নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসুন আমরা বাংলায় কথা বলি

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি

জারনো

[email protected]

জারনো › বিস্তারিত পোস্টঃ

আপনি আচরি ধর্ম, পরকে শিখাওঃ নিজে যা বর্জন করিনা অন্যকে তা বর্জন করতে উপদেশ দেওয়া কতটুকু নৈতিক!!

০১ লা জুন, ২০১১ সকাল ১০:৩৫



একদা এক দরিদ্র মাতা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সঃ) এর নিকট এক আর্জি নিয়ে হাজির হলেন। দরিদ্র সেই মহিলার ছেলে মিষ্টি খেতে খুব পছন্দ করতো এবং প্রতিদিনই তার মায়ের কাছ বায়না করত মিষ্টি খাবার জন্য। অভাবের সংসারে দরিদ্র মাতার পক্ষে প্রতিদিন মিষ্টি যোগার করা ছিল অসম্বভ। এই সমস্যার সমাধানের জন্য তিনি নবীজির কাছে গেলেন যাতে তিঁনি তার ছেলেকে মিষ্টি খেতে বারণ করেন। হযরত মোহাম্মদ (সঃ) গরীর মাতার কাছে বিস্তারিত শুনে পরের দিন আসতে বললেন। মহিলা পরের দিন নবীজির কাছে আসলে তিনি তাকে আবরো পরের দিন আসতে বললেন। এই ভাবে পর পর কয়েক দিন আসার পরে নবীজি দরিদ্র মাতার ছেলেটিকে বললেন, তুমি আর তোমার মায়ের কাছে প্রতিদিন মিষ্টি খাবার বায়না করো না। ছেলেটি নবীজির কথায় সায় দিলো এবং মিষ্টি খাওয়া কমিয়ে দিলো।



দরিদ্র মাতা তার ছেলের মিষ্টি খাবার বায়না থেকে রেহাই পেলেও একটি কথা তার মনে ঘুরপাক খেতে লাগলো। নবীজি কেন তাকে এই সামান্য কথাটি বলার জন্য বারে বারে আসতে বললেন। একদিন তিনি আবার নবীজির দরবারে হাজির হয়ে তার মনের মাঝে উদয় হওয়া প্রশ্নটি করলেন। "নবীজি আপনি আমার ছেলেকে মিষ্টি খেতে বারণ করায় সে এখন আর মিষ্টি খাবার জন্য বায়না ধরেণা। তবে এই কথাটি বলতে আপনি কেন এত দিন সময় নিলেন?" নবীজি কি উত্তর দিয়েছিলেন তা আপনাদের সবার জনা। তবে দুঃখ হয় আমরা আমাদের প্রিয় নবীর উম্মত হয়েও তার শিক্ষা ও উপদেশ আমাদের জীবনে গ্রহণ করতে পরিনাই। আমারাও যদি এই কাহিনীর অন্তর্নিহিত উপদেশের সাথে আমাদের বিবেক ও দায়িত্বশীলতাকে জাগ্রত করতে পারতাম তা হলে অনেক সমস্যা ও বিপদ থেকে মুক্তি পেতে পারতাম।



গত কাল সারা বিশ্বের সাথে বাংলাদেশও অনেক ঢাক ঢোল ও অর্থের শ্রাদ্ধ করে পালিত হলো বিশ্ব তামাক মুক্ত দিবস। সভা সমাবেশ, পোষ্টা ফেস্টুন সহ র‌্যালি রাজপথ কাপিয়েছে। শ্রাদ্ধ হয়েছে গরীবের কষ্টার্জিত অর্থের তবে কাজের কাজ কি হয়েছে তা গবেষণার বিষয়। তবে আমাদের সমস্যা রয়েগেছে সেই তীমিরে তার প্রমাণ এই উজ্জল রঙিন ছবি। দেশ থেকে ধুমপান নিবারণ করার জন্য NATAB এর এক সদস্য ধুমপানের ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি পাবার আহ্বান জানাতে জানাতে হয়তো ক্লান্ত। তাই ক্লান্তি দূর করতে সুখ টান দিচ্ছেন সবার অলক্ষ্যে। যিনি অপরকে আহ্বান জানান ধুমপাণ ছেড়ে দিতে তিনি যদি সেই ক্ষতিকর ধুমপানে আশক্ত থাকেন তবে তার কথা কে শুনবে? এই প্রশ্ন আমাদের।



আমরা জানি ধূমপানে বিষপান। জেনেশুনেই আমরা অনেকেই এই বিষপান করি ।আমরা আমাদের অভ্যেসের বলয় থেকে বেরিয়ে আসতে পারি না। মনে হয়, আজ থাক, কাল থেকে ছাড়ব। ভাবি, না থাক, পরশু। পরশু এলে ভাবি, পরের দিন ছেড়ে দেব। তারপর সেই দিন আসে। মনে হয়,যাক না আর কয়েক দিন। সেই দিন কোনো দিনই আসে না। ধূমপান নামক বিষপানের বদ-অভ্যাসটিও যায় না যতক্ষণ না কোনো জটিল রোগ বাসা বাঁধে। তাই শুরুটা করতে হবে আজ থেকেই। যাঁরা ধূমপান ছাড়তে চান তাঁদের জন্য পরামর্শ আজই ছাড়ুন। এখুনি ছাড়ুন।



নিজ সংকল্পে অটল থাকুন। মনে রাখবেন, ধূমপান ছাড়া আর না-ছাড়ার মধ্যেব্যবধান সিগারেটে শুধু একটিমাত্র টান। এজন্য সবার সহযোগিতা নিন। পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন—সবাইকে পরিষ্কার জানিয়ে দিন, আপনি ধূমপান ছেড়েছেন। কেউ যেন আপনাকে সিগারেট অফার না করে।

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১১ সকাল ১০:৫২

রোকন রাইয়ান বলেছেন: একটুও না।

০১ লা জুন, ২০১১ সকাল ১১:০৮

জারনো বলেছেন:
সবটুকু নয় কেন? একটুই বা না কেন? ছাড়তে মন চায় না?
ছেড়ে দেন ভাই, এতে কোন উপকার নাই, ক্ষতি ছাড়া।

২| ০১ লা জুন, ২০১১ সকাল ১০:৫৩

আকাশের তারাগুলি বলেছেন:
এইবার লোকাল ফ্লেভার আছে।

ডাঃ নুরুল ইসলামের ধুমপানে বিষপান নামে একটা প্রবন্ধ হাইস্কুলে পাঠ্য ছিলো। এখন আছে কি?!

পাঠক্রমে স্মোকিংয়ের কুফল বিস্তারিত ভাবে থাকা উচিৎ।

০১ লা জুন, ২০১১ সকাল ১১:০৬

জারনো বলেছেন:
ঠিক তো? তবে ১মটাতে নাই। ওইটাতো বিদেশী। আমি আমার কথা ও কাজে অটল থাকার চেষ্টা করি।

ভাইজান হাইস্কুল ছাড়ছি অনেক আগে ! এখন পাঠ্য পুস্তকে খালি ইতিহাস বিকৃতি ও সঠিক করা নিয়েই ব্যস্ত থাকে। এ গুলো রাখার স্থান ক্ই ?

উচিৎ তো অনেক কিছু কিন্তু মানছে কে? একবার বলে তত্বাবধায়ক রাখুম না, আবার বলে ছাড়ুম না। যাই কই বলেন তো?

৩| ০১ লা জুন, ২০১১ সকাল ১১:৩২

দু-পেয়ে গাধ বলেছেন: স্কুল থেকেই তামাকের অপকারিতা পড়ানো উচিত। এতে তামাক ধরার সম্ভাবনা কমবে। একবার ধরার পরে ছেড়ে দেবার জন্য মারামারি করার চেয়ে এটা অনেক ভালো।
আর যেখানে দুই বছরের শিশুর সামনে বাপ চাচা বিড়ি ফোঁকে সেখানে কোনোদিন উপদেশে কাজ হবে বলে মনে হয় না। উপদেশ এর চেয়ে উদাহরণ এর জোর বেশি।

০১ লা জুন, ২০১১ দুপুর ১২:০১

জারনো বলেছেন:
আপনারা আসলে মূল বিষয়টিকে এড়িয়ে মন্তব্য করছেন। আমার পোস্টে সেই কর্মীর বিরুদ্ধে বিষোদগার ছিলো যে গরীবের অর্থ নষ্ট করে তামাক বিরোধী র‌্যালিতে যোগ দিয়ে বিনা পয়সায় টি-সার্ট ও ক্যাপ গ্রহণ করে সিগারেটে সুখ টান দিচ্ছে তা কতটুকু নৈতিক। নিজে যে অন্যায় ছাড়তে পারছিনা তা অপরকে ছাড়বার দাবী কতটুকু জোরালো হবে?

৪| ০১ লা জুন, ২০১১ দুপুর ১২:১০

ব্লগার ইমরান বলেছেন: রাসুল (সা:) কি বলছিলো ভাই। ইয়ে মানে জানা নেই আরকি।

০১ লা জুন, ২০১১ দুপুর ১২:৪৫

জারনো বলেছেন:
রাসুল (সঃ) নিজে মিষ্টি খাওয়া কমিয়ে দরিদ্র মাতার ছেলেকে মিষ্টি কম খেতে উপদেশ দিয়ে ছিলেন। এই জন্য তার বেশ কয়েকদিন সময় লেগেছিলো।

৫| ০১ লা জুন, ২০১১ দুপুর ১২:১২

ব্লগার ইমরান বলেছেন: ওহ, না, মনে পড়ছে। রাসুল( সা:)-এরও মিস্টি খাওয়ার অভ্যাস ছিলো। ঠিক না?

০১ লা জুন, ২০১১ দুপুর ১২:৪২

জারনো বলেছেন:
অবশ্যই সঠিক। হজরত রসুলুল্লাহ (সঃ) নিজেই মিষ্টি খুব পছন্দ করতেন, তাই তিনি তারা মিষ্টি খাবার অভ্যাস যখন কমাতে পেরেছিলেন তখনই তিনি সেই দরিদ্র মাতার ছেলেকে অতিরিক্ত মিষ্টি খেতে উপদেশ দিয়েছিলেন। কারণ তার মধ্যে যে অভ্যাস আছে তা তিনি অপরকে না করতে চান নি।

৬| ০১ লা জুন, ২০১১ দুপুর ১:১৩

সোজা সাপটা বলেছেন: পাঠক্রমে স্মোকিংয়ের কুফল বিস্তারিত ভাবে থাকা উচিৎ।

০১ লা জুন, ২০১১ দুপুর ২:১৪

জারনো বলেছেন:
ভাইরে যারা শিক্ষিত, স্মোকিংয়ের কুফল সম্পর্কে ওয়াকেবহাল, তারাও তো এই বিষপান ত্যাগ করে না। আজ ছাড়বো কাল ছাড়বো বলে সময় পার করে। তাদের কী বলবেন? পাঠ্যপুস্তকে থাকলেই হবেনা তা বাস্তবায়ন করতে হবে

৭| ০১ লা জুন, ২০১১ দুপুর ১:৩৭

চাঁন মিঞা সরদার বলেছেন: সুন্দর একটা পোষ্ট :)

০১ লা জুন, ২০১১ দুপুর ২:২৫

জারনো বলেছেন:
দাদু তুমি আমাকে বেশী বালা পাওতো তাই, অখাদ্য কুখাদ্য যাই দেই না কেন তুমি বলো ভালো। এটা ঠিক না , মাঝে মাঝে একটু আধটু মন্দও বলো কেমন ?

৮| ০১ লা জুন, ২০১১ রাত ১১:৫৫

নীরব 009 বলেছেন:
বাহ, আপনার প্রস্তাবটা খুব সুন্দর 'সবাইকে পরিষ্কার জানিয়ে দিন, আপনি ধূমপান ছেড়েছেন। কেউ যেন আপনাকে সিগারেট অফার না করে।'

এ ক্ষেত্রে আমরা সবাই সবার বিশ্বাসের প্রতি সম্মান দেখালেই এ প্রস্তাবের জোরাল সমর্থন পাব।


পোস্টে +++++++++++

০২ রা জুন, ২০১১ সকাল ১০:৩৬

জারনো বলেছেন:
ধন্যবাদ আপনাকে, তবে সরব হতে হবে। নীরব থাকলে তা কিন্তু কোন জোরালো সমর্থন নয়। নীরব প্রেম আর নীরব কবিত্বর কোন গুরুত্ব নাই।

৯| ০৩ রা জুন, ২০১১ দুপুর ১:৩৭

নীরব 009 বলেছেন:
আমি সরব না এ বিশ্বাস আপনি পেলেন কোথা থেকে? আমার লেখায় নীরবতা বড় জায়গা করে নিলেও আমি কি সত্যি নীরব? লেখা পড়ে একজন লেখককে কি পুরোটাই বোঝা যায়?

নীরব প্রেম আর নীরব কবিত্বর কোন গুরুত্ব নাই। যে প্রকৃত প্রেম করতে জানে তার কাছে তথাকথিত গা ছোঁয়া ছুঁয়ি প্রেমের কোনো মূল্য নেই।নীরব প্রেম আর নীরব কবিত্বর গুরুত্ব আছে কি নেই এটা সময় বিচার করবে।


০৪ ঠা জুন, ২০১১ সকাল ১০:২৪

জারনো বলেছেন: নীরব 009 বলেছেন:
আমি সরব না এ বিশ্বাস আপনি পেলেন কোথা থেকে? নীরব প্রেম আর নীরব কবিত্বর গুরুত্ব আছে কি নেই এটা সময় বিচার করবে।

আপনি যাকে পছন্দ করেন তাকে যদি মুখ খুলে নাই বলেন তবে সে বুঝবে কী করে যে আপনি তাকে পছন্দ করেন? আর কবিতা যদি প্রকাশিত না হয় তা হলে আপনার প্রতিভা বিকশিত হবার কোন উপায় আছে কী? মানুষই বা জানবে কী করে যে আপনি একজন কবি?

তেমনি ধুমপান বিরোধী আন্দোলনে আপনি যদি তার স্বাদ ভুলতে না পারেণ আর সবার অলক্ষ্যে এর প্রতি দূর্বলতা প্রকাশ করে তা হলেতো কেউ আপনার কথা শুনবে না। সুতরাং এই আন্দোলনে সামিল হতে হলে আপনাকে আগে ধুমপাণ ছাড়তে হবে। এটাই সরব অংশগ্রহণ।
তবে আমার বিশ্বাস আপনি ধুমপাণ করেন না !!
আর আমার অজ্ঞতার কারণে আমি যদি আপনাকে বুঝাতে অপারগ হয়ে থাকি তা হলে নিজগুণে মার্জনা করবেন। ভালো থাকবেন.

১০| ০৬ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:২৩

রূপকথার রাজকন্যা বলেছেন: আমার এক চাচা মাত্র ৩৪ বছর বয়সে ফুসফুসের ক্যান্সারে মারা গেছেন এই ক্যেকদিন আগে। উনার ৫ বছরের মেয়েটা কে দেখে এত মায়া লাগলো। চাচির মাত্র ২৮ বছর বয়স।আহারে ধুমপান টা না করলে উনার মেয়েটা আজকে উনার সাথে খেলতে থাকতো।চাচি র সাথে টক মিস্টি মান অভিমান হত। আবার সন্ধ্যায় হয়ত সবাই হাসতে হাসতে কোথাও লং ড্রাইভে যেতো। এখন আর কিছুই হবে না। কোনো দিনও এগুলো হবেনা।

০৬ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:৩১

জারনো বলেছেন:
সত্যিই বড় মর্মান্তিক এই চলে যাওয়া। একটু সচেতনাতার অভাবে যেমন তিনি তার নিজের মৃত্যুকে ত্বরান্বিত করলেন, তেমনি তার পরিবারের আপনজনদের করে গেলেন অভিবাবক শূণ্য। সহমর্মিতা আপনার আত্মীয়ের পরিবারের সকল সদস্যের জন্য

১১| ০৬ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:২৫

রূপকথার রাজকন্যা বলেছেন: পারলে এই পোস্টটা একবার দেখবেন...মন্তব্যগুলো দেখতে অনুরোধ জানাচ্ছি।
Click This Link

০৬ ই জুন, ২০১১ সন্ধ্যা ৭:৩৬

জারনো বলেছেন:
ধন্যবাদ আপু, দেখলাম আপনার পোস্টটি, অনেক সুন্দর ও তথ্যপূর্ণূ পোস্ট। আশা করি যারা এখনও ধুমপানে অভ্যস্ত তারা এটি পাঠ করলে
ধুমপান ছাড়ার জন্য উদ্বুদ্ধ হবেন।

আপনার আগের প্র,পিটা আরো ভালো ছিলো, অনেক হ্যাপি হ্যাপি লাগতো যদিও এটাকে অনেক ম্যাচুয়োর্ড মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.