নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজানাকে জানতে আমার এ পথ চলা......

মো: আব্দুল্লাহ আল কাফি

একজন অতি সাধারন মানুষ.......

মো: আব্দুল্লাহ আল কাফি › বিস্তারিত পোস্টঃ

মোটাদের জন্য বাড়তি প্লেন ভাড়া....!!!

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩০

মুটিয়ে যাওয়া নিয়ে দুঃখ কার না থাকে! সে দুঃখ আরও বাড়াতে এবার প্রস্তাব আসছে মোটা শরীরের যাত্রীদের জন্য প্লেনে ভাড়া দ্বিগুন করে দেওয়া। শরীরের ওজন মেপে ভাড়া নির্ধারণ! ৯ স্টোন যার ওজন তার চেয়ে ১৮ স্টোন ওজনধারীর ভাড়া দ্বিগুন।



এয়ারলাইন্সগুলো যখন বাড়তি জ্বালানি দরের সঙ্গে খাপ খাইয়ে নিতে হিমশিম খাচ্ছে তখন কোন যাত্রী কতটুকু ওজন নিয়ে ফ্লাইটে উঠলেন আর কতটুকু জায়গা দখল করে বসলেন সে বিষয়ে একটু হিসেবি না হলে আর চলছে না তাদের।



মোটাদের জন্য বিমানকে বাড়তি জ্বালানি পোড়াতে হচ্ছে বলে নিশ্চিত হওয়ার পরই এই প্রস্তাব। কান্টাস এয়ারওয়েজের সাবেক চিফ ইকনোমিস্ট টবি ওয়েবারই বলেছেন এই কথা। আর অস্ট্রেলীয় এয়ারলাইন্সটির এই বিশেষজ্ঞের বক্তব্যের সত্যতা মিলেছে আরও কিছু জরিপ থেকে। সবশেষ গবেষণায় ভ্রমণ বিশ্লেষক ড. ভারত পি ভট্ট বলেছেন আকাশযানে ব্যাগের ওজন মেপে ভাড়া নির্ধারণের মতো যাত্রীর ওজন মাফিক ভাড়ার বিষয়টিও কার্যকর একটি আইডিয়া হতে পারে।



নরওয়ের সন ও জরদানে বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক তিনটি বিকল্পের প্রস্তাবও দিয়েছেন। এক. বিমানে প্রতিটি যাত্রী তার নিজের ও সঙ্গে রাখা মালপত্রের ওজন মাফিক ভাড়া গুনবে। দুই. একটি নির্দিষ্ট ভাড়া থাকবে। এরপর বেশি ওজনের জন্য বেশি ভাড়া এবং কম ওজনের জন্য কিছুটা ছাড় দেওয়া হবে। আর তৃতীয় আইডিয়াটি হচ্ছে মোটাদের জন্য একটি নির্দিষ্ট মাপের কথা বিবেচনায় রেখে একটি নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে দেওয়া। আর গড়পড়তাদের জন্য থাকবে ভিন্ন ভাড়া।



ড. ভট্ট বলেন, অন্য যেকোন যানবাহনের চেয়ে আকাশযানে এই ওজন ও জায়গার বিষয়টি গুরুত্বপূর্ণ তাই যে যেমন ওজনের হবে, যতটুকু জায়গা নেবে ততটুকুর জন্যই ভাড়া গুনবে সেটাই হওয়া উচিত।

সুত্রঃবাংলানিউজ২৪

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৪৯

স্টেনটোরিয়ান বলেছেন: ব্যাপারটা আমার কাছে যুক্তিযুক্ত। ব্যক্তিগতভাবে আমি যতবারই ভ্রমন করেছি, দেখা গিয়েছে আমি ১২০০ ডলার দিয়ে যে টিকেট কিনে ৪০কেজি ওজনের ব্যাগ এবং আমার নিজের ৭০ কেজির শরীর মোট ১১০ কেজি নিয়ে উড়েছি, আবার দেখা গিয়েছে আমার সহযাত্রী ৪০ কেজি ওজনের ব্যাগ এবং নিজের ১২০ কেজি ওজনের শরীর মোট ১৬০ কেজির জন্যও সেই একই ১২০০ডলার পরিশোধ করেছে। আমার ১ কেজি অতিরিক্ত ওজনের জন্য ২৬ ডলার পরিশোধ করতে হয়, অথচ মোটা লোকটি কোন অতিরিক্ত মূল্য পরিশোধ না করেও ৫০ কেজি বেশী ওজন বহন করছে। এটা তো কোন যুক্তিপূর্ণ ব্যবস্থা হল না।

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৪

মো: আব্দুল্লাহ আল কাফি বলেছেন: হুমম ব্যাপারটা এখন এমন দাড়াচ্ছে যে ওজন বাড়তি হলে তার জন্য রক্ষনাবেক্ষন ব্যয়টাও মাথায় রাখতে হবে.... =p~ ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০৪

মদন বলেছেন: =p~

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৩

মো: আব্দুল্লাহ আল কাফি বলেছেন: আমিও হাসতেছি মদন ভাই..মোটাদের দুর্ভাগ্যের জন্য। ধন্যবাদ।

৩| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৮

দেশপ্রেমিক পোলা বলেছেন: ভাইরে আমার ৫৬ কেজি ওজনের সাথে যদি ব্যাগে ২/১ কেজি ওজন বেশি হয়েছে তো কোথায় যাবা খালু। মালেশিয়া এয়ারে একবার আমার টিকেটে ২৫ কেজি লেখা ছিলো, ২৭ কেজি নিয়ে যেতে দেয় নি। ওরা বললো ২৫.৯ কেজির বেশি নিতে পারবেন না কোনভাবেই। অথচ আমার দ্বিগুন ওজন ১০০/১২০ কেজি ওজন নিয়ে অনেকেই যায়। সুতরাং ব্যাপারটি অবশ্যই যুক্তিযুক্ত। ব্যাগের ওজন ২/৩ কেজি কমবেশি নিয়ে যদি এমন করে তাহলে ৬০/৭০ কেজি শরীরের ওজনের পার্থক্য অবশ্যই কনসিডার করা উচিত।

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৯

মো: আব্দুল্লাহ আল কাফি বলেছেন: হুমম সহমত তবে স্লিমদের জন্যও কোন ব্যবস্থা থাকা উচিত।
তাহলে আমার কিছুটা সেইভ হতো... ;)

৪| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: এই বার আমা কি হইপে রে!!

২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৬

মো: আব্দুল্লাহ আল কাফি বলেছেন: কেন ভাই ফাইসা গেলেন নাকি??? ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.