| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনুচ্ছেদ : ৪৯
মানুষের বাহ্যিক কাজের উপর ধর্মীয় নির্দেশ বাস্তবায়িত হবে , আর তাদের অভ্যন্তরীণ অবস্থা আল্লাহর উপর সমর্পিত....
মহান আল্লাহ বলেন : " অতপর তারা যদি তওবা করে এবং নামায প্রতিষ্ঠা করে ও যাকাত দেয় , তবে তাদের পথ ছেড়ে দাও । ( সুরা আত্ তওবা , আয়াত: ৫)
ইবনে উমর রাদিআল্লাহু আনহুমা থেকে বর্ণিত । রাসুলল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন : আমি ততক্ষণ পর্যন্ত লোকেদের বিরুদ্ধে সংগ্রাম করতে ( আল্লআহর পক্ষ থেকে ) আদিষ্ট , যতক্ষণ পর্যন্ত না তারা সাক্ষ্য দেবে যে , আল্লাহ ছাড়া আর কোন ইলাহ্ নেই এবং মুহাম্মদ (সাঃ) আল্লাহর রসূল , আর তারা নামায কায়েম করবে ও যাকাত আদায় করবে । তারা এগুলো করলে তাদের রক্ত ও সম্পদ আমার কাছ থেকে নিরাপদ করে নেবে। তবে ইসলামের হক্ তাদের উপর থাকবে ( যেমন : যিনা, হত্যা, ইত্যাদির শাস্তিস্বরূপ প্রাণদন্ড বা কেসাস নেয় ) ।
আর তাদের প্রকৃত ফয়সালা আল্লাহ তা'আলার ওপর সমর্পিত।
ইমাম বুখারী ও ইমাম মুসলিম এ হাদীস টি উদ্ধৃত করেছেন ।
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২০
মশিকুর বলেছেন:
মহান আল্লাহ বলেন : " অতপর তারা যদি তওবা করে এবং নামায প্রতিষ্ঠা করে ও যাকাত দেয় , তবে তাদের পথ ছেড়ে দাও । ( সুরা আত্ তওবা , আয়াত: ৫)
++++++++