| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্যোত৮৮
নিজের ব্যপারে কিছু বলতে ভালো লাগে না. হয়তো আমার লেখায় আমাকে কিছুটা জানা সম্ভব .
তোমরা যাকে আজ সভ্যতা ডাকো
তোমরা যেভাবে সাজাও তোমাদের পৃথিবী
আমি পারি না
আমি পারছি না ।
আমার রক্তে ছুটে চলেছে বিদ্রোহ
আমার যা কিছু ভুল তোমরা
তা দিয়ে চিতার আগুন জ্বালাও
সতী প্রেমিকার মতন আমি সে তীব্র দহনে
আমার বিপ্লবী সত্তাকে ভালোবেসে যাব
তোমাদের হিসেবে গাথা সমাজে
আমাকে মানায় না
তোমরা আমায় ক্ষমা কর
আমি আজন্ম ভুল করে যাব ।
নিঃশ্বাসে যার বিষের মাধুর্য
কন্ঠ হারিয়েছে সুর
তবুও যে চেতনা হারায়নি
ভালবাসা নয় আমি তার একটু
মনুষত্ব নিতে চাই
গান নয় যে স্লোগান লেখেছে
পড়ন্ত বিকেলে
অবর্জনার ঘরে খেলা করা শিশুর
ক্ষুধার্ত মুখের আলোকচিত্র নয়
যে গ্রাস মিটিয়েছে
সে শ্রমিকের প্রেম নয়
আমি পদধুলি নিতে চাই ।
আমরা ধর্ষিতা মায়ের সন্তান
আমাদের রক্তে ভালবাসা নয়
কলংক মানায়
প্রতিদিন নিউজ পেপারের
পাতায় পাতায় ফুটে উঠে
সে কলংকের ফুল
তার সুবাসে কেউ আখের গুছান
কেউ বা দীর্ঘশ্বাস ফেলেন
কেউ আবার রাতের গভীরে
হাহাকার জাগানো কবিতা লিখে চলেন
আমি সে কবিতা নয়
কবির বুকের আগুন চাই
ঝলসে যাক তাতে এ নষ্ট পৃথিবী ।
আমি চাই
নতুন করে জন্ম নেওয়া এক স্যভতা
পারফিউমের গন্ধ মাখা মেকি বাতাস নয়
কোনো কৃষাণের স্যেত্স্যেতে ঘরের
ঘামের গন্ধ মাখা বাতাসে
আমি আবার শ্বাস নিতে চাই
মিথ্যে ভালবাসার রঙ্গিন খেলা নয়
আমি এক বিপ্লবীর বিষের কৌটা চাই ।
সাহিত্য নয়
বুকের ভাষা চাই
মরীচিকার মোহ নয়
মানুষের প্রতি মনুষত্ব চাই
তোমাদের এ স্যভতা
সত্যি আমার জন্য নয়
আমি আজন্ম ভুলের নেশায়
জ্বলে পুড়ে মরার অভিশাপ চাই!
২|
৩১ শে মার্চ, ২০১৪ রাত ১:১২
জ্যোত৮৮ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৪ রাত ১:০৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার।
দীর্ঘ কবিতায় খেয় ধরে রাখাটাই দারুন কিছু।
পুরো কবিতাটা পড়তে ভাল্লাগলো।