নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কলাবাগান১

বিজ্ঞান নিয়ে পড়ালেখা দেশপ্রেমের ই অংশ

কলাবাগান১ › বিস্তারিত পোস্টঃ

সব সামুর দোষ

২৪ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:২৫


ওয়াশিংটন ডিসির চারদিকে বৃত্তাকার রাস্তার নাম ৪৯৫ ...সেই রাস্তায় এত বছরেও কোনদিন দেখি নাই এমন প্রমিনেন্ট ট্রাক যেখানে বাংলাদেশের প্রান এর প্যাকেট বিরিয়ানীর বিজ্ঞাপন বহন করা তাদের নিজস্ব পরিবহন...দেখে ভালই লাগল...সকালের রাস আওয়ারে জ্যামে আটকানো অবস্হায় ছবি তুললাম......... তখন আবার মনে পড়ল গাড়ী চালাতে চালাতে সেল ফোন হাতে নিয়ে কি বেকায়দায় পড়েছিলাম তবে ভদ্র সভ্য দেশে কোন ঝামেলা ছাড়াই 'বেচে' গিয়েছি....
সেইম রাস্তায় পাশের সিটে রাখা সেল ফোন এ সামুর ট্যাব ওপেন করা ... দেখি যে রাজীব নুর এর পোস্ট.....পড়ার জন্য হাতে তুলে নিলাম কিন্তু জ্যামে যে সামনের গাড়ী স্লো হয়ে গেছে খেয়াল না করাতে...সরাসরি পিছন থেকে ধাক্কা দিলাম সামনের গাড়ীকে.....১০০% আমার দোষ.....এইদেশে সবই সিস্টেমেটিক....গাড়ীর ড্যাশবোর্ড থেকে ইনসুরেন্স এর কার্ড হাতে নিয়ে গাড়ী থেকে নেমে যাকে ধাক্কা দিয়েছি, তার হাতে তুলে দিলাম...উনি একটা ছবি তুলে নিলেন আর তার গাড়ীর ড্যামেজ আর আমার গাড়ীর ড্যামেজ এর ছবি তুলে, উনার ইন্সুরেন্স কার্ড আমাকে দিলেন আমিও ছবি তুলে নিলাম, কার্ড এবং দুই গাড়ীর। পুরা ৪-৫ মিনিট কোন কথা নাই শুধু আমি একবার সরি বললাম উনি উনার গাড়ী নিয়ে চলে গেলেন, আমি আমার গাড়ী নিয়ে কাজে চলে গেলাম। পরদিন ইনসুরেন্স কোম্পানী ফোন দিল..অকপটে বললাম আমার দোষ ...ইনসুরেন্স কোম্পানী আমার গাড়ীকে তাদের লিস্টের গ্যারেজে নিতে বলল (রিপেয়ার করার জন্য) আর যাকে ধাক্কা দিলাম, তার গাড়ী মেরামত করার সম্পূর্ন খরচ দিয়ে দিল.. আমি গাড়ী মেরামত করতে দিলাম যেখানে ৪-৫ দিন সময় লাগবে বাম্পার অর্ডার করে পার্টস আনতে..সেই কয়দিন এর জন্য নিউ একটা জিপ গাড়ী ধার হিসাবে দিল যাতে আমার কোন অসুবিধা না হয়.......।৫ দিন পর মেরামত শেষ, তাদের গাড়ী ফেরত দিয়ে নিজের গাড়ী নিয়ে আসলাম, সমস্ত খরচ ইন্সুরেন্স কোম্পানী পে করে দিল। .......নো ঝগড়া, মারামারি, ক্যাচাল..সিস্টেম মত সব ঠিক হয়ে গেল....অনলি ড্রব্যাক হল যে সামনের মাস থেকে হয়ত আমার ইনসুরেন্স এর প্রিমিয়াম মাসে ২০-৩০% বেড়ে যাবে কেননা তাদের মতে আমি নিরাপদ ড্রাইভার না....তবে আগামী ৩-৪ বছর এর মাঝে যদি কোন এক্সিডেন্ট না করি (আমার দোষে) , তাহলে আবার রেইট কমে আসবে....... ভদ্র লোকের দেশে রাস্তায় এক্সিডেন্ট এর পর কোন মারামারি/ধস্তাধস্তি করতে হয় নাই.......। সব সামুর দোষ

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১:১৭

সৈয়দ কুতুব বলেছেন: পড়ে মজা পেলাম তবে রানু সাহেবের লেখা তো ১ম পাতায় দেখছি না ।

২৪ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:৪১

কলাবাগান১ বলেছেন: অনেক দিন আগের ঘটন.. প্রতি ৬ মাসে ইন্সুরেন্স পলিসি রিনিউ হয়

২| ২৪ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সব সামুর দোষ
...................................................
যত দোষ নন্ন্দ ঘোষ,
রা.নু কে এর ২৫% শেয়ারে র আওতায় আনা যায়!

২৪ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১:২৫

কলাবাগান১ বলেছেন: না উনার সুরুভী ভাবীকে লুকিয়ে কোক আর বিরিয়ানী খাওয়া কমে যাবে ২৫% দিতে গেলে

৩| ২৪ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:০২

নতুন নকিব বলেছেন:



সব দোষ সামুর -ইহা সঠিক।

ভদ্রলোকের দেশে মারামারির করতে হয়নি, সেটা ভালো। তবে সিস্টেমে ২০-৩০% কিন্তু ঠিকই মেরে দিয়েছে। :)

২৪ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:৪৭

কলাবাগান১ বলেছেন: মেরে দেয় নাই...এটাই সিস্টেম এর যাদুকরি ক্ষমতা.....

৪| ২৪ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:১০

রাজীব নুর বলেছেন: ভাগ্য ভালো আপনি সামুর দোষ দিয়েছেন। আমার দোষ দেননি। বড় বাচা বেঁচে গেছি।
আপনি কত বছর ধরে গাড়ি চালান?

রাস্তায় বের হলেই খুব সাবধান থাকবেন।
গাড়ি চালানোর সময় মোবাইল ধরবেন না।

২৪ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:৪৮

কলাবাগান১ বলেছেন: গাড়ী আমাকে চালায় অনেক বছর ধরেই

৫| ২৫ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬

নতুন বলেছেন: সামুর ট্যাব ওপেন করা ... দেখি যে রাজীব নুর এর পোস্ট.....পড়ার জন্য হাতে তুলে নিলাম কিন্তু জ্যামে যে সামনের গাড়ী স্লো হয়ে গেছে খেয়াল না করাতে...সরাসরি পিছন থেকে ধাক্কা দিলাম সামনের গাড়ীকে.....১০০% আমার দোষ

সব দোষ রানু ভাইর B-))

স্লো ট্রাফিকে এমন দূঘটনার জন্য ৯৯% দায়ী ফোন। আমিও এপযন্ত ৩ বার অল্পের উপর দিয়া বাইচা গেছি।

২৫ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:৩২

কলাবাগান১ বলেছেন: ভাগ্য ভাল যে সামনে ড্রাইভার ছিলেন নিতান্তই ভদ্রমহিলা....আজকাল এক দল বেরিয়েছে বেশীর ভাগই দেশী ভাইরা- নাম ঠেলা পার্টি ..ইচ্ছা করে ধাক্কা লাগাবে অথবা নিজেরা নিজেরা ফেইক এক্সিডেন্ট করে ইন্সুরেন্স থেকে ডলার ক্লেইম করে আর পিছন থেকে যদি কোন ভাবে আলগা ভাবেও ধাক্কা লাগে, তখনই সে ক্লেইম করে যে তার ঝাকুনীতে ঘাড়ে মাথায় আঘাত পেয়েছে, লং টার্ম ধরে আদালত/পুলিশ/ডাক্তার ইত্যাদি ক্যাচালে জড়ায়ে ভাল পরিমান এর জরিমানা আদায়, আর যে ধাক্কা দিয়েছে তার ইন্সুরেন্স প্রিমিয়াম আকাশচুম্বি..........

৬| ২৫ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:০৫

গেঁয়ো ভূত বলেছেন: তীব্র প্রতিবাদ জানাচ্ছি, সামু অত্যন্ত নিরীহ, ওর কোন দোষ নাই, আপনি গাড়ি চালানো অবস্থায় মোবাইল বের করলেন কেন কেন কেন?

২৫ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:৩৩

কলাবাগান১ বলেছেন: সব দোষ যদি শেখ হাসিনার, তাহলে সেই নিয়মে সব দোষ...

৭| ২৬ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ১২:০৯

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.