নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যখন লিখতাম তখন কোথাও দেওয়া হয়নি । এখন আর লিখছি না তাই হয়তো প্রকাশ করছি ।

জ্যোত৮৮

নিজের ব্যপারে কিছু বলতে ভালো লাগে না. হয়তো আমার লেখায় আমাকে কিছুটা জানা সম্ভব .

জ্যোত৮৮ › বিস্তারিত পোস্টঃ

মায়া

৩১ শে মার্চ, ২০১৪ ভোর ৬:২৯

কোনো এক গভীর রাতে

ক্লান্ত তুমি আমার ঘরে এসো 

তোমার এলোমেলো চুলে আমি 

গভীর মায়ায় হাত বুলাতে চাই ।



গরম ধোয়ার ভাতে 

এক রাতের সে সংসারে

আমার হাতের ডিম ভাজা

তার সাথে ঘন ডাল 

আর দুটো লাল মরিচ পোড়া 

পিড়ি পেতে ক্ষুধার্ত তুমি

আমার সামনে বোসো

আমি নিজের হাতে মাখিয়ে দিয়ে

একটা বার তোমাকে খাওয়াতে চাই ।



বড় জালানার পাশে 

ছোট্ট এ খাটে 

নিয়ন বাতির আলো 

রাতের বুকে যখন 

ঘুম নিয়ে এল 

বাতাসে রজনীগন্ধার পরশ মিশিয়ে

দুটো কান্না হাসির গল্প শেষে

ঘুমকাতুর চোখে তুমি

আমার কোলেতে তোমার 

মাথাটি রেখো ।



কোনো এক গভীর রাতে

ক্লান্ত তুমি আমার ঘরে এসো 

তোমার এলোমেলো চুলে আমি 

গভীর মায়ায় হাত বুলাতে চাই ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কোমল আর সংসারি কবিতা।
বড্ড ভালো।

২| ৩১ শে মার্চ, ২০১৪ দুপুর ১:১৪

জ্যোত৮৮ বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.