| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি আষাঢ় ভাঙ্গায় তোমার ঘুম, তবে
তুমি চলে এসো এই রাতে কদম ফুলের অভিসারে
আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো -
বৃষ্টি ফোটার মালা নিয়ে।
দখিনের খোলা জানালার পাশে নারিকেল গাছের পাতারা
তোমাকে বরণ করে নেবে শীতল ছোঁয়া দিয়ে,
আমি হাঠু ঘেষে বসে থাকবো
তোমার ভেজা দুটি পায়ের স্পর্শ নেয়ার জন্য।
তুমি আসবে কদম ফুলের অভিসারে, মখমল অলিঙ্গনে।
©somewhere in net ltd.