| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই পুরনো অভ্যাসটা আবার স্থায়ী হয়ে যাচ্ছে । গত বছর গ্রাজুয়েশন সম্পন্ন করি , ৪র্থ বর্ষের শেষ দিকের সময়গুলো খুব বিষণ্ণতায় কেঁটেছে, ছিল দীর্ঘশ্বাস । ফাইনাল পরীক্ষার পর রেজাল্ট বের হতে বেশ সময় লেগে যায় । তখন রাত জেগে মুভি দেখতাম, গেম খেলতাম, আর মাঝে মাঝে এল ক্লাসিকো , সবশেষে ভোরবেলা ক্যাম্পাসের সামনে হোটেল এ খিচুড়ি ভোজ , সাথে গরম গরম ডিম ভাজি যা আজও কেমন জানি ঘোরের মত কাজ করে । সেই রাত জাগা অভ্যাস বাড়ি আসার পর অনেক কষ্টে ত্যাগ করেছি ।
তখনকার রাত জাগা খুব আনন্দদায়ক ছিল আর এখন স্বাদহীন । জাতির পতাকা আজ খাঁমছে ধরেছে সেই পুরনো শকুন । দেশ আজ দ্বিধাবিভক্ত । একদিকে ধর্মীয় অনুভূতি আরেক দিকে যুদ্ধাপরাধীর বিচার । প্রথমটা ব্যক্তিগত বিশ্বাস আর অন্যটা সার্বজনীন । দুইটা বিষয়কে এক করা হলে বিস্ফোরণ হওয়াটা স্বাভাবিক । তবুও দেশপ্রেম প্রশ্নে দালালি ছেড়ে সাধারণ কেবলমাত্র আমাদের মত নিতান্ত সাধারণ মানুষকে এক থাকতে হবে ।
আমার এক বন্ধুর সাথে সমসাময়িক বিষয় নিয়ে একদিন কথা হচ্ছিলো । সে বলতেছিলো- একমাত্র আমাদের নিজামী সাহেবের একটু অপরাধ থাকতে পারে আর সবাই নির্দোষ । আরো বলছিলো – ’৭১এ আমাদের একটা রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে আজ এই অবস্থা নাহলে আমরাই দেশ চালাতাম । তাকে কোনভাবেই কোন কিছু যুক্তি দিয়ে বুঝাতে পারলাম না। এক পর্যায়ে মাথা গরম করে আমিই চলে আসি।
একটা সাহিত্য পত্রিকার সম্পাদনার কাজ করে থাকি । এবারের সংখ্যায় প্রিয় এক শিক্ষকের কাছে সমসাময়িক বিষয় নিয়ে লেখা চাই । তিনি তাঁর লেখনীতে সমসাময়িক বিষয়গুলো তুলে ধরেন তবে প্রকাশের জন্যে শর্ত জুড়ে দেন । লেখকের কোন নাম দেওয়া যাবে না । অনেক বলাবলির পর বুঝতে পারলাম স্যার একটা জাশিদের ভয় পান । নির্বাক চলে আসি । কেন জানি ইদানিং খুন বেশি হাহাকার কাজ করে প্রিয় এই মাতৃভূমির জন্যে ।
প্রতুলদার দরদী ওই গানটা খুব মনে পড়তেছে –
“ওঠো হে
দরজা জানালা খুলে, সময়ের ঝুটিটা এই বেলা শক্ত করে ধর
ওঠো হে ।“
©somewhere in net ltd.