নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারাকৃত ছাঁয়ার মায়ায় পড়ে আছি!!

Kazi Tuhin

জীবনে রাত বড় হতে হতে এক সময় রাতটা ক্লান্ত হয়ে পড়ে, আর তখনই নতুন সূর্যের প্রভা ক্লান্ত-শান্ত রাতের প্রাচীর ভেদ করে দিনের সূচনা ঘটাই

Kazi Tuhin › বিস্তারিত পোস্টঃ

অসমাপ্ত ভালোবাসার স্বপ্নিল সমাপ্তি

০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫১

সমাপ্তির নাম ধরে প্রচন্ড জোড়ে চিৎকার
করে চলেছে স্বপ্নীল।
রাতের এই নিস্তব্ধতায় তার এই আর্তনাদ
ক্রমশ উচ্চ থেকে উচ্চস্বরে পরিনত হয়েছে
পুরো এলাকাজুড়ে, শুধু সমাপ্তির নামটা
স্বপ্নীলের কান্না কান্না স্বরে শোনা যাচ্ছে
সমাপ্তি ..সমাপ্তি ......

কিছু সময় আগের ঘটনা,
নীল শাড়িতে সমাপ্তিকে দেখতে খুবই সুন্দর
লাগে, চোখে হালকা করে কাজল,
হাতে কিছু লাল, হলুদ, বেগুনি চুড়ি পড়ে
এসেছে সে, খোঁপায় তাজা বেলী ফুলের মালা।
জড়ানো যখন খোলা চুলগুলো হালকা
হাওয়াতে উড়ে মুখের উপর এসে পড়ে
তখন হাত দিয়ে চুলগুলো সরাতে গেলে
মৃদু শব্দ শোনা যায়।

আর প্রতিটি পদার্পনে পায়ের পায়েলের
মৃদু শব্দটা যেনো প্রকৃতির সঙ্গে মিশে অন্যরকম
অনুভুতির সৃষ্টি করে, শীত শীত আবহাওয়া তাও
আবার জোৎস্না রাত, চাঁদের আলোটা যেনো আজ
একটু বেশি বেশিই। কিছু ঝিঁঝি পোকার শব্দ
ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না রাস্তায়।

"পাশাপাশি হাতে হাত রেখে এই মনোরম
পরিবেশে হেঁটে চলেছে স্বপ্নীল অার সমাপ্তি"
চুড়ি আর পায়েলের শব্দটা যেনো প্রকৃতির
ঝিঁঝি পোকার শব্দের সাথে মিশে গেছে।
হঠাৎ সমাপ্তি থেমে গেলো....!
স্বপ্নীলের হাত থেকে নিজের হাতটা সরিয়ে নিলো।

-- কি হলো ?

-- কিছু না, এবার চলো!

পিচঢালা রাস্তার উপর দিয়ে খালি পায়ে
হাঁটার জন্য জুতা খুলে হাতে নিয়ে দুজনে
আবার চলতে শুরু করলো

--আজ তোমাকে কেমন যেনো লাগছে

--কেমন?

--একটুও ভালো দেখাচ্ছে না আজ
সমাপ্তি মুচকি হেসে বললো..

--কি!

--হুমম

--সত্যি কথা তো?

এবার স্বপ্নীলও হেসে ফেললো
---হুমম...

যা বললাম তার বিপরীত
---পাগল একটা

জোরে হেসে স্বপ্নীলের গায়ে চিমটি কেটে দেয়,
হঠাৎ সমাপ্তি ছুটতে আরম্ভ করলো
তারপর স্বপ্নীল ও পিছু পিছু মাঝে মাঝে হাত
বাড়িয়ে একে অন্যকে ছোঁয়ার চেষ্টা করছে,
কিন্তু পারছে না ছুঁতে.... স্বপ্নীল খেয়াল করলো
আকাশ থেকে নেমে আসছে কিছু কালো মেঘ।

মেঘগুলো ভীষণ কালো, এগুলো এসে ক্রমশো
সমাপ্তিকে ঢেকে নিচ্ছে......
স্বপ্নিল অন্ধকারকে সরিয়ে সমাপ্তিকে
খোঁজার চেষ্টা করছে খুব কিন্তু কিছুতেই পাচ্ছে না,
--সমাপ্তি তুমি কোথায়?
--সাড়া দাও কোথায় তুমি?
--ফিরে এসো..
--প্লিজ ফিরে এসো

"সমাপ্তি হারিয়ে যায় মেঘের অাড়ালে,
অার স্বপ্নীল কালো মেঘের ভাঁজে
প্রিয় মানুষটাকে বার বার খুঁজে ফিরে"
অসমাপ্ত ভালবাসার স্বপ্নীল সমাপ্তি কালো মেঘের
অাড়ালে ডাকা পড়ে যায়.........!

সমাপ্তি অার স্বপ্নীল অার ফিরে অাসেনা

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫১

সুমন কর বলেছেন: শুভ ব্লগিং........ !:#P !:#P

১ম মন্তব্য এবং লাইক দিয়ে স্বাগতম জানিয়ে গেলাম।

২| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৫

রুদ্র জাহেদ বলেছেন: ওরা কি কালো মেঘের আড়ালে হারিয়েই গেল!

৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৩

Kazi Tuhin বলেছেন: সুমন কর) ধন্যবাদ

হ্যাঁ ভাই আমি ব্লগে একদম নতুন,
যদিও তিন সাপ্তাহ হয়েছে ব্লগে পদার্পণ
কিন্তু উপস্থিতি প্রায় শূণ্যের কোঠায়।

আশা করি খুব শিগগিই নিয়মিত হবো,
এবং আপনাদের সবাই লেখা পড়ব,
যাদের লেখা ভালো লাগবে মন্তব্য করব।
শুভ ব্লগিং.... শুভেচ্ছা জানবেন..
ভালো থাকুন

৪| ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩৮

Kazi Tuhin বলেছেন:
রুদ্র জাহেদ!! ধন্যবাদ মন্তব্য করার জন্য
শুভেচ্ছা জানবেন।

"সমাপ্তি হারিয়ে যায় মেঘের অাড়ালে,
অার স্বপ্নীল কালো মেঘের ভাঁজে
প্রিয় মানুষটাকে বার বার খুঁজে ফিরে"

অসমাপ্ত ভালবাসার স্বপ্নীল সমাপ্তি কালো মেঘের
অাড়ালে ডাকা পড়ে যায়.........!
সমাপ্তি অার স্বপ্নীল অার ফিরে অাসেনা।


৫| ০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৫

সুমন কর বলেছেন: আপনি যখন অন্য কারো'র মন্তব্যের প্রতি উত্তর দিবেন। তখন নিচের ছবির মতো সর্ববাম পাশের এ্যারোতে ক্লিক করে জবাবটির উত্তর দিবেন। তাহলে উনি জানতে পারবেন।

০৯ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:২৫

Kazi Tuhin বলেছেন: অনে অনেক ধন্যবাদ ভাইয়া!
ভালোবাসা নিবেন।

আসলে কি জানেন! আমি ব্লগে পুরোপুরি নতুন
তাই নিয়ম কানুন কিছুই জানিনা। :(

যাই হোক এখন আপনার থেকে প্রতি উত্তর দিতে শিখেছি,
ধীরে ধীরে হয়ে যাবে... দোয়া রাখবেন।

আবারো ধন্যবাদ

৬| ০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:১৫

গেম চেঞ্জার বলেছেন: ভাল লাগছে।

০৯ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৩১

Kazi Tuhin বলেছেন: ধন্যবাদ!

আমার ব্লগে আপনাকে স্বাগতম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.