| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন যে ক্যান্সার টিউমারকে কেন শরীর এর রোগ প্রতিরোগ করা ইমিউন সেল (যেমন টি সেল) একেবারে ধ্বংস করতে পারে না!!! যেখানে টি সেল এর কাজই হল এবনরমাল সেলকে (যেমন ইনফেকটেড সেল, ক্যানসার সেল) ধংস করা, সেখানে সে ক্যান্সার সেল কে ধ্বংস করতে ফেইল। টি সেল এর বাইরের আবরন PD-1 নামের 'প্রোটিন' থাকে যেটা আপনার নরমাল কোষগুলিকে টি সেল এর ধ্বংসাত্মক একশান থেকে সুরক্ষা করে, নাহলে টি-সেল অটোইমিউন মোডে নরমাল সেল কেও ধ্বংস করে দেয়। যাতে টি সেল নরমাল সেল কে ধ্বংস করতে না পারে, আপনার ইনফেকশান বিহীন নরমাল সেল PD-L1 নামের প্রোটিন বানায় আর তা টি-সেল এর PD-1 প্রোটিন এর সাথে বাইন্ড করে টি সেল কে 'নিস্কৃিয়' করে দেয়।
ক্যান্সার কোষের ডিএনএ তে প্রচুর মিউটেশন এর ফলে তার মাঝে নতুন ধরন এর নানা রকম 'এবনরমাল' প্রোটিন তৈরী হয় (যে টাকে neoantigen বলে), আর টি সেল সেই neoantigen কে চিনতে পারে যে এটা ক্যান্সার কোষ কিন্তু যখনই টি সেল ক্যান্সার কোষ কে ধ্বংস করতে যায়, ধূর্ত ক্যান্সার সেল নরমাল সেল এর মত PD-L1 প্রোটিন বানায় আর তা টি-সেল এর PD-1 প্রোটিন এর সাথে বাইন্ড করে টি সেল কে 'নিস্কৃিয়' করে দেয়। আর ক্যান্সার সেল বিজয়ী এর হাসি হেসে বাড়তে থাকে.....
বিজ্ঞানীরা নতুন ড্রাগ বানালো....যেটা টি সেল এর PD-1 নামের প্রোটিন এর সাথে বাইন্ড করে (নাম Keytruda: এক ইনজেক্শান এর দাম $15,000)। ক্যান্সার সেল এর তখন ত্রাহি অবস্হা ...আতি-পাতি করে টি-সেল এর PD-1 প্রোটিন কে খুজতে থাকে বাইন্ড করে নিস্কৃিয় করা জন্য কিন্তু PD-1 এর সাথে Keytruda বাইন্ড করে থাকাতে ক্যান্সার সেল আর টি সেলকে কে 'নিস্কৃিয়' করতে পারে না; এতে টি সেল ক্যান্সার সেল এর neoantigen কে চিনতে পারে 'শত্রু' (not own cells) হিসাবে এবং খুব সহজেই ক্যান্সার সেলকে ধ্বংস করে দিতে পারে। এই পদ্ধতি বিভিন্ন ক্যান্সার এ কাজ করছে তবে ১০০% সাকসেসফুল না....।এবং সব ক্যান্সার এ কাজ ও করে না।
এখন আসলো পারসোনাল ক্যান্সার ভ্যাকসিন। টি সেল এর সাথে ক্যান্সার সেল যে হাইড এন্ড সিক গেইম খেলে, তার একটা হল ক্যান্সার সেল বিভিন্ন পদ্ধতি ইউজ করে তার মাঝে যে neoantigen আছে সেগুলিকে লুকিয়ে রাখতে টি সেল থেকে যাতে টি সেল ক্যান্সার কোষ কে 'বিদেশী' সেল হিসাবে সনাক্ত না করতে পারে। ক্যান্সার ভাকসিন সেই neoantigen কে ইনজেকশান হিসাবে শরীরে প্রবেশ করায় যাতে টি সেল খুব সহজেই শরীর এর ক্যান্সার সেল এর প্রতিক এই neoantigen কে চিনতে পারে, আর তাতেই সে ক্যান্সার সেল কে সনাক্ত করতে পারে এবং ক্যান্সার সেল এখানেই কাবু....Keytruda তার ধূর্ত পদ্ধতি ( PD-1 কে বাইন্ড করে টি সেল কে নিস্কৃিয় করা) বন্ধ করে আর পারসোনাল ভ্যাকসিন ক্যান্সার সেল এর লুকানো neoantigen কে চিনতে সাহায্য করে। আর এই দুই পদ্ধতি একসাথে ক্যান্সার সেল কে ধরাশায়ী করে দেয়।
গতকাল মডার্নরা কোম্পানী প্রায় ১২০০ লোকে স্কিন ক্যান্সার এর উপর পরীক্ষা করে ক্লিনিক্যাল ট্রায়াল এর ফল প্রকাশ করেছে। ক্যান্সার ভ্যাকসিন এবং Keytruda এক সাথে ব্যবহার করে দেখা গিয়েছে যে একলা Keytruda ইউজ করার চেয়ে অলমোস্ট ৫০% বেশী ইফেক্টিভ ক্যান্সার নিরাময়ে (নিরাময় মানে শরীরে কোন ক্যান্সার না থাকা) যখন দুইটা একসাথে ইউজ করা হয়...। এটা বিশাল খবর.... আমার মতে হয়ত বেশী বয়স্ক লোকেরা তত উপকার পাবে না তবে অল্প বয়সে ক্যান্সার ধরা পড়লে, এত দুই পদ্ধতি যে ভাবে আগাচ্ছে হয়ত সেদিন বেশী দুরে না যে ক্যান্সার ডায়াবেটিস এর মতই ম্যানেজএবল পর্যায়ে যাবে।
পারসোনাল ক্যান্সার ভ্যাকশিন মানে কাস্টম মেইড ভ্যাকসিন.. একেক জনের একেক রকম এর ভ্যাকসিন কাস্টম মেইড হবে। কারন প্রায় সবার ক্যান্সার এর neoantigen ডিফারেন্ট ফ্রম আদার্স। সবার ক্যান্সার সেল এর মিউটেশান ও ডিফারেন্ট, তাই neoantigen ও ডিফারেন্ট। তাই টিউমার এর ডিএনএ সিকোয়েন্স করে নরমাল সেল (যেমন আপনার থুথু থেকে) ডিএনএ সিকোয়েন্স এর সাথে কমপেয়ার করে দেখা হয় কোন কোন ডিএনএ মিউটেশান ক্যান্সার সেল এ আছে। তা জানার পর ই, ল্যাবে আপনার ক্যান্সার মিউটেশান স্পেসিফিক neoantigen বানিয়ে শরীরে ইনজেকশান দেওয়া হয় আর এতে টি সেল খুব সহজেই ক্যান্সার সেল এর লুকিয়ে রাখা neoantigen কেভ্যাকসিন এর দ্বারা চিনতে পারে।
এই সাফল্য ই এখন অন্যান্য ক্যান্সার ও ট্রায়াল হচ্ছে এই দুই পদ্ধতি কে এক সাথে করে এবং আমি মনে করি সেগুলিও সাকসেসফুল হবে..অচিরেই মানব জাতি ক্যান্সার 'বিজয়' এর আশা করতেই পারে।
লিখা কঠিন হয়ে যাচ্ছে। সুবিধার জন্য চ্যাট জিপিটি দ্বারা একটা ছবি আকালাম নিচে
আমার এই লিখা হয়ত যারা 'বৈজ্ঞানিক' মুফতি ইবরাহিমের ফলোয়ার তাদের কাছে ভাল লাগবে না...তারা তাদের স্বপ্নে পাওয়াঔষুধ অথবা তাবিজ/জিন এসব দিয়েই ক্যান্সার নিরাময়ে ব্যস্ত থাকুক ..এত কস্ট করে ঔষুধ বানানো বোকামি..
আরো একটা সুসংবাদ ফ্রম স্পেন.যেখানে সব ক্যান্সার ট্রায়াল এর ফল নিয়ে কনফারেন্স হচ্ছে এই সপ্তাহে। লাং ক্যান্সার এর নতুন ঔষুধ
৫৮% মৃত্যু ঝুকি কমাচ্ছেHealth and Science Amgen says drug combo cuts risk of death by 58% in patients with aggressive lung cancer
২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:১০
কলাবাগান১ বলেছেন: এইডসের টিকা সহজেই হবে না কেন না এই ভাইরাস খুব দ্রুত মিউটেশান হয় যেমন কভিড/ফ্লু দেখবেন যে বছর বছর টিকা নিতে হয় (গত সপ্তাহে কভিডের টিকা নিলাম)।
চার্চের এর ভিতর যদি কোন নরনারী অনৈতিক কাজ করে, বড় জোড় তাদের কে রিপেন্ট করতে বলা হবে পাদ্রীদ্বারা, তাই বলে গলা কেটে????? মুসলিম ধর্মকে মিছে মিছে পশ্চিমা বিশ্ব রা ভয় পায় না.................।
২|
২৪ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৮
নতুন বলেছেন: কাস্টমাইজড অষুধ বা টিকা অবশ্যই বিরাট ব্যাপার।
২৪ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:০০
কলাবাগান১ বলেছেন: এখন দেখছি নতুন ট্রেন্ড যেটাকে বলে Founder's Mode যেটার প্রথম পথ দেখিয়েছেন Sid Sijbrandij। উনার নিজের যখন ক্যান্সার সব চিকিৎসা 'ফেইল' করল, উনি তখন নিজেই নিজের ফান্ড দিয়ে এআই এর সাহায্য নিয়ে নিজের ট্রিটমেন্ট আরম্ভ করেন। এখন অনেকেই (বড়লোকেরা) এই ভাবেই নিজেই নিজের ক্যান্সার চিকিৎসা আরম্ভ করছেন। উনার ওয়েবসাইটে উনি নিজে সব শেয়ার করছেন
৩|
২৪ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩
প্রগতি বিশ্বাস বলেছেন: ফলাফল দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করবো!
২৪ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৫০
কলাবাগান১ বলেছেন: যে দেশের মা-বাবারা ছেলে-মেয়েদের কে বিজ্ঞাান ভিত্তিক পড়ালিখার চেয়ে মাদ্রাসা র পড়ালিখা কে দাম দেয়, সে দেশের অপেক্ষা করা ছাড়া কোন উপায় নাই
৪|
২৪ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:১৫
অপলক বলেছেন: দেখা যাক, শেষোবধি কি হয়...
২৪ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:৪৮
কলাবাগান১ বলেছেন: নিজেদের ভাগ্য নিজেদের তৈরী করার জন্য যা প্রয়োজন রাস্ট্র সেদিকে মন দিচ্ছে না...ধর্ম ভিত্তিক কোন দেশ জ্ঞানে-বিজ্ঞানে আগানোর কোন উদাহরন নাই
৫|
২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২৫
ডঃ এম এ আলী বলেছেন:
ব্যক্তিগত ক্যান্সার ভ্যাকসিন ও Keytruda-এর মতো ইমিউনোথেরাপির সমন্বয় ক্যান্সার চিকিৎসায় নতুন আশার
আলো দেখাচ্ছে এটি অবশ্যই একটি শুভ সংবাদ । তবে রোগ পুনরাবৃত্তি বা মৃত্যুর ঝুঁকি কমাকে সম্পূর্ণ নিরাময় বলার
এখনো সম্ভবত হয়নি, আর সব ক্যান্সারে এ চিকিৎসা সমান কার্যকর হবে কীনা সে বিষয়েও াআরো গবেশনা প্রয়োজন,। ব্যক্তিগত ভ্যাকসিনের কার্যকারিতা ও প্রাপ্যতা নিয়েও আরও গবেষণা প্রয়োজন।
রোগীদেরও সতর্কতা প্রয়োজন বলে মনে করছি । ইমিউনোথেরাপিতে ক্লান্তি, র্যাশ, ডায়রিয়া এবং থাইরয়েড, লিভার
বা ফুসফুসে প্রদাহের মতো পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে এবং বিরল ক্ষেত্রে তা প্রাণঘাতীও হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যের ভিত্তিতে চিকিৎসা পরিবর্তন বা বন্ধ না করে কোনো নতুন চিকিৎসা গ্রহণের আগে
এর কার্যকারিতা, ঝুঁকি ও অনুমোদন যাচাই করে ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ নেয়াও প্রয়োজন। অবশ্ই নব
উদ্ভাবনে আশা রাখছি , তবে সিদ্ধান্ত নেয়া উচিত হবে বৈজ্ঞানিক প্রমাণ ও বিশেষজ্ঞের পরামর্শের ভিত্তিতে।
যাহোক ধন্যবাদ জানাই বিজ্ঞানিদেরকে সাথে বিষয়টি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার প্রতিউ
রইল ধন্যবাদ ও শুভেচ্ছা ।
২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ২:১৪
কলাবাগান১ বলেছেন: এআই এর উত্তরে বিভ্রান্ত হবেন না। যারা এই ব্যাপারে রিসার্চ করছে তারা জেনে-শুনেই করছে। যখন লাভ-ক্ষতির হিসাব করা হয় বেনিফিট যদি লসের চেয়ে বেশী হয়, তখন সেটাকেই গ্রহন করতে হয়। লিং দিলাম একজনের পারসোনাল ক্যান্সার জার্নি যেখানে সর্তকতা থেকে যদি উনি উনার ডাক্তার এর কথা মত মৃত্যুর জন্য অপেক্ষা করতেন, এতদিন তার বেচে থাকার কথাও ছিল না..।মাঝে মাঝে বোল্ড পদক্ষেপ নিতে হয়...
https://centuryofbio.com/p/sid
৬|
২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪৮
শ্রাবণধারা বলেছেন: আপনি এর আগেও ক্যান্সার নিয়ে গুরুত্বপূর্ণ পোস্ট দিয়েছিলেন। একটা ছিল বোধহয় ক্যান্সারের প্রচলিত চিকিৎসাপদ্ধতিতে বড় ধরনের সাফল্য নিয়ে, যেখানে একটি শিশুর শরীর থেকে ক্যান্সার সম্পূর্ণ নিরাময় করা হয়েছিল।
ক্যান্সারের ভ্যাকসিন নিয়ে এই লেখাটা পড়ে যেটা বুঝলাম, তা হলো এমআরএনএ (mRNA) পদ্ধতি নিয়ে মডার্নার মতো কোম্পানিগুলো যে বড় ধরনের গবেষণা করছে, সেখানে তারা সফলতা পেয়েছে। এটা খুব আশাজাগানিয়া খবর। আশা করি, ভবিষ্যতে ক্যান্সারের এই টিকা আরও কার্যকর হবে ও সফলতা পাবে।
২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ৮:৫৭
কলাবাগান১ বলেছেন: একই সন্মেলনে কমন লাং ক্যান্সার (স্পেসিফিক টাইপ) এর আরেকটা নতুন ঔষুধ (যেটা টি সেল এবং ক্যান্সার সেল এর সাথে বাইন্ড করে যাতে টি সেল ক্যান্সার সেল কে ধ্বংস করতে পারে) এর আশাজাগানিয়া রেজাল্ট বের হয়েছে। পোস্টে লিং দিয়ে আপডেট দিয়েছি। ধন্যবাদ
৭|
২৫ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০০
ডঃ এম এ আলী বলেছেন:
মুল্যবান প্রতি উত্ত্রের জন্য ধন্যবাদ ।
ঠিকই বলেছেন এআই উত্তরে অনেক ক্ষেত্রেই বিভ্রান্তির প্রশ্ন চলে আসে এটাই অস্বাভাবিক নয় ।
এআই যেহেতু অনেক সময় সঠিক উত্তর দেয় ও এআই ব্যবহার করে অনেকেই গবেশনা পরিচালনা
করছেন ও সুফল পাচ্ছেন তাই তাদের কথা যে একেবারেই কী বিভ্রান্তিমুলক হয় তাও নূ । এবার দেখুন
এআই আসলে এখন কী বলেছে । তার কথা হুবহু নীচে তুলে দিলাম ।
আপনার বক্তব্যের সঙ্গে একমত যে ক্যান্সার চিকিৎসায় নতুন উদ্ভাবনের জন্য গবেষকদের নিরলস প্রচেষ্টা অত্যন্ত
প্রশংসনীয় এবং অনেক ক্ষেত্রে প্রচলিত চিকিৎসার বাইরে নতুন সম্ভাবনা অনুসন্ধান করাও জরুরি। কিন্তু সাহসী
পদক্ষেপ নেওয়া আর পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ ছাড়া চিকিৎসার কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্ত দেওয়া এক
বিষয় নয়।
আপনার বলা ব্যক্তিগত ক্যান্সার জার্নিটি অবশ্যই আশাব্যঞ্জক এবং গবেষণার জন্য মূল্যবান। তবে লেখাটি
মনোযোগ দিয়ে পড়লে দেখা যায়, রোগী সিড সিজব্রানডিজের চিকিৎসায় অস্ত্রোপচার, কেমোথেরাপি, রেডিওথেরাপি, পরীক্ষামূলক রেডিওলিগ্যান্ড চিকিৎসা, ইমিউনোথেরাপিসহ একাধিক পদ্ধতি ব্যবহৃত হয়েছে। তাঁর ক্যান্সার বর্তমানে
শনাক্ত করা যাচ্ছে না বলে প্রতিবেদনে উল্লেখ আছে। কিন্তু এই ফলাফলের কৃতিত্ব শুধু ব্যক্তিগত ক্যান্সার ভ্যাকসিন ও Keytruda-কে দেওয়া বৈজ্ঞানিকভাবে যথার্থ হবে না। বরং ব্যক্তিগত mRNA ভ্যাকসিনটি ছিল তাঁর পরবর্তী চিকিৎসা পরিকল্পনার অংশ। (মূল প্রতিবেদন আনুযায়ী)
এখানেই ব্যক্তিগত অভিজ্ঞতা এবং নিয়ন্ত্রিত ক্লিনিক্যাল গবেষণার মধ্যে মৌলিক পার্থক্য। একজন রোগীর অসাধারণ
সাফল্য নতুন চিকিৎসার সম্ভাবনা তুলে ধরতে পারে; কিন্তু একাধিক চিকিৎসা একসঙ্গে প্রয়োগ করা হলে কোন
চিকিৎসাটি কতটা কার্যকর ভূমিকা রেখেছে, তা আলাদাভাবে নির্ধারণ করা কঠিন। একইভাবে, একজন রোগীর
ফলাফল দিয়ে অন্য ধরনের ক্যান্সারে আক্রান্ত সব রোগীর সম্ভাব্য ফলাফলও নির্ধারণ করা যায় না।
অবশ্যই, ব্যক্তিগত ক্যান্সার ভ্যাকসিন ও pembrolizumab (Keytruda)-এর সমন্বয় নিয়ে আশাব্যঞ্জক বৈজ্ঞানিক
প্রমাণ রয়েছে। উচ্চঝুঁকির মেলানোমা ক্যান্সার নিয়ে KEYNOTE-942 গবেষণায় পুনরাবৃত্তি বা মৃত্যুর ঝুঁকি কমার
ইতিবাচক ফল পাওয়া গেছে। ২০২৬ সালের পাঁচ বছরের ফলো-আপেও সুফলের ইঙ্গিত পাওয়া গেছে। কিন্তু এটি
নির্দিষ্ট ধরনের ক্যান্সার নিয়ে পরিচালিত দ্বিতীয় পর্যায়ের গবেষণা; একে সব ক্যান্সারের জন্য প্রতিষ্ঠিত নিরাময়
হিসেবে ব্যাখ্যা করা যাবে না। গবেষণা ও পাঁচ বছরের ফলাফল | (২০২৬ সালের হালনাগাদ তথ্য)।
আপনি বলেছেন, লাভ-ক্ষতির হিসাব করে লাভ বেশি হলে চিকিৎসা গ্রহণ করতে হয়। নীতিগতভাবে কথাটি সঠিক। কিন্তু সেই হিসাবটি করতে হবে সংশ্লিষ্ট রোগীর ক্যান্সারের ধরন, রোগের পর্যায়, সম্ভাব্য চিকিৎসাগত সুফল, পার্শ্বপ্রতিক্রিয়া, বিকল্প চিকিৎসা এবং প্রমাণের নির্ভরযোগ্যতা বিবেচনা করে। গবেষণা চলছে—এটি যেমন আশার কারণ, তেমনি গবেষণার ফলাফল কতটা শক্তিশালী ও কোন রোগীদের ক্ষেত্রে প্রযোজ্য, সেটিও সমান গুরুত্বপূর্ণ।
আর চিকিৎসকের পরামর্শ নেওয়ার অর্থ মৃত্যুর জন্য অপেক্ষা করা নয়। প্রচলিত চিকিৎসায় পর্যাপ্ত সুফল না পেলে
দ্বিতীয় বিশেষজ্ঞের মতামত, উপযুক্ত ক্লিনিক্যাল ট্রায়াল কিংবা অনুমোদিত নিয়মে পরীক্ষামূলক চিকিৎসার সুযোগ
খোঁজা—এসবই দায়িত্বশীল পদক্ষেপ হতে পারে। রোগীর নিজের চিকিৎসা সম্পর্কে প্রশ্ন করার ও বিকল্প অনুসন্ধানের
অধিকার অবশ্যই আছে। কিন্তু চিকিৎসকের সঙ্গে সমন্বয় রেখে, সম্ভাব্য ঝুঁকি বুঝে সিদ্ধান্ত নেওয়া এবং কার্যকর
চিকিৎসা নিজে থেকে বন্ধ না করাও জরুরি।
এআই বলছে
বিজ্ঞানীদের নিরুৎসাহিত করা নয়; বরং বিজ্ঞানকে যথাযথভাবে মূল্যায়ন করা। আশা থাকা প্রয়োজন,
সাহসও প্রয়োজন; কিন্তু চিকিৎসাবিজ্ঞানে আশা, সাহস ও প্রমাণ তিনটিরই সমন্বয় দরকার। ব্যক্তিগত সাফল্য
আমাদের অনুপ্রাণিত করবে, আর সুপরিকল্পিত গবেষণা নির্ধারণ করবে সেই সাফল্য কতটা পুনরাবৃত্তিযোগ্য
এবং বৃহত্তর জনগোষ্ঠীর জন্য কতটা কার্যকর।
তাই নতুন চিকিৎসাকে অন্ধভাবে প্রত্যাখ্যান করা যেমন ভুল, তেমনি একটি ব্যতিক্রমী ব্যক্তিগত অভিজ্ঞতাকে সবার
জন্য কার্যকর চিকিৎসার চূড়ান্ত প্রমাণ হিসেবে উপস্থাপন করাও যুক্তিসংগত নয়। আমরা অলৌকিকতার দাবি নয়,
বৈজ্ঞানিক অগ্রগতি চাই; ভিত্তিহীন ভয় নয়, সচেতন সাহস চাই; আর অন্ধ অনুসরণ নয়, তথ্য ও প্রমাণভিত্তিক
সিদ্ধান্ত চাই।
এখন বলুন এ আই এর উত্তরের কোন জায়গাটিতে বিভ্রান্ত হওয়ার অবকাশ আছে । আমি হয়তবা আমার
পুর্বকার মন্তব্যটি সঠিকমত গুছিয়ে লিখতে পারিনি তাই আপনার কাছে বিভ্রান্তিকর বলে মনে হয়েছে । তবে
পোস্টের বিষয় বস্তু ভাল করে বুঝার জন্য যথেষ্ট পড়াশুনা করতে হয়েছিল ইন্টারনেট ঘেটে । সব কথা লিখতে
গেলে মন্তব্যের পরিধি অনেক বড় হয়ে যেতো , তাই প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রথম মন্তব্যটিতে ব্যক্তিগত ক্যান্সার
ভ্যাকসিন ও pembrolizumab (Keytruda)-এর সমন্বয় নিয়ে আশাব্যঞ্জক কথা বলার সাথে আরো কিছু চুম্বক
কথা্গুলিই বলা হয়েছিল। সে গুলি কী সত্যিই বিভ্রান্তিমুলক ? না কী গবেষনাটির বিষয়ে কিছু প্রশ্ন তোলা ?
প্রশ্ন করার মধ্যে বিভ্রান্তির কিছু নেই , বিজ্ঞান আর গবেষনা প্রশ্ন করে করেই এগোয় ।
শুভেচ্ছা রইল
২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:১৫
কলাবাগান১ বলেছেন: এ আই দিয়ে পোস্ট বা মন্তব্য দেওয়া তে আমার কোন আপত্তি নাই। তবে যদি আগে থেকে না বলা থাকে যে এটা এআই দ্বারা লিখিত, তখন লেখক কে নিয়ে ভিন্ন ধরনের ইমেজ তৈরী হয়। বলা না থাকলে, কমন সেন্সে অনেকেই এআই এর লিখা কে লেখক এর নিজের লিখা মনে করে লেখক সন্মন্ধে উন্নত (ভুল) ধারনা পোষন করে থাকেন
৮|
২৫ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:২৭
ডঃ এম এ আলী বলেছেন:
এই On AI Infrastructure in Biology আর্টিকেলটি পাঠে জানতে পারলাম
দয়া করে দেখুন https://centuryofbio.com/p/infra
There are clinical use cases for AI. For example, a wave of “digital oncology” companies
like Artera and Valar Labs are popping up. Their goal is to use AI to create new biomarkers
from existing clinical data—such as pathology slides—to help guide cancer care. Over
time, these models could compete head-to-head with clinical NGS offerings.
তাই বলা যায় এ আই উত্তরে বিভ্রান্ত হওয়ার অবকাশ যথেষ্টই কম ।
২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:২০
কলাবাগান১ বলেছেন: আমি নিজেই গবেষনায় এআই ইউজ করি যেটা (আবিস্কারে কাজে লাগে)। গতকাল ই আমাদের ল্যাবে ডেভেলপ করা ঔষুধ এর পজিশনাল আইসোমার এআই দ্বারা ডেভেলপ করে ইক্রেইন এর এক কোম্পানীর কাছে অর্ডার দিয়েছি সিনথেসাইজ করার জন্য। এই আ্ই হ্যালুশিনেশন কি ভাবে হয়, সেটা জানলে, আপনিও বুঝতে পারবেন কেন আমি 'বিভ্রান্ত' শব্দ টা ইউজ করেছি।
৯|
২৫ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১২
রাজীব নুর বলেছেন: খুবই গুরুত্বপূর্ন একটা পোষ্ট দিয়েছেন। এজন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:২৩
কলাবাগান১ বলেছেন: আপনি কি অফিসেও কোর্টের হাতা ঘুটিয়ে যান??? তবে সব কিছুর একটা বয়স আছে....মাইন্ড করবেন না ..ফান করে বললাম।
১০|
২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনি কি অফিসেও কোর্টের হাতা ঘুটিয়ে যান??? তবে সব কিছুর একটা বয়স আছে....মাইন্ড করবেন না ..ফান করে বললাম।
আমি আসলে ড্রেস সচেতন মানুষ না। তবে পরিস্কার জামা পরি। অর্থ্যাত সব সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকি। জামা নিয়ে বিলাসিতা করতেন আমার বাবা। তিনি ছিলেন দারুন স্মার্ট মানুষ। কথায়, চালচলনে, ব্যবহারে। কিন্তু আমি এসব কিছুই পাইনি।
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০১
সৈয়দ কুতুব বলেছেন: আগামী কয়েক দশকে ক্যান্সার এবং এইডসের টিকা বা ওরাল মেডিসিন বের হয়ে যাবে । এআই গবেষণায় গতি বৃদ্ধি করবে । মুফতি ইব্রাহীমর মতো মানুষেরা দেশে কবিরাজি করবেন আর বিদেশে গিয়ে ওরাল মেডিসিন খাবেন ।