চান্দাবাজদের) এক মাসের মধ্যে নির্মূল না করতে পারলে আওয়ামি সরকারের পদত্যাগ এবং নতুন নির্বাচন বাঞ্ছনীয়। এই দেশকে চান্দাবাজদের দেশ বানানোর অধিকার কারো নেই।