| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্যোত৮৮
নিজের ব্যপারে কিছু বলতে ভালো লাগে না. হয়তো আমার লেখায় আমাকে কিছুটা জানা সম্ভব .
জীবনের উঠানে
শকুনেরা জড়ো হয়েছে
মড়ক ধরা ক্ষত
নিঃশ্বাসের জোরে
নিজেদের টেনে নিয়ে বেড়ায়
আমরা কি বেচে আছি?
আমাদের কোমর ডুবে গেছে
মিথ্যে সুখের আবর্জনায়
লালসার অট্টহাসি
ঠোটে জড়িয়ে
মৃত দৃষ্টি শুধু লোভের
হিসেবে ব্যস্ত
আমরা কি বেচে আছি?
আমরা নিজ নিজ সন্তানদের হাতে
তুলে দিয়েছি বিষ
বিষ দিয়েছি খাবারে
বিষ ওষুধে
বিষ শিক্ষায়
বিষ ভালবাসায়
আমরা কি বেচে আছি?
বেচে থাকার সপ্ন দেখিয়ে
আজ ৪২ টি বছর ধরে
যাদের রক্ত চুষে যাচ্ছি
জোকের মত
রক্ত শুষে ছি পিতার,
রক্ত শুষে ছি পুত্রের
বংশের পর বংশ আজও
বেচে থাকার
রক্ত মুল্য দিয়ে যাচ্ছে
আমরা কি বেচে আছি
স্বাধীনতার পচন ধরেছে হাড়ে
কোটরাগত চোখে সে সপ্ন
আজ দুরাশা
তবুও গৌরবের চাদরে
সে কবেকার লাগা রক্তের দাগ
আজ ও তারুন্যের বলি নিচ্ছে
বলি নিচ্ছে সত্তার
বলি নিচ্ছে মানবতার
আমরা কি বেচে আছি?
আমরা ঘৃনা করি পরস্পরকে
সে ঘৃণার উত্তাপে
জ্বলছে গরিবের পেট
দুর্বলের ভবিষ্যৎ জ্বালানি হয়ে
আমাদের পৌরষত্বের রন্ধন যোগায়
আমরা বিপ্লবীর মুখোশের আড়ালে
ধর্ষণ করি নিজ নিজ মাকে
কাপুরুষতা আজ যে সমাজের গৌরব
আমি
আমরা
তারই স্বাধীন নাগরিক
আমরা কি বেচে আছি??
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪০
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।।