নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যখন লিখতাম তখন কোথাও দেওয়া হয়নি । এখন আর লিখছি না তাই হয়তো প্রকাশ করছি ।

জ্যোত৮৮

নিজের ব্যপারে কিছু বলতে ভালো লাগে না. হয়তো আমার লেখায় আমাকে কিছুটা জানা সম্ভব .

জ্যোত৮৮ › বিস্তারিত পোস্টঃ

ঘৃনা

০১ লা জুন, ২০১৪ সকাল ৭:৩২

আমরা পরস্পরকে ঘৃনা করি

সে ঘৃণার বিষ

রক্তের পস্তরে পস্তরে মিশে

হৃপিন্ডটাকে আজও জাগিয়ে রাখে

আমরা অন্ধের মত

আঘাত করি নিজেদের

ক্ষতের দহনে লালিত স্মৃতি

আজও আমাদের বাঁচিয়ে রাখে



আমরা রাতের পর রাত

দিনকে তুচ্ছ করে জেগেছি

রক্তাক্ত চোখে মাতালের উন্মাদনা

এ কি সেই ভালবাসা

যে ভালবাসা বুকে নিয়ে

আজও আমরা পরস্পরকে

কাছে টেনে দূরে ঠেলে দেই



বড়ো ঘৃনা করি

তোমায় ঘৃনা করি

যতটা নিজেকে

যতটা জীবনকে

যতটা ভালোবাসাকে

সারাটাজীবন ভালোবেসে

যতটুকু ঘৃনা করা যায়

ঠিক ততটুকুই

আমরা পরস্পরকে ঘৃনা করি..

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ঘৃণাময় কবিতা
ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.