| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কম্পিউটার ওপেন করতে গেলে নিচের এরর মেসেজটি আসে।
কোনও টেকি ভাই এ বিষয়ে সাহায্য করলে উপকৃত হতাম।
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৭
কামরুজ্জামান খান বলেছেন: সেটআপ দিলে কি ঠিক হবে?
২|
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৯
সাদা চুল বলেছেন: windows boot
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৮
কামরুজ্জামান খান বলেছেন: কি করতে হবে সেটা বলেন।
৩|
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫০
গোবর গণেশ বলেছেন: মনেহয় আপনার মাদারবোর্ডটি গিগাবাইট ব্রান্ডের। যদি তাই হয় তাহলে ঘটনাটা এইরকম যে, গিগাবাইট মাদারবোর্ডে সাধারণত দুইটি বায়োস চিপ থাকে, একটি হলো মেইন বায়োস অন্যটি ব্যাকআপ বায়োস। কম্পিউটার চলে সাধারণত মেইন বায়োস থেকে। কোন কারণে মেইন বায়োসে কোন সমস্যা হলে ব্যাকআপ বায়োস সেটাকে আবার রিপেয়ার করে দেয়। আর যদি মেইন বায়োস একেবারেই কাজ না করে তাহলে ব্যাকআপ বায়োস নিজেই মেইন বায়োস হিসাবে কাজ করতে থাকে। উপরের ছবিটি দেখে মনে হয় আপনার মাদারবোর্ডের মেইন বায়োসে কোন সমস্যা হয়েছে এবং ব্যাকআপ বায়োস সেটাকে রিকভার করছে। এই অবস্থায় আপনি শুধু এন্টার দিয়ে বের হয়ে যান। পিসি রিস্টার্ট হলে বায়োসটি আপডেট করে নিন। এ জন্য গিগাবাইটের সাইট থেকে লেটেস্ট বায়োস ডাউনলোড করে নিতে পারবেন।
সতর্কতা: বায়োস আপডেট করা খুবই স্পর্শকাতর একটি কাজ, অবশ্যই নিজ দায়িত্বে সাবধানতার সাথে করতে হবে।
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৬
কামরুজ্জামান খান বলেছেন: আপডেট না করে কি কোন উপায় নেই? আর একটি কথা কম্পিউটার ওপেণ হলেও ১/২ ঘণ্টা পোড় বন্ধ হোয়ে যায়।
৪|
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩০
বাংলার পিথক বলেছেন: কম্পিউটার অফ থাকলেও বায়োসকে পাওয়ার দেয়ার জন্য মাদারবোর্ডে একটা ছোট ব্যাটারি থাকে, ব্যাটারিটা অনেক পুরনো/ অকেজো হয়ে গেলে বায়োসের এই রকম এরোর হতে পারে। হার্ডওয়ার সম্বন্ধে ভাল অভিজ্ঞতা না থাকলে কোন হার্ডওয়ার অভিজ্ঞের হেল্প নেন। ব্যাটারি রিপ্লেসমেন্ট বা বায়োস আপডেটের ব্যাপারে হার্ডওয়ার অভিজ্ঞের হেল্প নেয়া ভাল হবে।
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪৩
কামরুজ্জামান খান বলেছেন: আমার মনে হয় ব্যাটারির প্রবলেম না। ব্যাটারির প্রবলেম হলে নিজেই চেঞ্জ করতে পারতাম।
৫|
২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫০
গোবর গণেশ বলেছেন: যেহেতু বলছেন কম্পিউটার চারানোর ১/২ ঘন্টা পর বন্ধ হয়ে যায়, তার মানে ধারণা করা যায় পাওযার সাপ্লাইতে কোন সমস্যা থাকতে পারে, অথবা পুরো ব্যাপারটাতে মাদারবোর্ডের কোন ম্যানুফ্যাকচারিং ফল্ট থাকতে পারে।
ভালো হয়, আপনি পিসিটা যেখান থেকে কিনেছেন ওখানে দিয়ে আসুন, পরিষ্কার করে বুঝিয়ে দিয়ে আসবেন সমস্যাগুলো। তারাই সমাধান দিবে।
৬|
২৫ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৩
গোবর গণেশ বলেছেন: আপনার মাদারবোর্ডের ব্রান্ড আর মডেল কি একটু জানাবেন। গিগাবাইটের GA-G41**-S2L এই জাতীয় মডেলের সিরিজে কিছু সমস্য ছিল।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৭
সাদা চুল বলেছেন: সেটাপ দিতে হবে