| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবুঝ দুই শিশু সন্তানকে ঘরের ভেতর তালাবদ্ধ করে রেখে প্রেমিকের সঙ্গে রাত কাটাতে বেরিয়ে পড়তেন মা! এক দিন, দু’দিন, তিনদিন নয়, ২০১০ সালের মার্চ থেকে পরপর চারমাস এভাবেই পিতার আদর বঞ্চিত শিশুদের বাসায় একা ফেলে রেখে যেতেন তিনি! শুধু একাই ফেলে রেখে যেতেন না, যথাক্রমে ১ ও ৩ বছর বয়সী ঐ শিশু দু’টির জন্য পর্যাপ্ত খাবারও রেখে যেতেন না তিনি!
মায়ের বিলাসি জীবন যাপনে বলি হওয়ার পথে এগোতে থাকে শিশু দু’টি! কিন্তু সে দিকে খেয়াল নেই বিলাসী ‘জননী’র! তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন! জুন মাস থেকে বাসায়ই আসা বন্ধ করে দেন!
প্রেমিকের সঙ্গে ফূর্তি করে কাটাতে থাকেন উন্মত্ত সময়! মাস খানেক পর প্রেমিকের গা-ছাড়া হাবভাবে হয়তো শিশু দু’টির কথা মনে পড়ে! তাই বাড়ি ফিরেন! কিন্তু ততদিনে মায়ের অবহেলা আর ক্ষুধার জ্বালা সইতে না পেরে পৃথিবীর মায়া ত্যাগ করেছে শিশু দু’টি!
এ অভিযোগে ওসাকার বাসিন্দা ২৫ বছর বয়সী সানায়ে নাকামুরা নামে এক নারীকে দোষী সাব্যস্ত করে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।আদালত সূত্র জানায়, পর্যাপ্ত খাবার ছাড়া শিশুদের একা ফেলে রেখে গেলে তারা মারা যেতে পারে এমনটা জানতেন অভিযুক্ত নাকামুরা। তাই, তাকে জাপানি আইনে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।
সুত্র:বাংলানিউজ২৪
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৬
মো: আব্দুল্লাহ আল কাফি বলেছেন: কিছু বলার ভাষা খুজে পাচ্ছি না... এদের দেখে পশুরাও লজ্জা পাবে। ধন্যবাদ মন্তব্যের জন্য।
২|
২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১১
সাদা রং- বলেছেন: এমন মা কি পৃথিবীতে আছে? বিশ্বাস হয় না, মা হচ্ছে সবচেয়ে আপন তার সন্তানের কাছে।
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫০
মো: আব্দুল্লাহ আল কাফি বলেছেন: আসলে সন্তান জন্ম দিলেই মা হওয়া যায় না...
৩|
২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৪
মরণের আগে বলেছেন: আল্লাহ তালার আজাব প্রবন দেশ,আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন ,আমিন।
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫০
মো: আব্দুল্লাহ আল কাফি বলেছেন: আমিন।ধন্যবাদ।
৪|
২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৮
কেএসরথি বলেছেন: জানোয়ার সব দেশেই আছে, সবরূপেই আছে।
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫১
মো: আব্দুল্লাহ আল কাফি বলেছেন: সহমত।
৫|
২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৯
পথহারা সৈকত বলেছেন: কেএসরথি বলেছেন: জানোয়ার সব দেশেই আছে, সবরূপেই আছে।
৬|
২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০৪
শায়েরী বলেছেন: এমন মা কি পৃথিবীতে আছে?
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৩
মো: আব্দুল্লাহ আল কাফি বলেছেন: না এমন মা পৃথিবীতে নেই আর এরা ... এদেরকে মা বললে মা জাতিকে অপমান করা হবে।
৭|
২৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৮
আরজু পনি বলেছেন:
একজন মায়ের কাছে সন্তান হলো সেরা উপহার। এসব জনোয়ার রুপী মায়েদের প্রতি ধিক্কার!
৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৬
মো: আব্দুল্লাহ আল কাফি বলেছেন: এরা এদের সন্তানদের সাথে যে ব্যবহার করেছে আল্লাহ তায়ালাও এদের সাথে তদ্রুপ ব্যবহার করবেন...তবুও বলি খোদা এদের হেদায়েত দান করুন।আমিন।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৪
আহলান বলেছেন: কংস মা ...