| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্যোত৮৮
নিজের ব্যপারে কিছু বলতে ভালো লাগে না. হয়তো আমার লেখায় আমাকে কিছুটা জানা সম্ভব .
মৃত্যু এসে কন্ঠ ছুয়েছে আমাদের
যা বলতে পারিনি রয়ে গেছে চেতনায়
তবুও বাতাসে আজও তোমরা শুধুই
লাশের গন্ধ খুঁজে পাবে
আর খুঁজে পাবে একটি ছিন্নভিন্ন
জাতির পতাকা
আমাদের রক্তে লাল করেছিলাম
যার বুক লাল ।
যারা আমাদের জীভ কেটে নিয়েছিল
যারা আমাদের চোখ উপড়ে ফেলেছিল
যারা বিকৃত করেছিল আমাদের লাশ
আজ মনে হয় তারাই যেন
আমাদের মুক্তি দিয়েছিল
বুকে ছিল গৌরবের মৃত্যু
কিন্তু ছিলনা তিরিশ লক্ষ
মৃত ঋণের দীর্ঘশ্বাস ।
আজও আমাদের বুকের উপর
মৃত্যুর নগ্ন নাচ দেখি
শুনতে পাই কোনো
ধর্ষিতার চিৎকার
কখনো মাটি ভিজিয়ে যায়
কত ক্ষুদার্তের অশ্রু
তারপরও সেজে উঠে
তোমাদের শহর
এ কোন বিজয়ের সাজ ।
তোমরা ভুলে গেছ সে বাহান্নের মিছিল
হারিয়েছ একাত্তুরের সে রক্ত মাখা গৌরব
তপ্ত রক্তে লেখা হৃদয়ের ক্ষোভ
মাটিতে মিশিয়ে দিয়ে
সাজে তোমাদের শহর
মিথ্যে বিজয়ে
মিথ্যে শোকে
প্রতিটি বছর ।
যে মাটি তোমাদের আগলে রেখে
পুড়িয়েছে দীর্ঘ কালের গ্লানি
তার বুকে আজও তোমরা
আগুন জ্বালাও
পরাজয় যে জাতির কন্ঠ ছুয়ে যেতে পারিনি
মৃত্যু ছুয়েছিল
হায় সে জাতি
হায় বাঙালি
কিভাবে আজও তোমরা
লোভের কাছে চেতনা হারাও?
তাই বাতাসে আজও তোমরা শুধুই
লাশের গন্ধ খুঁজে পাবে
আর হয়তো খুঁজে পাবে
একটি ছিন্নভিন্ন
জাতির পতাকা
আমাদের রক্তে লাল করেছিলাম
যার বুক লাল
সে কবেকার শুধুই আজ
হয়ে গেছে এক ইতিহাস।
২|
০১ লা এপ্রিল, ২০১৪ ভোর ৪:৩৯
জ্যোত৮৮ বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো। ![]()
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৪ রাত ১০:২০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
হাহাকার।
স্বাধীনতা উত্তর আমাদের অপূর্ণতা, সত্যিকার স্বাধীনতা না আসা দারুন এসেছে কবিতা।