নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Kausar_007

সৈাদি আরব প্রবাসী বাংলাদেশী । নিজ শহর - সিলেট । সর্বক্ষেত্রে নিজেকে আলোকিত করার চেষ্টা করি ইসলামের আলোতে । ব্যাক্তিগত জীবন থেকে শুরু করে সকল ক্ষেত্রে ইসলাম কে প্রাধান্য দিতে পছন্দ করি ।

Kausar_007 › বিস্তারিত পোস্টঃ

রিয়াদুসসালেহীন ২য় খন্ড...

২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫০

আবু মা'বাদ মিকদাদ ইবনে আসওয়াদ রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত । তিনি বলেন , একদা আমি রাসুল্লুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিঙ্গেস করলাম : আপনি কি বলেন যদি কোন কাফেরের সাথে আমার মোকাবিলা হয় এবং পারস্পারিক যুদ্ধে সে তরবারির আঘাতে আমার একটি হাত কেটে ফেলে , অতঃপর সে আমার পাল্টা আক্রমন থেকে বাঁচার জন্য একটি গাছের আড়ালে আশ্রয় নিয়ে বলে , আমি আল্লাহর জন্য ইসলাম গ্রহন করলাম, ইয়া রাসূলাল্লাহ ! এ কথা বলার পর আমি তাকে হত্যা করবো ? তিনি বললেন : তাকে হত্যা করো না । পুনরায় আমি বললাম , ইয়া রাসুলল্লাহ ! সে তো আমার হাত কেটেছে , অতঃপর এ কথা বলেছে । তিনি বললেন : তাকে হত্যা করো না ; কেননা তুমি যদি তাকে হত্যা করো , তাহলে তুমি তাকে হত্যা করার পূর্বে যে মর্যদায় ছিলে , সে সেই মর্যাদায় পৌছে যাবে ; আর সে যে কালেমা পাঠ করেছে , এ কালেমা পাঠের পূর্বে সে যে স্তরে ছিল ; তুমি ( তাকে হত্যা করলে ) সে স্তরে নেমে যাবে।



ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদীসটি রেওয়ায়েত করেছেন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৭

বেলা শেষে বলেছেন: [95:6]

কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.