নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যখন লিখতাম তখন কোথাও দেওয়া হয়নি । এখন আর লিখছি না তাই হয়তো প্রকাশ করছি ।

জ্যোত৮৮

নিজের ব্যপারে কিছু বলতে ভালো লাগে না. হয়তো আমার লেখায় আমাকে কিছুটা জানা সম্ভব .

জ্যোত৮৮ › বিস্তারিত পোস্টঃ

মনে কর

০১ লা জুন, ২০১৪ সকাল ৭:৪০

মনে করো

কোনো এক রাত

সারারাত

খোলা ছাদে

একরাশ তারার মাঝে

তোমার চোখে হারিয়ে যাওয়া

এলোমেলো স্বপ্ন মাখা

আকাশটা আমার বড়

আপন লাগে



সে লোভে আমি

আকাশ দেখি না

পাথরে দেয়ালে

নিওন আলোর ছায়ায়

অস্পষ্ট রেখায়

যেন একরাত

সারারাত

শুধু তোমায় দেখি



মনে কর হাজার বছর আগে

তুমি আমি

কোনো ক্লান্ত বিকেলে

মাটির বুকে একাকার

তোমার চুলে আমার

সাঝের আধার

জমিয়ে শুধু ছুটে চলা

যাযাবর চোখে

যতদূর দৃষ্টি যায়

শুধুই হারিয়ে যাওয়া..



মনে কর

আমরা হারিয়ে গেলাম

সময়ের ঘুর্নিঝড়ে

ব্যস্ততার অন্তরালে

হিসেবের কঠিন খাতায়

হাফিয়ে উঠা জীবনের

প্রতিটি অসম্পূর্ণতায়

তুমি আমার সমস্ত জুড়ে



মনে কর

এক জীবন

সারা জীবন

আমি শুধু

খুজব তোমায়



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কোমল কবিতা

ভালোলাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.