নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারাকৃত ছাঁয়ার মায়ায় পড়ে আছি!!

Kazi Tuhin

জীবনে রাত বড় হতে হতে এক সময় রাতটা ক্লান্ত হয়ে পড়ে, আর তখনই নতুন সূর্যের প্রভা ক্লান্ত-শান্ত রাতের প্রাচীর ভেদ করে দিনের সূচনা ঘটাই

Kazi Tuhin › বিস্তারিত পোস্টঃ

নিষিদ্ধ প্রেম

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৬


তুমি ক্রমশই ডুবে যাচ্ছ, ভালোবাসা! প্রেম নামক কিছু আশা-নিরাশা, মান-অভিমান আর কিছু কাম-ক্রোধের তীরহারা এক শীতল সাগরে।
সাগরে তোমার ভাসমান শরীরের,বকোমল আঙ্গুলের
স্পর্শে, আড়াই কোটি বছর আগের সবচেয়ে বড়
ডানাওয়ালা পেলাগোর্নিস স্যান্ডার্সি পাখির মতো সমগ্র
মহাকাশে দাপিয়ে বেড়াতে চাইবে সহস্র কোটি প্রেমিক
প্রেমিকার দল।

তোমার ভালোবাসাময় অনিন্দ্য চোখের ইশারায় অন্ধকারে প্রতিটি মুহূর্তে ঝলমল আলো ছড়াবে অতিকায়
সুপারমুন সূর্য হতে পূর্ণ শতাংশ গুন বেশি আলো নিয়ে।
ভালোবাসা,শুধু তোমার ভালোবাসায় মহাসুখী
হয়ে, মানুষের সব কষ্টের নীরবতা ভেঙ্গে দিয়ে,
পৃথিবীর সবচেয়ে বড় মস্কো'র ঘন্টাটি শান্তির ধ্বনিতে
ধ্বনিত হবে, অথচ যেই ঘন্টাটি ভুলেও বাজেনি কোনোদিন।

শুধু তোমার ভালোবাসায় অসহায় মানুষের মমী করা
শরীর প্রেমাতুর হৃদয়ে উজ্জীবিত হয়ে যখন ঠোঁটের
ওপর ঠোঁট রেখে শান্তির জন্য মিলিত হয়,
তখন অসমতার দেয়াল বাঁধা দিয়ে বলে-
"মানুষেরা সব পরাধীন।
তাঁদের লজ্জা আছে, সন্মান আছে, আছে পিছুটান।

তাঁদের চাওয়ার মানুষের সাথে প্রেম নিষেধ;
ধনী-গরীবের, ছোট-বড় বয়সের, ধর্ম-বর্ণের বাঁধার
দেয়াল আকাশের চেয়েও সীমাহীন।"
তবুও প্রেমে দগ্ধ স্বপ্নাতুর প্রেমিক প্রেমিকারা বাঁধার দেয়ালের ওপর ঠোঁট লাগিয়ে চুম্বনের ঝর তোলে,
যদি একটি চুম্বন দেয়ালের গায়ে তরঙ্গ হয়ে গিয়ে লাগে অপর প্রান্তে ক্ষুধার্ত প্রেমিক প্রেমিকার ঠোঁটে,
তবেই যেনো জীবন স্বার্থক হয়, অমর হয়ে যায় প্রেম।

(মানুষের স্বাধীনতার পতাকা আছে, আরও আছে পতাকা উড়ানোর জন্য উন্মুক্ত বাতাসের অভাব।)

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৫

Kazi Tuhin বলেছেন: (মানুষের স্বাধীনতার পতাকা আছে, আরও আছে পতাকা উড়ানোর জন্য উন্মুক্ত বাতাসের অভাব)

২| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৯

রুদ্র জাহেদ বলেছেন: ভালো লাগল কবিতা।শুভ ব্লগিং

৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৪২

Kazi Tuhin বলেছেন: ধন্যবাদ ব্রাদার, শুভেচ্ছা জানবেন

৪| ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪

Kazi Tuhin বলেছেন: ধন্যবাদ! শুভেচ্ছা জানবেন।
আমার ব্লগে আপনাকে স্বাগতম

৫| ১২ ই নভেম্বর, ২০১৫ ভোর ৪:৩৪

রুদ্র জাহেদ বলেছেন: মন্তব্যের উত্তর প্রদানের জন্য মন্তব্যের সবুজ অংশে ক্লিক করুন তারপর সে বক্সে প্রতিউত্তর দিন।তাহলে মন্তব্যপ্রদানকারী নোটিফিকেশন পাবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.