নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আই বাবা দেখে নে

মাইনুল হাসান জনি

সব কিছু নিয়ে আমি একটু বেশিই ভাবি...

মাইনুল হাসান জনি › বিস্তারিত পোস্টঃ

মুসা ইব্রাহীমের বিরুদ্ধে মামলা

০১ লা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৬

পাঠ্যবইয়ে বিভ্রান্তিকর তথ্য পরিবেশনের অভিযোগে রাজশাহীর একটি আদালতে মুসা ইব্রাহীমের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মুসা ইব্রাহীম দেশের প্রথম এভারেস্ট চূড়া বিজয়ী দাবিদার।



রবিবার রাজশাহীর সদর সিনিয়র জজ আদালতে মামলাটি দায়ের করেন দুই আইনজীবী।



আদালত সূত্রে জানা গেছে, রাজশাহী বার অ্যাসোসিয়েশনের দুই আইনজীবী আহমেদ ইবনুল ওয়াক্ত এবং হাসান ইমাম আইনজীবী সারওয়ার জাহান সাদির মাধ্যমে ১০১ ধারায় রাজশাহী সদর সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেন। বিচারক সুরাইয়া সাহাব মামলার শুনানির জন্য ৯ জুন তারিখ নির্ধারণ করেছেন।



অ্যাডভোকেট আহমেদ ইবনুল ওয়াক্ত জানান, পঞ্চম শ্রেণীর ‘আমার বাংলা বই’-এ মুসা ইব্রাহীমের হিমালয় জয় বিষয়ে ‘হিমালয়ের শীর্ষে বাংলাদেশের পতাকা’ নামক একটি নিবন্ধ পরিবশেন করা হয়। নিবন্ধে মুসা ইব্রাহীম অনেক বিভ্রান্তিকর ও মনগড়া তথ্য দিয়েছেন। এ কারণে তিনিসহ আরেকজন আইনজীবী বাদী হয়ে জনস্বার্থে মামলাটি দায়ের করেছেন। মুসা ইব্রাহীম ছাড়াও ওই মামলায় শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকেও বিবাদী করা হয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.